Vivo খুব শীঘ্রই তাদের ফ্ল্যাগশিপ লাইনে একটি নতুন স্মার্টফোন যোগ করতে চলেছে, যার নাম Vivo X200T। গত কয়েক মাস ধরেই ফোনটি নিয়ে একাধিক লিক সামনে এসেছে, Flipkart এ Vivo ইতিমধ্যেই X200T এর টিজার প্রকাশ করেছে, যেখানে ফোনটির রিয়ার ডিজাইনের আভাস পাওয়া গেছে। যদিও ভারতে ইতিমধ্যেই X300 সিরিজ লঞ্চ হয়ে গেছে, তবুও X200T কে “flagship experience” দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আলাদা করে তুলে ধরছে Vivo।
এই ফোনটিকে X200 এবং X200 FE এর মাঝামাঝি অবস্থানে রাখা হতে পারে, যাতে প্রিমিয়াম ফিচার পাওয়া যাবে কিন্তু অতটা প্রিমিয়াম দামে নয়। Vivo এর T-series সাধারণত ভ্যালু-ফর-মানি অফারের জন্য পরিচিত, এবার সেই কৌশলই ফ্ল্যাগশিপ সেগমেন্টে প্রয়োগ করতে চলেছে কোম্পানি।
Vivo X200T Specification
লিক হওয়া তথ্য অনুযায়ী, ভিভো ক্স 200টি স্মার্টফোনটিতে শক্তিশালী প্রসেসর, 6.67-ইঞ্চির AMOLED বড় ডিসপ্লে, Zeiss অপটিক্সসহ ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপ এবং হাই-ক্যাপাসিটি ব্যাটারি দেওয়া হতে পারে। Flipkart টিজার থেকে নিশ্চিত হয়েছে যে ফোনটিতে সার্কুলার ক্যামেরা মডিউল, ডার্ক পার্পল কালার অপশন এবং Zeiss ব্র্যান্ডিং থাকবে। আউট-অফ-দ্য-বক্স ফোনটি OriginOS 6 এ চলবে।
Vivo X200T Display
Vivo X200T ফোনটিতে থাকতে পারে 6.67-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। বড় স্ক্রিন এবং হাই রিফ্রেশ রেটের কারণে গেমিং, ভিডিও স্ট্রিমিং ও স্ক্রলিং অভিজ্ঞতা হবে স্মুথ এবং প্রিমিয়াম। AMOLED প্যানেলের জন্য কালার কন্ট্রাস্ট ও ব্রাইটনেসও ফ্ল্যাগশিপ মানের হওয়ার সম্ভাবনা রয়েছে।

Vivo X200T Camera
ভিভো ক্স 200টি এর ক্যামেরা সেটআপ হতে পারে এই ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ। লিক তথ্য অনুযায়ী, এতে থাকতে পারে ট্রিপল 50MP রিয়ার ক্যামেরা সিস্টেম, যেখানে প্রাইমারি সেন্সর হিসেবে ব্যবহার করা হতে পারে Sony LYT-702। এর সঙ্গে থাকবে একটি 50MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স, যা দূরের বিষয়ও ডিটেইলসহ ক্যাপচার করতে সাহায্য করবে। সামনে থাকতে পারে 32MP সেলফি ক্যামেরা, যা ভিডিও কল ও সোশ্যাল মিডিয়ার জন্য ভালো মানের ছবি তুলতে সক্ষম হবে। Vivo ও Zeiss এর পার্টনারশিপ থাকার কারণে, এই ফোনে ফ্ল্যাগশিপ-গ্রেড ফটোগ্রাফি, ন্যাচারাল কালার টিউনিং ও উন্নত লো-লাইট পারফরম্যান্স পাওয়ার সম্ভাবনা প্রবল।

Vivo X200T Battery
Vivo X200T তে থাকতে পারে 6,200mAh ব্যাটারি, যা দৈনন্দিন ব্যবহারের জন্য বেশ বড় ক্যাপাসিটি বলা যায়। চার্জিংয়ের ক্ষেত্রে ফোনটি 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে। এই সেটআপের ফলে অল্প সময়েই ফোন চার্জ হয়ে যাবে বলে আশা করা যায়।
Read more: iPhone 18 Pro Max Leak: 5100mAh ব্যাটারি, আন্ডার-ডিসপ্লে Face ID ও নতুন ক্যামেরা টেক
Vivo X200T RAM & Storage
পারফরম্যান্সের জন্য ফোনটিতে সর্বোচ্চ 16GB RAM এবং 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে। বড় RAM মাল্টিটাস্কিংকে করবে আরও স্মুথ, আর 1TB স্টোরেজ থাকলে হাই-রেজোলিউশন ভিডিও, গেম ও ফাইল নিয়ে আলাদা করে ভাবতে হবে না।
Vivo X200T Prosessor
ভিভো ক্স 200টি স্মার্টফোনটিতে থাকতে পারে MediaTek Dimensity 9400+ চিপসেট, যা ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স দিতে সক্ষম। এই প্রসেসরের সাহায্যে হেভি গেমিং, 4K ভিডিও রেকর্ডিং এবং AI-বেসড টাস্ক খুব সহজেই হ্যান্ডেল করা যাবে।
Vivo X200T Launch Date In India
Vivo ইতিমধ্যেই Flipkart এ ফোনটির টিজার প্রকাশ করেছে, তবে এখনো অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি। আশা করা হচ্ছে, খুব শীঘ্রই Vivo ভারতে Vivo X200T এর লঞ্চ ডেট ও সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করবে। অফিসিয়াল লঞ্চের পরই ফোনটির আসল দাম ও ফিচার নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
Read more: Realme Neo 8 Full Specifications Leak: 24GB RAM, 80W Chager জানুন এর ফিচার, লঞ্চ ডেট ও সম্ভাব্য দাম
Vivo X200T Price In India
লিক রিপোর্ট অনুযায়ী, ভিভো ক্স 200টি এর দাম ভারতে হতে পারে প্রায় 50,000 হাজার থেকে 55,000 হাজার এর মধ্যে। এই প্রাইস রেঞ্জে যদি ফোনটি লঞ্চ হয়, তাহলে এটি X200 FE এর কাছাকাছি অবস্থানে থাকবে এবং ফ্ল্যাগশিপ ফিচার খোঁজা ইউজারদের জন্য আকর্ষণীয় অপশন হয়ে উঠতে পারে।