Xiaomi 17T Series Leak: 17T Pro with Dimensity 9500, Bigger Battery Upgrade Expected

চীনের সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, শাওমি তাদের জনপ্রিয় Xiaomi 17T Series এর নতুন স্মার্টফোন Xiaomi 17T এবং Xiaomi 17T Pro এই বছরের মে মাসেই লঞ্চ করতে পারে। সাধারণত T সিরিজ সেপ্টেম্বর মাসে আত্মপ্রকাশ করে, তাই এই আগাম লঞ্চ কোম্পানির গ্লোবাল প্রোডাক্ট রোডম্যাপে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যদি তথ্যটি সঠিক হয়, তাহলে 2026 সালের প্রথম দিকের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে পারে এই 17টি সিরিজ

Xiaomi 17T Series Specification

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Xiaomi 17T Series এর পারফরম্যান্স ও ব্যাটারির ক্ষেত্রে বড় আপগ্রেড দেখা যেতে পারে। Pro ভ্যারিয়েন্টে প্রায় ফ্ল্যাগশিপ লেভেলের ক্ষমতা দেওয়ার ইঙ্গিত মিলেছে, আর স্ট্যান্ডার্ড মডেলটি শক্তিশালী মিডরেঞ্জ বিকল্প হিসেবে আসতে পারে। মডেল নম্বর হিসেবে Xiaomi 17T এর মডেল নম্বর 2602DPT53G এবং 17T Pro এর মডেল নম্বর 2602EPTC0G উল্লেখ করা হয়েছে।

Xiaomi 17T Series Display

ডিসপ্লে সংক্রান্ত নির্দিষ্ট তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে T সিরিজের পূর্ববর্তী ট্রেন্ড অনুযায়ী, এখানে একটি বড় AMOLED প্যানেল, উচ্চ রিফ্রেশ রেট, সম্ভবত 120Hz বা তার বেশি দেওয়া হতে পারে এবং প্রিমিয়াম ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স আশা করা যায়। Pro ভ্যারিয়েন্টে আরও উন্নত কালার ক্যালিব্রেশন ও ব্রাইটনেস থাকতে পারে।

Xiaomi 17T Series Display
Xiaomi 17T Series Display

Xiaomi 17T Series Camera

ক্যামেরা বিভাগে বড় পরিবর্তনের সম্ভাবনা কম। একাধিক সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে যে Xiaomi 17T আগের জেনারেশনের মতোই একই ক্যামেরা সেটআপ ধরে রাখতে পারে। অর্থাৎ কোম্পানি এ বছর ক্যামেরার তুলনায় পারফরম্যান্স ও ব্যাটারি লাইফের ওপর বেশি ফোকাস করছে। তবে Pro ভ্যারিয়েন্টে সফটওয়্যার টিউনিং বা ইমেজ প্রসেসিংয়ে কিছু উন্নতি থাকতে পারে।

Xiaomi 17T Series Camera
Xiaomi 17T Series Camera

Xiaomi 17T Series Battery

ব্যাটারির ক্ষেত্রে উল্লেখযোগ্য আপগ্রেডের গুঞ্জন রয়েছে। Xiaomi 17T ফোনটিতে থাকতে পারে বড় 6,500mAh ব্যাটারি, যা আগের 5,500mAh সেলের তুলনায় বড় উন্নতি। সঙ্গে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। Pro ভ্যারিয়েন্টেও বড় ব্যাটারি দেওয়া হতে পারে, যা দীর্ঘ সময় গেমিং ও হেভি ইউজ নিশ্চিত করবে।

Xiaomi 17T Series RAM & Storage

যদিও নির্দিষ্ট RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্ট এখনো ফাঁস হয়নি, তবে অনুমান করা হচ্ছে 8GB/12GB RAM এবং 256GB/512GB স্টোরেজ অপশন পাওয়া যেতে পারে। Pro মডেলে উচ্চতর RAM ও দ্রুততর স্টোরেজ প্রযুক্তি ব্যবহার হতে পারে।

Read more: Infinix Hot 70 Series IMEI ডাটাবেসে ফাঁস মডেল নম্বর, Hot 60 এর পর আসছে Infinix Hot 70 ও Hot 70 Pro+ 5G ফোন

Xiaomi 17T Series Processor

প্রসেসর নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য সামনে এসেছে। Xiaomi 17T স্মার্টফোনে থাকতে পারে MediaTek Dimensity 8500 চিপসেট, যদিও কিছু রিপোর্টে MediaTek Dimensity 9400 ব্যবহারের কথাও বলা হয়েছে। অন্যদিকে 17T Pro ফোনটিতে শক্তিশালী MediaTek Dimensity 9500 থাকতে পারে, যা প্রায় ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স দেবে। এতে গেমার ও পাওয়ার ইউজারদের জন্য এটি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে।

Xiaomi 17T Series Launch Date

সাধারণত Xiaomi এর T Series সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়। তবে নতুন রিপোর্ট অনুযায়ী, Xiaomi 17T17T Pro মে মাসেই বাজারে আসতে পারে। যদি যদি এই সত্যি হয়, তাহলে এটি কোম্পানির প্রচলিত লঞ্চ ক্যালেন্ডার থেকে বড় পরিবর্তন হবে।

Read more: Redmi A7 Series NBTC লিস্টিংয়ে ধরা পড়লো, আসছে 6000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা, জেনে নিন সম্পূর্ণ স্পেসিফিকেশন

Xiaomi 17T Series Price

দাম সম্পর্কে এখনো নির্দিষ্ট তথ্য প্রকাশ পায়নি। তবে ধারণা করা হচ্ছে, Xiaomi 17T থাকবে আপার মিডরেঞ্জ সেগমেন্টে এবং 17T Pro তুলনামূলক ভাবে কম দামে ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স অফার করবে। অর্থাৎ প্রিমিয়াম ফিচার চাইলে কিন্তু আল্ট্রা প্রিমিয়াম বাজেটে যেতে না চাইলে 17T Pro হতে পারে একটি শক্ত প্রতিদ্বন্দ্বী।

Leave a Comment