Vivo খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে Vivo X300 FE? সার্টিফিকেশন লিস্টিংয়ে মিলল বড় তথ্য

ভিভো খুব শিগগিরই তাদের X300 সিরিজের পরিধি বাড়াতে পারে। নতুন মডেল হিসেবে Vivo X300 FE বাজারে আসার জোর সম্ভাবনা তৈরি হয়েছে। একাধিক আন্তর্জাতিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মে ডিভাইসটির উপস্থিতি ধরা পড়ায় এর লঞ্চ নিয়ে জল্পনা আরও বেড়েছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ফোনটি মিড-রেঞ্জ সেগমেন্টে প্রিমিয়াম ফিচার নিয়ে গ্রাহকদের জন্য শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

Vivo X300 FE Specification

রিপোর্ট অনুযায়ী, আগের X200 FE ছিল অন্য একটি চীনা মডেলের রিব্র্যান্ডেড সংস্করণ। সেই ধারাবাহিকতায় X300 FE ও চীনা বাজারে থাকা একটি Pro Mini ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন নিয়ে আসতে পারে। ফলে কমপ্যাক্ট সাইজে হাই এন্ড হার্ডওয়্যার পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Google Pixel 9a Price Drop in India: 11,000 হাজার টাকা পর্যন্ত ছাড় ও ব্যাংক অফার সুবিধা, জেনেনিন এর নতুন দাম

Vivo X300 FE Display

ফোনটিতে 6.31 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট থাকার কথা শোনা যাচ্ছে। LTPO প্রযুক্তি থাকার ফলে ব্যাটারি সাশ্রয়ী ভাবে ডাইনামিক রিফ্রেশ রেট অ্যাডজাস্ট হবে, যা গেমিং ও স্ক্রলিং দুটোতেই স্মুথ অভিজ্ঞতা দেবে।

Vivo X300 FE Battery

ব্যাটারির দিক থেকে ডিভাইসটি বড় আপগ্রেড আনতে পারে। এতে 6,500mAh ক্ষমতার ব্যাটারি দেওয়ার সম্ভাবনা রয়েছে। চার্জিং সাপোর্ট হিসেবে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং থাকতে পারে। অর্থাৎ দ্রুত চার্জের পাশাপাশি ওয়্যারলেস চার্জিং সুবিধাও মিলবে।

Vivo X300 FE Camera

ফটোগ্রাফী এর জন্য, ফোনটির পেছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম দেওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে 50MP মেইন সেন্সর থাকবে OIS সাপোর্ট সহ, যা কম আলোতেও স্থির ও পরিষ্কার ছবি তুলতে সাহায্য করবে। এর সঙ্গে 8MP আল্ট্রা ওয়াইড লেন্স যুক্ত থাকতে পারে, যাতে বড় ফ্রেম বা ল্যান্ডস্কেপ শট সহজে ধারণ করা যাবে। পাশাপাশি 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকার কথা শোনা যাচ্ছে, যা জুম ফটোগ্রাফিতে বাড়তি সুবিধা দেবে। সামনে সেলফি ও ভিডিও কলের জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে, ফলে হাই রেজোলিউশন সেলফি ও কনটেন্ট ক্রিয়েশন আরও উন্নত মানের হবে।

Vivo X300 FE RAM & Storage

পারফরম্যান্স সাপোর্টের জন্য LPDDR5x RAM এবং UFS 4.1 স্টোরেজ ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এতে অ্যাপ লোডিং, ডেটা ট্রান্সফার এবং মাল্টিটাস্কিং অনেক দ্রুত হবে। উচ্চ ভ্যারিয়েন্টে বেশি RAM ও স্টোরেজ অপশন আসতে পারে।

Vivo X300 FE Processor

পারফরম্যান্সের দিক থেকে ফোনটিতে Snapdragon 8 Gen 5 চিপসেট ব্যবহারের কথা শোনা যাচ্ছে। এটি ফ্ল্যাগশিপ গ্রেড প্রসেসর হওয়ায় গেমিং, AI ফিচার এবং হেভি টাস্কে শক্তিশালী পারফরম্যান্স দেবে। সফটওয়্যার হিসেবে Android 16 ভিত্তিক OriginOS 6 থাকতে পারে।

Vivo X300 FE Launch Date

ডিভাইসটি TUV, IMDA, Bluetooth SIG এবং ভারতের BIS সার্টিফিকেশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। এসব সার্টিফিকেশন সাধারণত লঞ্চের অল্প আগে দেখা যায়। তাই ধারণা করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যেই অফিসিয়াল ঘোষণা হতে পারে।

Vivo X300 FE Price

Vivo অফিশিয়াল দাম এখনও জানা যায়নি। তবে সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার বিচার করলে এটি প্রিমিয়াম মিড রেঞ্জ সেগমেন্টে লঞ্চ হতে পারে। অর্থাৎ পারফরম্যান্স ও ক্যামেরা ফোকাসড ব্যবহারকারীদের জন্য ভ্যালু-ফর-মানি অপশন হওয়ার সম্ভাবনা বেশি।

Leave a Comment