খুব শীঘ্রই ভারতে আসতে চলেছে:Volkswagen Tayron Flagship SUV – জানুন Design, Tech Features and Expected Launch

Volkswagen ভারতের প্রিমিয়াম SUV সেগমেন্টে বড় চমক দিতে চলেছে Tayron R-Line নিয়ে, যার লঞ্চ এই মাসেই নির্ধারিত পারফরম্যান্স, স্পোর্টি ডিজাইন এবং হাই এন্ড টেক ফিচারের সমন্বয়ে Volkswagen Tayron Flagship R-Line কে ব্র্যান্ডের নতুন flagship three row SUV হিসেবে পজিশন করা হয়েছে। ইতিমধ্যেই এই SUV এর বুকিং শুরু হয়ে গেছে, যা এর প্রতি ক্রেতাদের আগ্রহ স্পষ্ট করে।

Volkswagen Tayron Flagship SUV Specification

Volkswagen Tayron Flagship R-Line একটি fully loaded trim হিসেবে আসছে, যেখানে পারফরম্যান্স, সেফটি এবং প্রিমিয়াম কেবিন টেকনোলজিকে প্রধান ফোকাসে রাখা হয়েছে। লোকাল অ্যাসেম্বলি হওয়ায় এটি কমপিটিটিভ প্রাইসিং পেতে পারে এবং সরাসরি ফুল সাইজ SUV সেগমেন্টে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে।

SpecificationDetails
ModelVolkswagen Tayron R-Line
SegmentFlagship Three-Row SUV
Engine2.0L Turbocharged Petrol (EA888 evo4)
Max Power204 PS
Max Torque320 Nm
Transmission7-Speed DSG Automatic
Drivetrain4MOTION All-Wheel Drive (AWD)
0–100 km/h7.3 Seconds
Top Speed224 km/h (Electronically Limited)
AssemblyLocally Assembled (India)
Wheels19-inch Coventry Alloy Wheels
HeadlampsIQ Light HD Matrix LED
Exterior HighlightsR-Line Styling, Illuminated VW Logos
Infotainment15-inch Touchscreen
Instrument Cluster10.25-inch Fully Digital
Head-Up DisplayAugmented Reality HUD
SunroofPanoramic Sunroof
Ambient Lighting30-Colour Options
Front Seats12-Way Electric, Ventilated, Memory, Massage
Drive ModesCustomisable Drive Profiles
Safety Airbags9 Airbags
Safety SystemsESC, Hill Ascent & Descent Control
ADASLevel 2 ADAS (14 Functions)

Design & Exterior

ডিজাইনের দিক থেকে Volkswagen Tayron Flagship Tayron R-Line স্পষ্টভাবেই sporty এবং aggressive চরিত্র বহন করে। সামনে Volkswagen এর IQ Light HD Matrix LED headlamps এবং R-Line specific বাম্পার ও সাইড স্টাইলিং এলিমেন্ট গাড়িটিকে আলাদা পরিচয় দেয়। SUV টি 19 ইঞ্চি Coventry alloy wheels এর উপর দাঁড়িয়ে এবং সামনে ও পেছনে illuminated Volkswagen logo দেওয়া হয়েছে, যাnight presence আরও প্রিমিয়াম করে তোলে।

Interior & Cabin Features

কেবিনে ঢুকলেই বড় 15 ইঞ্চির infotainment touchscreen চোখে পড়ে, যা ড্যাশবোর্ডের কেন্দ্রবিন্দু। এর সঙ্গে রয়েছে 10.25 ইঞ্চি fully digital instrument cluster এবং augmented reality head-up display। ফ্রন্ট সিটে 12 way electric adjustment, ventilation, memory function, massage feature এবং lumbar support দেওয়া হয়েছে। Panoramic sunroof এবং 30 colour ambient lighting কেবিন কে আরও লাক্সারি ফিল দেয়।

Tech Features

টেকনোলজির ক্ষেত্রে Tayron R-Line বেশ এগিয়ে। এতে রয়েছে advanced connected features, customisable drive profiles এবং একাধিক driver assistance system। SUV টির ইন্টারফেস ও ড্রাইভ কন্ট্রোল সেটআপ ড্রাইভারের পছন্দ অনুযায়ী গাড়ির আচরণ বদলাতে সাহায্য করে, যা daily drive থেকে highway run দুই ক্ষেত্রেই কাজে লাগে।

Engine & Performance

পারফরম্যান্স এই SUV এর মূল আকর্ষণ। এতে দেওয়া হয়েছে 2.0 litre turbocharged petrol engine (EA888 evo4) যা সর্বোচ্চ 204 PS পাওয়ার এবং 320 Nm টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটি 7 speed DSG automatic gearbox এর সঙ্গে যুক্ত এবং Volkswagen এর 4MOTION all wheel drive সিস্টেম স্ট্যান্ডার্ড। Volkswagen Tayron R-Line 0–100 কিমি/ঘণ্টা স্পিড তুলতে পারে মাত্র 7.3 সেকেন্ডে এবং এর top speed electronically limited 224 কিমি/ঘণ্টা।

Safety & ADAS

সেফটি প্যাকেজও যথেষ্ট শক্তিশালী। SUV টিতে রয়েছে 9 টি এয়ারব্যাগ, electronic stability control, hill ascent এবং descent control। এর সঙ্গে যুক্ত Level 2 ADAS suite যেখানে 14 টি advanced driver assistance function দেওয়া হয়েছে, যা প্রিমিয়াম সেগমেন্টের ক্রেতাদের জন্য বড় প্লাস পয়েন্ট।

Launch Timeline & Booking

Volkswagen Tayron Flagship এই মাসেই ভারতে লঞ্চ হতে চলেছে। অফিসিয়াল লঞ্চের আগেই বুকিং শুরু হয়েছে। গ্রাহকরা 51,000 টোকেন অ্যামাউন্ট দিয়ে ডিলারশিপ বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে SUV বুক করতে পারবেন।

Expected Price In India

লোকাল অ্যাসেম্বলি ও flagship positioning অনুযায়ী Volkswagen Tayron Flagship R-Line এর সম্ভাব্য এক্স-শোরুম দাম প্রায় 45 লাখ হতে পারে। এই প্রাইস রেঞ্জে এটি Toyota Fortuner, MG Gloster, Skoda Kodiaq, Jeep Meridian এবং MG Majestor এর সঙ্গে সরাসরি টক্কর দেবে।

Leave a Comment