এই সপ্তাহে স্মার্টফোন বাজারে ঝড়! ভারতে লঞ্চ হচ্ছে Vivo X200T, Redmi Note 15 Pro সিরিজ ও 10,001mAh ব্যাটারির Realme P4 Power

ভারতে আসছে Vivo X200T, Redmi Note 15 Pro সিরিজ ও Realme P4 Power

জানুয়ারির শেষ সপ্তাহে ভারতীয় স্মার্টফোন বাজারে একের পর এক বড় লঞ্চ হতে চলেছে। Redmi আনছে তাদের জনপ্রিয় Note সিরিজের Pro মডেল, Vivo লঞ্চ করছে প্রথম ‘T’ ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোন, আর Realme আনছে ইন্ডাস্ট্রির প্রথম 10,001mAh ব্যাটারির স্মার্টফোন। এই তিনটি ফোনই মূলত mid-range ও premium sub-flagship সেগমেন্টে আসবে এবং আলাদা আলাদা ইউজার গ্রুপকে টার্গেট করবে।

Vivo X200T

Vivo প্রথমবার তাদের ফ্ল্যাগশিপ লাইনে ‘T’ ব্র্যান্ডিং নিয়ে আসছে Vivo X200T এর মাধ্যমে। অল 50MP ZEISS ক্যামেরা সেটআপ ও শক্তিশালী Dimensity 9400+ চিপসেট এই ফোনটিকে ক্যামেরা লাভারদের জন্য বিশেষ আকর্ষণীয় করে তুলতে পারে।

আরও পড়ুন: Samsung Galaxy A57 5G TENAA-তে লিস্টেড, সামনে এল সম্পূর্ণ স্পেসিফিকেশন, জেনেনিন কেমন হবে এই স্মার্টফোন

Vivo X200T
Vivo X200T

Display: Vivo X200T স্মার্টফোনটিতে 6.67 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে থাকতে পারে, যেখানে 120Hz রিফ্রেশ রেট দেওয়া হবে। এই স্ক্রিনটি মাল্টিমিডিয়া কনটেন্ট, গেমিং ও স্ক্রলিংয়ের ক্ষেত্রে খুব স্মুথ অভিজ্ঞতা দেবে।

Battery: এই ফোনে 6,200mAh ব্যাটারি থাকতে পারে। চার্জিংয়ের জন্য 90W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে, ফলে খুব কম সময়েই ফোন ফুল চার্জ করা যাবে।

Camera: Vivo এর সবচেয়ে বড় শক্তি হবে এর অল 50MP ZEISS ক্যামেরা সেটআপ। এতে 50MP মেইন, 50MP আল্ট্রা-ওয়াইড এবং 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে। ZEISS কালার টিউনিং থাকার কারণে পোর্ট্রেট ও ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিতে প্রিমিয়াম কোয়ালিটি পাওয়ার আশা করা হচ্ছে।

Processor: এই ফোনে থাকবে MediaTek Dimensity 9400+ চিপসেট, যা ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স দেবে। হেভি গেমিং, 4K ভিডিও এডিটিং ও AI বেসড টাস্কেও এই প্রসেসর খুব শক্তিশালী পারফরম্যান্স দেখাবে বলে আশা করা হচ্ছে।

RAM & Storage: লিক অনুযায়ী, Vivo X200T দুইটি ভ্যারিয়েন্টে আসতে পারে, 12GB RAM + 256GB স্টোরেজ এবং 12GB RAM + 512GB স্টোরেজ। বড় RAM ও ফাস্ট স্টোরেজের কারণে ফোনটি লং টার্ম ইউজের জন্য ভালো হবে।

Price: Vivo X200T এর সম্ভাব্য 12GB+256GB দাম হতে পারে হাজার টাকা 59,999 এবং 12GB+512GB এর দাম হতে পারে প্রায় 69,999 হাজার টাকা। এই প্রাইসে ফোনটি মূলত প্রিমিয়াম ক্যামেরা লাভারদের টার্গেট করবে।

Launch Date: Vivo X200T ভারতে 27 জানুয়ারি লঞ্চ হওয়ার কথা।

Redmi Note 15 Pro & Note 15 Pro+

Redmi তাদের জনপ্রিয় Note সিরিজের পরবর্তী বড় আপগ্রেড হিসেবে Note 15 Pro ও Note 15 Pro+ লঞ্চ করতে চলেছে। শক্তিশালী 200MP ক্যামেরা, বড় ব্যাটারি ও প্রিমিয়াম ডিজাইনের কারণে এই সিরিজটি মিড রেঞ্জ সেগমেন্টে বড় চমক দিতে পারে।

আরও পড়ুন: Vivo V70 & V70 Elite 5G Launch in India: 120Hz AMOLED, Snapdragon 8s Gen 3, 6500mAh Battery, 50MP ZEISS Camera

Redmi Note 15 Pro
Redmi Note 15 Pro

Display: Redmi Note 15 Pro সিরিজে 6.83 ইঞ্চির বড় AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে, যেখানে 1.5K রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ 3,200 nits পিক ব্রাইটনেস দেখা যাবে। এই ডিসপ্লে আউটডোর ভিউয়িং ও HDR কনটেন্ট দেখার জন্য বিশেষভাবে উপযোগী হবে বলে আশা করা হচ্ছে। Gorilla Glass Victus 2 প্রোটেকশন থাকায় স্ক্র্যাচ ও ড্রপ থেকে সুরক্ষা মিলবে।

