TVS Apache RR 450 না BMW F 450 RR? 450cc Twin Supersport বাইক স্পাই টেস্টে দেখা গেছে

BMW F 450 RR, EICMA শোতে Tangent RR Concept দেখানোর পর থেকেই TVS-BMW পার্টনারশিপের নতুন 450cc প্ল্যাটফর্ম ভিত্তিক সুপারস্পোর্টস বাইক নিয়ে জল্পনা তুঙ্গে। সম্প্রতি একটি fully faired 450cc টুইন সিলিন্ডার বাইক হাইওয়ে টেস্টিংয়ের সময় ক্যামেরায় ধরা পড়েছে। ডিজাইন ও হার্ডওয়্যার দেখে অনেকে মনে করছেন এটি সম্ভাব্য TVS Apache RR 450, আবার কিছু রিপোর্ট বলছে এটি BMW badge পাওয়া BMW F 450 RR ও হতে পারে। ফলে নতুন 450cc সুপারস্পোর্টস সেগমেন্টে বড় লঞ্চের ইঙ্গিত স্পষ্ট।

TVS Apache RR 450 & BMW F 450 RR
TVS Apache RR 450 & BMW F 450 RR

TVS–BMW 450 Platform Partnership

TVS ও BMW এর দীর্ঘদিনের প্রযুক্তিগত অংশীদারিত্ব আগেই 310cc প্ল্যাটফর্মে একাধিক বাইক তৈরি করেছে। এবার দুই কোম্পানি যৌথভাবে নতুন 450cc প্ল্যাটফর্মে একাধিক মোটরসাইকেল আনতে কাজ করছে। এই নতুন প্ল্যাটফর্ম থেকেই BMW F 450 GS এসেছে এবং একই বেস ব্যবহার করে একটি fully faired supersport মডেল তৈরির প্রস্তুতি চলছে। তাই Apache RR 450 এবং BMW F 450 RR দুটো নামই আলোচনায় উঠে আসছে।

Read more: Honda Dio 125 X-Edition & Shine 125 Limited Edition Launched in India – Price, feature ও ডিজাইন আপডেট জানুন

Tangent RR Concept থেকে Production Model

TVS Motor Company ইতালির মিলানে EICMA 2025 এ Tangent RR Concept উন্মোচন করেছিল, যেটিকে ব্র্যান্ডের প্রথম পূর্ণাঙ্গ supersport motorcycle এর প্রিভিউ হিসেবে ধরা হয়। কনসেপ্ট মডেলে monocoque subframe, আক্রমণাত্মক স্টাইলিং এবং রেস ইনস্পায়ার্ড ডিজাইন দেখা গিয়েছিল। এখন জানা যাচ্ছে, এই কনসেপ্টের প্রোডাকশন ভার্সন ডেভেলপ করা হচ্ছে এবং সম্ভাব্যভাবে EICMA 2026 এ অফিসিয়ালি উন্মোচন হতে পারে।

TVS Tangent RR 450 Concept
TVS Tangent RR 450 Concept

Spy Model Design Clues

যে টেস্ট মডেলটি স্পাই শটে ধরা পড়েছে সেটি heavy camouflage এ ঢাকা থাকলেও কিছু গুরুত্বপূর্ণ ডিজাইন এলিমেন্ট বোঝা গেছে।এতে full fairing, fairing-mounted ORVM, clip on handlebar এবং committed riding posture দেখা যায়split seat সেটআপ এবং পিছনে turn indicator এর সঙ্গে integrated brake light দেওয়া হয়েছে। কনসেপ্টে যেখানে split eye-like headlamp ও twin front disc ছিল, স্পাইড মডেলে তা অনুপস্থিত, যা এটিকেBMW F 450 RR হওয়ার সম্ভাবনাও বাড়ায়।

Engine & Gearbox Setup

আসন্ন এই 450cc সুপারস্পোর্টস বাইকটি BMW F 450 GS এর একই 420cc parallel twin-cylinder liquid-cooled ইঞ্জিন ব্যবহার করবে বলে আশা করা হচ্ছে। এই ইঞ্জিন 8750 rpm এ প্রায় 47 bhp পাওয়ার এবং 6750 rpm এ 43 Nm টর্ক উৎপন্ন করে। এর সঙ্গে থাকবে 6 speed gearbox, যা হাইওয়ে ও ট্র্যাক, দুই ধরনের রাইডিংয়েই শক্তিশালী পারফরম্যান্স দেবে।

Wheels, Brakes & Hardware

এই নতুন 450cc বাইকে সামনে ও পিছনে disc brake থাকার সম্ভাবনা রয়েছে, যা শক্তিশালী stopping power দেবে। 17 inch front এবং rear alloy wheel স্ট্যান্ডার্ড হিসেবে দেওয়া হতে পারে, সঙ্গে থাকবেpremium performance tyres। সামনে USD forks এবং পিছনেfully adjustable monoshock suspension ব্যবহার করা হচ্ছে, যা স্পোর্টি ও স্টেবল হ্যান্ডলিং নিশ্চিত করবে।

Read more: Suzuki Access 125 ABS Variant Launched in India – দাম, ফিচার, ইঞ্জিন ও সেফটি আপগ্রেড বিস্তারিত জানুন

Advanced Features & Electronics

ফিচারের দিক থেকেও বাইকটি বেশ আধুনিক হবে বলে আশা করা হচ্ছে। এতে bi-directional quickshifter, multiple ride modes, traction control, TFT display এবং turn by turn navigation থাকতে পারে। এইসব রাইডার এইড ফিচার বাইকটিকে প্রিমিয়াম supersport ক্যাটাগরিতে শক্ত অবস্থান দেবে।

Expected Global Reveal Timeline

বর্তমান তথ্য অনুযায়ী Tangent RR কনসেপ্ট ভিত্তিক প্রোডাকশন মডেলটি 2026 সালের নভেম্বর মাসে EICMA শোতে উন্মোচিত হতে পারে। তার আগে আরও টেস্টিং মিউল রাস্তায় দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। লঞ্চের সময়ই পরিষ্কার হবে, এটি TVS Apache RR 450 নামে আসবে, নাকি BMW F 450 RR হিসেবে বাজারে ঢুকবে।

Leave a Comment