Vivo V70 Series আসছে ভারতে V70 ও V70 Elite! Snapdragon 8s Gen 3, Zeiss Camera ও 6500mAh Battery দেখে চমকে যাবেন

চীনা স্মার্টফোন নির্মাতা Vivo খুব শীঘ্রই ভারতের বাজারে তাদের নতুন Vivo V70 Series লঞ্চ করতে চলেছে। এই সিরিজে প্রথমবারের মতো দুটি মডেল আনা হচ্ছে Vivo V70 এবং Vivo V70 Elite। ইতিমধ্যেই Flipkart এ একটি ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ হয়েছে, যেখানে ফোনগুলির ডিজাইন, চিপসেট ও ক্যামেরা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং Zeiss ক্যামেরা

Vivo V70 এবং Vivo V70 Elite Specification

Vivo V70 Series মূলত প্রিমিয়াম মিড রেঞ্জ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি। স্ট্যান্ডার্ড ভিভো V70 স্মার্টফোনে থাকছে Snapdragon 7 Gen 4 চিপসেট, অন্যদিকে বেশি শক্তিশালী Vivo V70 Elite মডেলে ব্যবহার করা হবে Snapdragon 8s Gen 3 SoC। ফলে দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে গেমিং ও মাল্টিটাস্কিং সব ক্ষেত্রেই Elite ভ্যারিয়েন্টটি বাড়তি সুবিধা দেবে।

SpecificationDetails
Series NameVivo V70 Series
ModelsVivo V70, Vivo V70 Elite
Display6.59-inch 1.5K / FHD+ AMOLED
Refresh RateUp to 120Hz
Peak BrightnessUp to 5,000 nits
Pixel Density459 ppi
Colours Support1.07 Billion Colours
DesignFlat frame, square camera module
Processor (V70)Qualcomm Snapdragon 7 Gen 4
Processor (V70 Elite)Qualcomm Snapdragon 8s Gen 3
Rear Camera SetupTriple Camera (Zeiss powered)
Main Camera50MP Sony IMX882 (OIS)
Telephoto Camera50MP ZEISS (3x optical zoom)
Ultra-Wide CameraAvailable (details not specified)
Front Camera50MP Selfie Camera
Camera FeaturesZeiss optics, AI Photography Features
Battery6,500mAh
Charging90W Wired Fast Charging
Water & Dust ResistanceIP68 + IP69
SoftwareOriginOS (Expected)
RAM & StorageMultiple variants (Expected)
Colour Options (V70)Passion Red, Lemon Yellow
Colour Options (Elite)Passion Red, Sand Beige, Black

Vivo V70 এবং Vivo V70 Elite Display

Vivo V70 Series থাকতে পারে একটি 6.59 ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে, যা 459ppi পিক্সেল ডেনসিটি ও 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। সর্বোচ্চ 5,000 nits পিক ব্রাইটনেস, 1.07 বিলিয়ন কালার এবং মাত্র 1.25mm স্লিম বেজেল এই ডিসপ্লেকে আরও প্রিমিয়াম করে তুলবে। এছাড়া, V60 সিরিজের কার্ভড ডিজাইন বাদ দিয়ে এবার ফ্ল্যাট ফ্রেম ও ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে, যা বর্তমান ট্রেন্ডের সঙ্গে মানানসই।

Vivo V70 এবং Vivo V70 Elite Camera

এই Vivo V70 Series ফটোগ্রাফির জন্য দুই মডেলেই থাকছে 50MP Sony IMX882 মেইন সেন্সর অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ, যা কম আলোতেও শার্প ও ডিটেইলড ছবি তুলতে সাহায্য করবে। পাশাপাশি থাকছে 50MP ZEISS টেলিফটো ক্যামেরা 3x অপটিক্যাল জুম এবং একটি আল্ট্রা-ওয়াইড লেন্স, ফলে ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট, সব ধরনের শটই সহজে ক্যাপচার করা যাবে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে দেওয়া হয়েছে 50MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়া AI Holi Festive Portrait, AI Magic Weather এবং অন্যান্য স্মার্ট ফিচারের সাহায্যে ছবি তোলা হবে আরও ক্রিয়েটিভ ও প্রফেশনাল মানের।

Vivo V70 এবং Vivo V70 Elite Battery

Vivo V70 Series থাকতে পারে একটি শক্তিশালী 6,500mAh ব্যাটারি, যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। একবার চার্জে সহজেই 1 দিনের বেশি ব্যাকআপ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ফোনগুলোতে IP68 + IP69 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স থাকায় ডিউরেবিলিটির দিক থেকেও এগিয়ে থাকবে।

Vivo V70 এবং Vivo V70 Elite Prosessor

Vivo V70 Series পারফরম্যান্সের দিক থেকে স্পষ্ট আলাদা লেভেল তৈরি করেছে কোম্পানি। স্ট্যান্ডার্ড Vivo V70 মডেলে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেট, যা দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং এবং ক্যাজুয়াল গেমিংয়ের জন্য যথেষ্ট ব্যালান্সড পারফরম্যান্স দেবে। অন্যদিকে, সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ফোন Vivo V70 Elite এ রয়েছে শক্তিশালী Snapdragon 8s Gen 3 SoC, যা ফ্ল্যাগশিপ গ্রেড পারফরম্যান্স নিশ্চিত করবে। এই চিপসেটের ফলে হাই-এন্ড গেমিং, AI ভিত্তিক ফিচার এবং দীর্ঘমেয়াদে স্টেবল পারফরম্যান্স পাওয়া যাবে।

আরও পড়ুন: Realme 16 5G Launched: 7000mAh Battery, 50MP Camera, IP69 Rating –জেনে নিন এর দাম ও ফিচার

Vivo V70 এবং Vivo V70 Elite RAM & Storage

যদিও Vivo এখনও অফিসিয়ালি RAM ও স্টোরেজ কনফিগারেশন প্রকাশ করেনি, তবে আশা করা হচ্ছে ফোনগুলি একাধিক ভ্যারিয়েন্টে আসবে যেখানে বড় RAM ও ফাস্ট স্টোরেজের মাধ্যমে স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করা হবে। সফটওয়্যার হিসেবে থাকতে পারে সর্বশেষ OriginOS, সঙ্গে দীর্ঘমেয়াদি আপডেট সাপোর্ট।

আরও পড়ুন: Tecno Camon 50 ও 50 Pro প্রকাশ্যে! মিড-বাজেট রেঞ্জে শক্তিশালী প্রসেসর ও আধুনিক ফিচার

Vivo V70 এবং Vivo V70 Elite Launch Date in India

Vivo আনুষ্ঠানিকভাবে এখনও নির্দিষ্ট লঞ্চ তারিখ জানায়নি। তবে Flipkart-এ মাইক্রোসাইট লাইভ হওয়ায় ধারণা করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে Vivo V70 এবং V70 Elite লঞ্চ হবে।

আরও পড়ুন: Samsung Galaxy F70 Series India Launch Teased: AI Features, Expected Price Under 15,000

Vivo V70 এবং Vivo V70 Elite Price in India

লিক ও টিপস্টার রিপোর্ট অনুযায়ী, Vivo V70 Series দাম ভারতে 55,000 টাকার নিচেই রাখা হতে পারে। V সিরিজ সাধারণত 28,999 থেকে 49,999 হাজার টাকা রেঞ্জে লঞ্চ হয়, ফলে Elite ভ্যারিয়েন্টটি এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ফোন হতে চলেছে।

Leave a Comment