Battery: Redmi Note 15 Pro+ এই ফোনে থাকতে পারে 6,500mAh ব্যাটারি, যা আগের জেনারেশনের তুলনায় বড়। এর সঙ্গে 100W HyperCharge ফাস্ট চার্জিং ও 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট থাকবে। অন্যদিকে, Redmi Note 15 Pro মডেলে লিক অনুযায়ী 6,580mAh ব্যাটারি থাকতে পারে, তবে চার্জিং স্পিড তুলনামূলক কম, প্রায় 45W হতে পারে।

Camera: এই সিরিজের সবচেয়ে বড় হাইলাইট হবে 200MP MasterPixel OIS ক্যামেরা। এতে HDR, AI Engine, মাল্টিফোকাল পোর্ট্রেট এবং 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট থাকবে। শক্তিশালী সেন্সর ও OIS থাকার কারণে কম আলোতেও ভালো ডিটেইল ও স্টেবল ভিডিও পাওয়ার আশা করা হচ্ছে।

Processor: রেডমি নোট ১৫ প্রো+ এই ফোনে থাকতে পারে Snapdragon 7s Gen 4 চিপসেট, যা mid-range সেগমেন্টে শক্তিশালী পারফরম্যান্স দেবে। গেমিংয়ের সময় তাপ নিয়ন্ত্রণের জন্য IceLoop কুলিং সিস্টেম ব্যবহার করা হতে পারে। Redmi Note 15 Pro এ MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর দেওয়া হতে পারে, যা দৈনন্দিন ব্যবহার ও গেমিংয়ের জন্য ব্যালান্সড পারফরম্যান্স দেবে।

RAM & Storage: এই সিরিজে সর্বোচ্চ 24GB RAM ভার্চুয়াল RAM সহ দেওয়া হতে পারে। ফলে মাল্টিটাস্কিং, হেভি অ্যাপ ও গেমিং স্মুথ হওয়ার কথা। স্টোরেজ অপশন হিসেবে একাধিক ভ্যারিয়েন্ট আসার সম্ভাবনা রয়েছে, যাতে হাই রেজোলিউশন ভিডিও ও ছবি রাখার যথেষ্ট জায়গা মিলবে।

Price: অফিসিয়ালি দাম জানানো না হলেও, রেডমি নোট ১৫ প্রো সিরিজের ফোনগুলি ভারতের বাজারে প্রায় 30,000 হাজার রেঞ্জে লঞ্চ হতে পারে। এই দামে প্রিমিয়াম ডিজাইন, বড় ব্যাটারি ও 200MP ক্যামেরা এটিকে একটি শক্তিশালী অল রাউন্ডার বানাতে পারে।

Launch Date: Redmi Note 15 Pro এবং Note 15 Pro+ ভারতে আগামী 29 জানুয়ারি লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Realme P4 Power

Realme P4 Power স্মার্টফোন বাজারে আসতে চলেছে একেবারে আলাদা পরিচয়ে, কারণ এতে থাকছে বিশাল 10,001mAh ব্যাটারি। যারা দীর্ঘ ব্যাটারি ব্যাকআপকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, তাদের জন্য এই ফোনটি হতে পারে গেম চেঞ্জার।

আরও পড়ুন: ফাইনালি ভারতে লঞ্চ হল Motorola Signature: Snapdragon 8 Gen 5, 90W চার্জিং 6.8” AMOLED, Quad 50MP ক্যামেরা জেনেনিন এর দাম

Realme P4 Power
Realme P4 Power

Display: Realme P4 Power এ থাকতে পারে 144Hz HyperGlow 4D Curve+ ডিসপ্লে, যেখানে 1.5K রেজোলিউশন এবং সর্বোচ্চ 6,500 nits পিক ব্রাইটনেস দেওয়া হবে। এই ডিসপ্লে গেমিং ও HDR কনটেন্টের জন্য খুব আকর্ষণীয় হবে।

Battery: এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর 10,001mAh Titan Battery। এটি একবার চার্জে দীর্ঘ সময় ভিডিও স্ট্রিমিং ও গেমিং সাপোর্ট করবে। ফোনটিতে 80W ফাস্ট চার্জিং এবং 27W রিভার্স চার্জিং সুবিধাও থাকবে।

Camera: এই স্মার্টফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে, যেখানে 50MP Sony OIS প্রাইমারি সেন্সর ও 8MP আল্ট্রা ওয়াইড লেন্স থাকতে পারে। দৈনন্দিন ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির জন্য এই সেটআপ যথেষ্ট ব্যালান্সড হবে।

Processor: এই স্মার্টফোনে দেওয়া হতে পারে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর, যার সঙ্গে HyperVision+ AI চিপ যুক্ত থাকবে। এতে গেমিং, মাল্টিটাস্কিং ও ব্যাটারি অপ্টিমাইজেশনে ভালো পারফরম্যান্স আশা করা হচ্ছে।

RAM & Storage: যদিও অফিসিয়ালি ভ্যারিয়েন্ট জানানো হয়নি, তবে Realme P4 Power একাধিক RAM ও স্টোরেজ অপশনে আসতে পারে। বড় ব্যাটারি ও নতুন UI এর সঙ্গে স্মুথ পারফরম্যান্স দেওয়াই এর মূল লক্ষ্য হবে।

Price: লিক অনুযায়ী Realme P4 Power এর বক্স প্রাইস 37,999 হাজার টাকা বলা হয়েছে, তবে অফিসিয়াল লঞ্চে দাম কম হতে পারে। যদি দাম 30,000 থেকে 35,000 রেঞ্জে থাকে, তাহলে এটি ব্যাটারি ফোকাসড ইউজারদের জন্য আকর্ষণীয় অপশন হবে।

Launch Date: Realme P4 Power ভারতে আগামী 29 জানুয়ারি লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment