Vivo V70 আসছে শিগগিরই IMDA সার্টিফিকেশনে ফাঁস দাম, ফিচার ও পারফরম্যান্স

স্মার্টফোন দুনিয়ায় অনেক সময় অফিসিয়াল ঘোষণার আগেই সব ইঙ্গিত স্পষ্ট হয়ে যায়। Vivo V70 ঠিক সেই পথেই হাঁটছে। একের পর এক সার্টিফিকেশন, বেঞ্চমার্ক লিস্টিং আর রিপোর্ট, সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, Vivo খুব শিগগিরই তাদের নতুন V সিরিজ স্মার্টফোন বাজারে আনতে চলেছে। নাম এখনো নিশ্চিত না হলেও, মডেল নম্বর V2538 প্রায় নিশ্চিতভাবেই ভিভো ভি 70 এর দিকেই ইঙ্গিত করছে। চালুন জেনে নেওয়া যাক ভিভো ভি 70 স্পেসিফিকেশন সম্পর্কে

Vivo V70 Specification

এই তথ্য অনুযায়ী Vivo V70 একটি প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোন হিসেবেই আসতে চলেছে। ফোনটিতে 6.77-ইঞ্চির বড় 1.5K AMOLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে Snapdragon 7 Gen 4 চিপসেট, যা Geekbench-এ 1,235 সিঙ্গেল-কোর ও 3,920 মাল্টি-কোর স্কোর করেছে, সঙ্গে Adreno 722 GPU। সফটওয়্যার হিসেবে ফোনটি Android 16 ভিত্তিক নতুন UI নিয়ে আসতে পারে, যা আরও স্মার্ট ফিচার ও দীর্ঘমেয়াদি আপডেট সাপোর্ট দেবে।

Vivo V70 Display

Vivo V70 এর ডিসপ্লে সংক্রান্ত তথ্য যদিও এখনো সরাসরি সামনে আসেনি, তবে পূর্বে Vivo V60 এর দিকে তাকালে একটা আন্দাজ পাওয়া যায়। Vivo V60 এ ছিল 6.77 ইঞ্চির 1.5K AMOLED প্যানেল, 120Hz রিফ্রেশ রেট সহ। সেই ধারাবাহিকতা বজায় রেখে ভিভো ভি 70 এও বড় AMOLED ডিসপ্লে, স্মুথ স্ক্রলিং এবং উজ্জ্বল ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স পাওয়া যাবে বলেই আশা করা হচ্ছে।

Vivo V70 Performance ও Software

Geekbench লিস্টিং Vivo V70 এর পারফরম্যান্স নিয়ে বেশ পরিষ্কার ধারণা দেয়। এখানে ফোনটি পেয়েছে 1,235 (single-core) এবং 3,920 (multi-core) স্কোর। চিপসেট হিসেবে থাকছে Snapdragon 7 Gen 4, যার মধ্যে রয়েছে অক্টা-কোর CPU (সর্বোচ্চ 2.8GHz ক্লক স্পিড) এবং Adreno 722 GPU। সফটওয়্যার দিক থেকে ফোনটি আসতে পারে Android 16 ভিত্তিক OriginOS 6 এর সাথে UI মতো নতুন, আরও স্মার্ট ফিচার এবং দীর্ঘমেয়াদি আপডেট সাপোর্ট।

Vivo V70 Battery

এই মুহূর্তে Vivo V70 এর ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে V সিরিজের আগের ফোনগুলো যেভাবে ব্যালান্সড ব্যাটারি ও ফাস্ট চার্জিং দিয়েছে, সেই অভিজ্ঞতা এখানেও বজায় থাকবে বলেই আশা করা হচ্ছে। দৈনন্দিন ব্যবহার, সোশ্যাল মিডিয়া, স্ট্রিমিং, সব সামলানোর মতো ব্যাটারি পারফরম্যান্স থাকাই স্বাভাবিক।

