নতুন স্মার্টফোন কিনবে ভাবছেন? তবে ফেব্রুয়ারির Upcoming Smartphone Launch লিস্ট আগে দেখে নিন

Upcoming Smartphone Launch ভারতের স্মার্টফোন মার্কেটের জন্য ফেব্রুয়ারি মাসটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। একাধিক বড় ব্র্যান্ড এই মাসে তাদের নতুন মডেল লঞ্চ করার প্রস্তুতি নিয়েছে। Samsung তাদের ফ্ল্যাগশিপ Galaxy S সিরিজ আনছে, যার জন্য সারা বছর অপেক্ষা করেন টেকপ্রেমীরা। পাশাপাশি Vivo, POCO, realme, OPPO, Infinix এবং Motorola-ও একগুচ্ছ নতুন ফোন বাজারে আনবে। বাজেট থেকে ফ্ল্যাগশিপ — সব সেগমেন্টেই থাকবে Upcoming Smartphone অপশন।

ফেব্রুয়ারির Upcoming Smartphone Launch — এক নজরে দেখে নিন বড় লিস্ট

এই মাসে Upcoming Smartphone Launch তার তালিকা বেশ লম্বা। Vivo V70 ও V70 Elite, Motorola 70 Fusion, Samsung Galaxy F70e, Galaxy S26 সিরিজ, Galaxy A07, realme 16 5G, iQOO 15R, POCO X8 সিরিজ, OPPO K14x 5G, Infinix Note Edge এবং Vivo T5 Lite, সব মিলিয়ে ক্রেতাদের সামনে থাকবে বহু নতুন চয়েস। অফিসিয়াল ও লিক, দুই ধরনের তথ্য মিলিয়েই এই লঞ্চ লিস্ট তৈরি করা হয়েছে।

Vivo V70 ও V70 Elite — ক্যামেরা ফোকাসড প্রিমিয়াম ফোন

Vivo V70 5G এই স্মার্টফোনে 6.59 ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে, Snapdragon 7 Gen 4 চিপসহ আসতে পারে। এতে 50MP সেলফি ক্যামেরা এবং পিছনে 50MP Sony সেন্সর + 50MP 3x periscope টেলিফটো লেন্স থাকতে পারে। 6500mAh ব্যাটারি ও 90W চার্জিং সাপোর্ট পাওয়া যেতে পারে। Vivo V70 Elite হবে সিরিজের হাই-এন্ড মডেল, যেখানে Snapdragon 8s Gen 3, 12GB RAM, 6.59 ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে, Zeiss লেন্স ক্যামেরা এবং বড় ব্যাটারি থাকতে পারে।

Vivo V70 Elite
Vivo V70 Elite

Motorola 70 Fusion — কার্ভড ডিসপ্লে স্টাইল

Upcoming Motorola 70 Fusion এ IP68 + IP69 রেটিং এবং মিলিটারি গ্রেড সার্টিফিকেশন থাকতে পারে। Snapdragon 7s Gen 3 প্রসেসর, 6.78 ইঞ্চি কার্ভড AMOLED 1.5K ডিসপ্লে 144Hz রিফ্রেস রেট , 50MP ট্রিপল ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

Motorola 70 Fusion
Motorola 70 Fusion

OPPO K14x 5G — কম দামে বড় ব্যাটারির চমক

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই OPPO K14x 5G ভারতে লঞ্চ হতে পারে। এটি লো-বাজেট সেগমেন্টের ফোন হবে, যার দাম 15–20 হাজার টাকার মধ্যে থাকার সম্ভাবনা। ফোনটিতে 7000mAh বা তারও বড় ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং থাকতে পারে। MediaTek Dimensity প্রসেসর, 8GB RAM, 50MP ক্যামেরা এবং 120Hz রিফ্রেশ রেটের FHD+ ডিসপ্লে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

OPPO K14x
OPPO K14x

Samsung Galaxy F70e — ‘e’ মডেলে নতুন সংযোজন

Samsung প্রথমবার তাদের ‘e’ ব্র্যান্ডিং সহ Galaxy F70e ফোন আনছে, যা 2 ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। এতে MediaTek Dimensity 7300 প্রসেসর, 6GB ও 8GB RAM অপশন, Super AMOLED ডিসপ্লে এবং 50MP ক্যামেরা থাকতে পারে। মিড-রেঞ্জ সেগমেন্টে এটি শক্ত প্রতিযোগী হতে পারে।

