Vivo তাদের V সিরিজে আবারও বড় আপগ্রেড নিয়ে আসছে নতুন Vivo V70 এবং Vivo V70 Elite স্মার্টফোনের মাধ্যমে। Vivo X200Tএর পর এই দুই মডেলকে ঘিরে ইতিমধ্যেই বাজারে উত্তেজনা তৈরি হয়েছে। কোম্পানি অফিসিয়ালি টিজ করে ডিজাইন, ফিচার এবং কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন নিশ্চিত করেছে। Zeiss টিউনড ক্যামেরা, শক্তিশালী Snapdragon প্রসেসর এবং বড় ব্যাটারি।
Vivo V70 Series Specification
Vivo V70 সিরিজে ফোকাস করা হয়েছে পারফরম্যান্স, ক্যামেরা এবং ডিসপ্লে কোয়ালিটির উপর। দুটি মডেলেই থাকবে হাই-রেজোলিউশন OLED ডিসপ্লে, ফাস্ট রিফ্রেশ রেট, বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়া IP68/IP69 রেটিং যুক্ত থাকায় ডিভাইসগুলো ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্ট হবে, যা দৈনন্দিন ব্যবহারে বাড়তি নিরাপত্তা দেবে।
| Feature | Specification |
|---|---|
| Model | Vivo V70 / Vivo V70 Elite |
| Display Size | 6.59-inch |
| Display Type | 1.5K OLED Panel |
| Refresh Rate | 120Hz |
| Peak Brightness | Up to 5,000 nits |
| Processor (V70) | Qualcomm Snapdragon 7 Gen 4 |
| Processor (V70 Elite) | Qualcomm Snapdragon 8s Gen 3 |
| Rear Camera | Triple Camera (Zeiss tuned) |
| Main Camera | 50MP Sony IMX766 with OIS |
| Telephoto Camera | 50MP Sony IMX882 Night Telephoto |
| Zoom Support | 3x Optical, up to 100x Digital |
| Front Camera | 50MP Selfie Camera |
| Battery | 6,500mAh |
| Fast Charging | 90W Fast Charging |
| Protection Rating | IP68 / IP69 Dust & Water Resistant |
| Colours (V70) | Passion Red, Lemon Yellow |
| Colours (V70 Elite) | Passion Red, Sand Beige, Authentic Black |
Display
Vivo V70 এবং Vivo V70 Elite এই দুই মডেলেই থাকতে পারে 6.59 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে, যা ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সকে করবে আরও শার্প ও কালারফুল। 120Hz রিফ্রেশ রেট থাকায় স্ক্রলিং, গেমিং এবং অ্যানিমেশন হবে একদম স্মুথ। রিপোর্ট অনুযায়ী, ডিসপ্লের পিক ব্রাইটনেস 5,000 nits পর্যন্ত যেতে পারে, ফলে আউটডোরেও স্ক্রিন দেখা সহজ হবে।

Battery
এই সিরিজের অন্যতম বড় হাইলাইট হচ্ছে 6,500mAh ব্যাটারি, যা ভারী ব্যবহারেও সারাদিন অনায়াসে ব্যাকআপ দিতে সক্ষম। সঙ্গে থাকছে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট, ফলে অল্প সময়েই ফোন দ্রুত চার্জ হয়ে যাবে। বড় ব্যাটারি + ফাস্ট চার্জিং কম্বিনেশন পাওয়ার ইউজারদের জন্য বিশেষ সুবিধা দেবে।
Camera
ফটোগ্রাফি লাভারদের জন্য Vivo V70 সিরিজে থাকছে Zeiss co-developed ট্রিপল ক্যামেরা সেটআপ। এতে থাকবে 50MP Sony IMX766 মেইন সেন্সর OIS সহ, যা স্টেবল ও ডিটেইলড ছবি তুলতে সাহায্য করবে। এছাড়া 50MP, Night Telephoto Sony IMX882 সেন্সর থাকবে, যা 3x অপটিক্যাল জুম এবং 100x ডিজিটাল জুম সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে থাকতে পারে 50MP ফ্রন্ট ক্যামেরা।

RAM & Storage
অফিসিয়াল RAM ও স্টোরেজ কনফিগারেশন এখনও ঘোষণা হয়নি, তবে আশা করা হচ্ছে Vivo V70 সিরিজে একাধিক RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্ট আসবে। প্রিমিয়াম পজিশনিং অনুযায়ী হাই-স্পিড RAM এবং বড় স্টোরেজ অপশন দেওয়া হতে পারে, যাতে মাল্টিটাস্কিং ও হেভি অ্যাপ ব্যবহারে সমস্যা না হয়।
Processor
পারফরম্যান্সের দিক থেকে দুই মডেলের মধ্যে পার্থক্য রাখা হয়েছে। Vivo V70 স্মার্টফোনে থাকতে পারে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর, যা ডেইলি ইউজ ও গেমিংয়ের জন্য ব্যালান্সড পারফরম্যান্স দেবে। অন্যদিকে Vivo V70 Elite এ থাকতে পারে আরও শক্তিশালী Snapdragon 8s Gen 3 চিপসেট, যা হাই-এন্ড ইউজারদের জন্য বেশি পাওয়ারফুল এক্সপেরিয়েন্স নিশ্চিত করবে।
Launch Date In India
Vivo V70 এবং Vivo V70 Elite ভারতে লঞ্চ হবে 19 ফেব্রুয়ারি 2026 তারিখে। লঞ্চ ইভেন্ট দুপুর 12টা IST থেকে YouTube এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভস্ট্রিম করা হবে। ডিভাইসগুলো Amazon, Vivo এর অফিসিয়াল স্টোর এবং অফলাইন রিটেইল স্টোরে পাওয়া যাবে।
Price In India
অফিসিয়াল দাম এখনও ঘোষণা করা হয়নি, তবে রিপোর্ট অনুযায়ী Vivo V70 এর সম্ভাব্য দাম হতে পারে প্রায় 45,999 হাজার টাকা। আর Vivo V70 Elite এর দাম 50,000 থেকে 55,000 হাজার এর মধ্যে থাকতে পারে। এই প্রাইস রেঞ্জে প্রিমিয়াম ফিচার দেওয়ার কারণে সিরিজটি বাজারে শক্ত প্রতিযোগিতা তৈরি করতে পারে।