Vivo V70 RAM & Storage

রিপোর্ট অনুযায়ী,ভিভো ভি 70 সিরিজ এই স্মার্টফোনটিতে 12GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও Geekbench এর 8GB RAM ভ্যারিয়েন্ট দেখা গেছে, তবে বাজারে একাধিক কনফিগারেশন থাকা প্রায় নিশ্চিত। মাল্টিটাস্কিং, হাই-এন্ড অ্যাপ, বড় গেম সব কিছুর জন্যই এই RAM ও স্টোরেজ কম্বিনেশন যথেষ্ট শক্তিশালী।

Vivo V70 Camera

এই স্মার্টফোনের ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে, এই ফোনে এখনো পর্যন্ত কোনও অফিসিয়ালি স্পেসিফিকেশন সামনে আসেনি। তবে, ভিভো ভি 60 এর Zeiss অপটিক্সসহ ট্রিপল ক্যামেরা সেটআপ ছিল 50MP মেইন, 50MP টেলিফটো এবং 8MP আল্ট্রাওয়াইড। সেই কারণে ভিভো ভি 70 তে Zeiss ব্র্যান্ডিং ও উন্নত ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স দেখা যেতে পারে। বিশেষ করে পোর্ট্রেট ও লো-লাইট ফটোগ্রাফিতে Vivo যে আলাদা গুরুত্ব দেয়, তা এখানেও বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

Vivo V70 Connectivity

Singapore এর IMDA সার্টিফিকেশন নিশ্চিত করেছে যে ভিভো ভি 70 স্মার্টফোনটিতে থাকছে 5G network সাপোর্ট সঙ্গে Wi-Fi (সম্ভবত Wi-Fi 6) দেওয়া পারে, Bluetooth, NFC অর্থাৎ, কানেক্টিভিটির দিক থেকে কোনো কমতি নেই।

Vivo V70 Price

Vivo V70 মূলত Vivo V60 এর উত্তরসূরি হিসেবে আসতে চলেছে, আর সেই দিক থেকে দেখলে প্রত্যাশার মাত্রাটাও বেশ উঁচু। গত আগস্টে ভারতে লঞ্চ হওয়া Vivo V60 স্মার্টফোনটির শুরুর দাম ছিল 36,999, যেখানে 8GB RAM ও 128GB স্টোরেজ দেওয়া হয়েছিল। ফোনটিতে ছিল একটি বড় 6.77-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট ও সর্বোচ্চ 5,000 নিটস পিক ব্রাইটনেস, যা দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে মাল্টিমিডিয়া কনটেন্ট দেখার অভিজ্ঞতাকে একেবারে প্রিমিয়াম করে তুলেছিল।

ক্যামেরা বিভাগেও Vivo কোনো আপস করেনি; Carl ZEISS অপটিক্সসহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে ছিল 50MP মেইন সেন্সর, 50MP টেলিফটো লেন্স এবং 8MP আল্ট্রাওয়াইড ক্যামেরা। Auspicious Gold, Mist Grey ও Moonlit Blue এই আকর্ষণীয় কালার অপশনগুলোর কারণে ডিজাইন দিক থেকেও ফোনটি আলাদা নজর কাড়ে, ঠিক এই শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েই ভিভো ভি 70 আরও বড় আপগ্রেড নিয়ে হাজির হবে বলেই মনে করা হচ্ছে।

Vivo এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা না করলেও, একের পর এক সার্টিফিকেশন ও লিস্টিং স্পষ্ট করে দিচ্ছে, Vivo V70 এর লঞ্চ আর খুব দূরে নয়। শক্তিশালী পারফরম্যান্স, প্রিমিয়াম ডিজাইন, উন্নত ক্যামেরা ও বড় RAM অপশন, সব মিলিয়ে এটি হতে পারে 2026 সালের শুরু দিকের অন্যতম আলোচিত স্মার্টফোন। আগামী কয়েক সপ্তাহেই হয়তো সব প্রশ্নের অফিসিয়াল উত্তর মিলবে।

Leave a Comment