Samsung Galaxy F70e
Samsung Galaxy F70e

Samsung Galaxy S26 সিরিজ — ফ্ল্যাগশিপ পাওয়ারের লড়াই

25 ফেব্রুয়ারি Samsung Galaxy S26 সিরিজ উন্মোচিত হতে পারে। Galaxy S26 Ultra মডেলে Snapdragon 8 Elite Gen 5 চিপ, নতুন Galaxy AI ফিচার ও আপগ্রেডেড S-Pen থাকবে। ক্যামেরায় 200MP + 50MP + 50MP + 10MP কোয়াড সেটআপ এবং 5000mAh ব্যাটারি সহ ওয়্যার্ড, ওয়্যারলেস ও রিভার্স চার্জিং সাপোর্ট থাকতে পারে। বেস Galaxy S26 মডেলে Exynos 2600 চিপ এবং 6.3 ইঞ্চি OLED ডিসপ্লে থাকার সম্ভাবনা।

Samsung Galaxy S26/S26 Ultra
Samsung Galaxy S26/S26 Ultra

Samsung Galaxy A07 — বাজেট সেগমেন্টে বড় ব্যাটারি

Upcoming Samsung Galaxy A07 ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভারতে আসতে পারে। সম্ভাব্য দাম 15–20 হাজার টাকা। এতে 6.7 ইঞ্চি HD+ 120Hz স্ক্রিন, 50MP ডুয়াল ক্যামেরা, 8MP সেলফি ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি সহ 25W চার্জিং থাকতে পারে। Dimensity 6300 প্রসেসর ব্যবহার হতে পারে।

Samsung Galaxy A07
Samsung Galaxy A07

Realme 16 5G — গেমিং ও ব্রাইট ডিসপ্লের ফোকাস

Realme 16 5G ফোনে Dimensity 6400 Turbo প্রসেসর, 7000mAh ব্যাটারি এবং 6.57 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে থাকতে পারে, যার পিক ব্রাইটনেস 4200 nits পর্যন্ত। 50MP ফ্রন্ট ক্যামেরা এবং IP69K রেটিংও পাওয়া যেতে পারে।

Realme 16 5G
Realme 16 5G

iQOO 15R — পারফরম্যান্স ও 200MP ক্যামেরার কম্বো

iQOO 15R 24 ফেব্রুয়ারি লঞ্চ হতে পারে। এতে Snapdragon 8 Gen 5 প্রসেসর, 200MP ক্যামেরা, 32MP সেলফি লেন্স, 7600mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং থাকতে পারে। 6.59 ইঞ্চি AMOLED ডিসপ্লে, যা 144Hz রিফ্রেশ রেটের 1.5K OLED ডিসপ্লে দেওয়ার সম্ভাবনা রয়েছে। দাম প্রায় 50 হাজার টাকার কাছাকাছি হতে পারে।

iQOO 15R
iQOO 15R

POCO X8 সিরিজ — ব্যাটারি মনস্টার ফোন

Upcoming POCO X8 Pro Max স্মার্টফোনে Dimensity 9500s চিপ এবং 9000mAh ব্যাটারি নিয়ে আসতে পারে। 6.83 ইঞ্চি বড় 1.5K OLED ডিসপ্লে, হাই ব্রাইটনেস ও 120Hz রিফ্রেশ রেট থাকবে।
POCO X8 Pro মডেলে Dimensity 8500, 8000mAh ব্যাটারি, 100W চার্জিং, 50MP ক্যামেরা এবং 12GB RAM থাকতে পারে।

 POCO X8 Pro Max
POCO X8 Pro Max

Infinix Note Edge — নতুন চিপসেটের প্রথম ফোন

Infinix Note Edge হবে MediaTek Dimensity 7100 চিপসহ প্রথম ফোন। এতে 1.5K 3D কার্ভড ডিসপ্লে, 4500 nits ব্রাইটনেস, 6500mAh ব্যাটারি, 45W চার্জিং ও রিভার্স চার্জিং সাপোর্ট থাকবে। দাম 15–20 হাজার টাকার মধ্যে থাকতে পারে।

Infinix Note Edge
Infinix Note Edge

Vivo T5 Lite — কম দামে বড় ব্যাটারি

Vivo T5 Lite ফোনে 8000mAh ব্যাটারি, 44W চার্জিং, Dimensity চিপসেট, 8GB RAM এবং 6.7 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকতে পারে। 50MP ডুয়াল ক্যামেরা সেটআপ পাওয়া যেতে পারে। দাম 15 হাজার টাকার আশেপাশে থাকতে পারে।

Vivo T5 Lite
Vivo T5 Lite

Conclusion — এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন?

ফেব্রুয়ারি মাসে এত বড় লঞ্চ লাইনআপ থাকায় এখনই ফোন কেনার আগে অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ হতে পারে। বাজেট, মিড-রেঞ্জ এবং ফ্ল্যাগশিপ, সব দামের মধ্যেই নতুন অপশন আসছে। তাই আপগ্রেডের আগে এই Upcoming Smartphone Launch লিস্ট দেখে সিদ্ধান্ত নিলে লাভই হবে।

Leave a Comment