Vivo V70 & V70 Elite 5G Launch in India: 120Hz AMOLED, Snapdragon 8s Gen 3, 6500mAh Battery, 50MP ZEISS Camera

Vivo তাদের জনপ্রিয় V সিরিজে বড় আপগ্রেড আনতে চলেছে Vivo V70 সিরিজের মাধ্যমে। লিক ও রিপোর্ট অনুযায়ী, এই সিরিজে ভিভো ভি 70 এবং প্রিমিয়াম Vivo V70 Elite এই দুটি শক্তিশালী স্মার্টফোন লঞ্চ হতে পারে। উন্নত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর, বড় ব্যাটারি এবং নতুন AI ফিচার নিয়ে এই ফোনগুলো মিড প্রিমিয়াম সেগমেন্টে বড়সড় চমক দিতে পারে।

Vivo V70 & V70 Elite Specification

লিক অনুযায়ী ভিভো ভি 70 সিরিজে থাকবে 120Hz AMOLED ডিসপ্লে, ZEISS টিউনড ট্রিপল রেয়ার ক্যামেরা, 50MP সেলফি ক্যামেরা, 6,500mAh বড় ব্যাটারি ও 90W ফাস্ট চার্জিং। পারফরম্যান্সের জন্য V70 Elite ফোনে Snapdragon 8s Gen 3 এবং V70 ফোনটিতে Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। এর সঙ্গে LPDDR5X RAM ও UFS 4.1 স্টোরেজ এই সিরিজকে ফ্ল্যাগশিপের কাছাকাছি নিয়ে যাবে।

আরও পড়ুন: Samsung Galaxy A57 5G TENAA-তে লিস্টেড, সামনে এল সম্পূর্ণ স্পেসিফিকেশন, জেনেনিন কেমন হবে এই স্মার্টফোন

Vivo V70 & V70 Elite Display

ভিভো ভি 70 & V70 Elite দুই ফোনেই 6.59 ইঞ্চির বড় AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লে স্মুথ স্ক্রলিং, গেমিং এবং ভিডিও স্ট্রিমিংয়ে প্রিমিয়াম এক্সপেরিয়েন্স দেবে। AMOLED প্যানেলের কারণে কালার কনট্রাস্ট ও ব্রাইটনেসও যথেষ্ট উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Vivo V70 & V70 Elite Battery

ব্যাটারির দিক থেকে Vivo বড় আপগ্রেড আনতে পারে। রিপোর্ট অনুযায়ী, ভিভো ভি 70 সিরিজে 6,500mAh ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারি দেওয়া হবে, যা সহজেই একদিনের বেশি ব্যাকআপ দিতে পারবে। এর সঙ্গে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার ফলে খুব অল্প সময়েই ফোন ফুল চার্জ করা সম্ভব হবে।

Vivo V70 & V70 Elite RAM & Storage

Vivo V70 সিরিজে LPDDR5X টাইপের RAM এবং UFS 4.1 স্টোরেজ দেওয়া হতে পারে। এর ফলে অ্যাপ ওপেনিং স্পিড, মাল্টিটাস্কিং এবং গেম লোডিং টাইম অনেকটাই ফাস্ট হবে। এই কম্বিনেশন সাধারণত ফ্ল্যাগশিপ ফোনেই দেখা যায়, যা এই সিরিজকে পারফরম্যান্সের দিক থেকে বেশ এগিয়ে রাখবে।

আরও পড়ুন: OnePlus Nord 6 Geekbench Leak: Snapdragon 8s Gen 4, 12GB RAM ও বিশাল ব্যাটারির ইঙ্গিত

Vivo V70 & V70 Elite Camera

ক্যামেরা হতে চলেছে ভিভো ভি 70 সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ। লিক অনুযায়ী, ফোনগুলিতে থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ 50MP প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা-ওয়াইড লেন্স এবং 50MP 3X ZEISS নাইট টেলিফটো ক্যামেরা। বড় টেলিফটো সেন্সরের কারণে কম আলোতেও প্রফেশনাল লেভেলের পোর্ট্রেট ফটোগ্রাফি সম্ভব হবে। সামনে 50MP সেলফি ক্যামেরা থাকতে পারে, যা কনটেন্ট ক্রিয়েটর ও ভিডিও কলিংয়ের জন্য দারুণ হবে। এছাড়া NICE 1.0 AI ইমেজিং টেকনোলজি ফটোকে আরও শার্প, ক্লিয়ার ও ন্যাচারাল বানাতে সাহায্য করবে।

Vivo V70 & V70 Elite Processor

পারফরম্যান্সের ক্ষেত্রে দুটি মডেলে দুটি আলাদা শক্তিশালী চিপসেট দেওয়া হতে পারে। Vivo V70 Elite ফোনে Snapdragon 8s Gen 3 প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে, যা ফ্ল্যাগশিপ-গ্রেড পারফরম্যান্স দেবে। অন্যদিকেভিভো ভি 70 স্মার্টফোনটিতে থাকতে পারে নতুন Snapdragon 7 Gen 4 চিপসেট, যা দৈনন্দিন ব্যবহার ও গেমিং, দুটো ক্ষেত্রেই স্মুথ এক্সপেরিয়েন্স নিশ্চিত করবে।

Vivo V70 & V70 Elite Launch Date in India

টিপস্টার যোগেশ ব্রারের রিপোর্ট অনুযায়ী, ভারতে 2026 সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি Vivo V70 সিরিজ লঞ্চ হতে পারে। এর আগেই ফোনগুলি বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে, ফলে খুব শিগগিরই অফিসিয়াল ঘোষণা আসার সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন: Realme P4 Power 5G India Launch Date, Specification & Price | 10,001mAh ব্যাটারি সহ নতুন পাওয়ার স্মার্টফোন

Vivo V70 & V70 Elite Price in India

Vivo এখনও পর্যন্ত অফিসিয়ালি দাম প্রকাশ করেনি। তবে লিক অনুযায়ী, ভারতে ভিভো ভি 70 সিরিজের দাম 55,000 টাকার নিচে রাখা হতে পারে। যদি এই প্রাইসিং সত্যি হয়, তাহলে ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা ও পারফরম্যান্স নিয়ে এই সিরিজ মিড-প্রিমিয়াম সেগমেন্টে বড় প্রতিযোগিতা তৈরি করবে।

Leave a Comment