এখন 8,999 টাকায় 120Hz ডিসপ্লে, Android 15 আর 5000mAh ব্যাটারি, Tecno Spark Go 3 বাজেট ফোনে বড় চমক

Tecno ভারতের বাজেট স্মার্টফোন বাজারে আরও একবার শক্ত অবস্থান নিতে লঞ্চ করল তাদের নতুন এন্ট্রি লেভেল ফোন Tecno Spark Go 3। যেসব ইউজার প্রথম স্মার্টফোন কিনতে চাইছেন বা কম দামে নির্ভরযোগ্য 4G ফোন খুঁজছেন, তাদের কথা মাথায় রেখেই এই ডিভাইসটি ডিজাইন করা হয়েছে। বড় ডিসপ্লে, লেটেস্ট Android 15 সফটওয়্যার এবং শক্তিশালী ব্যাটারি, সব মিলিয়ে দৈনন্দিন ব্যবহারের জন্য এটি একটি ব্যালান্সড প্যাকেজ।

Tecno Spark Go 3 Specification

Tecno Spark Go 3 এর কোম্পানি মূলত ফোকাস করেছে স্মুথ পারফরম্যান্স, লং ব্যাটারি ব্যাকআপ এবং আধুনিক ডিজাইনের উপর। 120Hz রিফ্রেশ রেটযুক্ত বড় ডিসপ্লে, IP64 রেটিং, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Android 15 এর মতো ফিচার এই প্রাইস সেগমেন্টে ফোনটিকে আলাদা করে তুলেছে।

FeatureSpecification
ModelTecno Spark Go 3
Launch StatusLaunched in India
Operating SystemAndroid 15
Display Size6.74-inch Dot Notch Display
Resolution720 × 1600 pixels (HD+)
Refresh Rate120Hz
Thickness8.10 mm
Dimensions167.7 × 77.8 mm
ProcessorT7250 Chipset
Network Support2G, 3G, 4G (No 5G)
Rear Camera13MP with Dual Rear Flash
Front Camera8MP Selfie Camera
Battery Capacity5000mAh
Charging15W Fast Charging, USB Type-C
RAM4GB Physical RAM
Virtual RAMUp to 4GB Extended RAM
Internal Storage64GB
Fingerprint SensorSide-mounted
Water & Dust ResistanceIP64 Rating
ConnectivityWi-Fi, Bluetooth, GPS, FM Radio, OTG
Special FeaturesInfrared Remote, Software Gyroscope
ColorsInk Black, Titanium Grey, Aurora Purple, Galaxy Blue
Price in India8,999

Tecno Spark Go 3 Display

এই ফোনে রয়েছে 6.74 ইঞ্চির ডট-নচ ডিসপ্লে, যা 720×1600 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। বড় স্ক্রিন এবং হাই রিফ্রেশ রেটের কারণে ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ও সাধারণ গেমিংয়ে ভালো ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। ফোনটির থিকনেস মাত্র 8.10mm, ফলে এটি হাতে ধরতেও বেশ আরামদায়ক।

Tecno Spark Go 3 Display
Tecno Spark Go 3 Display

Tecno Spark Go 3 Camera

ফটোগ্রাফির জন্য টেকনো স্পার্ক গো 3 এই স্মার্টফোনে 13MP রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, যার সঙ্গে রয়েছে ডুয়াল রিয়ার ফ্ল্যাশ। এতে ডে-লাইট ফটোগ্রাফি ও সাধারণ ভিডিও রেকর্ডিং সহজে করা যাবে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরা, যা অনলাইন ক্লাস, ভিডিও মিটিং এবং সোশ্যাল মিডিয়ার জন্য যথেষ্ট।

Tecno Spark Go 3 Camera
Tecno Spark Go 3 Camera

Tecno Spark Go 3 Battery

ব্যাটারি সেকশনে ফোনটি বেশ শক্তিশালী। এতে রয়েছে 5000mAh ক্যাপাসিটির বড় ব্যাটারি, যা কোম্পানির দাবি অনুযায়ী এক দিনেরও বেশি ব্যাকআপ দিতে সক্ষম। চার্জিংয়ের জন্য ফোনে 15W সাপোর্টসহ USB Type-C পোর্ট দেওয়া হয়েছে, যা এই সেগমেন্টে একটি ভালো সংযোজন।

আরও পড়ুন: Redmi Note 15 Pro 5G আসছে ঝড় তুলতে! 6.83″ Curved OLED, 50MP Sony ক্যামেরা ও বিশাল 7000mAh ব্যাটারি

Tecno Spark Go 3 RAM & Storage

Tecno Spark Go 3 এই স্মার্টফোনটি লঞ্চ হয়েছে 4GB RAM + 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টে। পাশাপাশি এতে রয়েছে 4GB Extended RAM সাপোর্ট, যার ফলে মোট 8GB পর্যন্ত RAM এর মতো পারফরম্যান্স পাওয়া যাবে। অ্যাপ ইনস্টল, হালকা গেমিং ও মাল্টিটাস্কিংয়ের জন্য এই কনফিগারেশন যথেষ্ট কার্যকর।

Tecno Spark Go Processor

এই ফোনটি চলে Android 15 অপারেটিং সিস্টেমে এবং এতে ব্যবহার করা হয়েছে T7250 প্রসেসর। চিপসেটটি মূলত দৈনন্দিন কাজ যেমন কলিং, ব্রাউজিং, ইউটিউব দেখা ও হালকা মাল্টিটাস্কিংয়ের জন্য অপ্টিমাইজড। এটি 2G, 3G এবং 4G নেটওয়ার্ক সাপোর্ট করে, তবে 5G নেই।

আরও পড়ুন: চার্জারের চিন্তা শেষ, 9000mAh ব্যাটারি সহ OnePlus Ace 6 Ultra নামে আসতে পারে, গেমারদের জন্য সুখবর

Tecno Spark Go 3 Launching in India

Tecno আনুষ্ঠানিকভাবে ভারতের বাজারে Tecno Spark Go 3 লঞ্চ করেছে। ফোনটি 23 জানুয়ারি থেকে Amazon, Flipkart এবং অফলাইন রিটেইল স্টোরে সেলের জন্য উপলব্ধ হবে।

আরও পড়ুন: Motorola নতুন চমক, আগামী 20 জানুয়ারি লঞ্চ হচ্ছে Moto X70 Air Pro, 1TB স্টোরেজ, 8K ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইন

Tecno Spark Go 3 Price in India

ভারতে Tecno Spark Go 3 এর দাম রাখা হয়েছে 8,999 টাকা 4GB RAM + 64GB স্টোরেজ। ফোনটি Ink Black, Titanium Grey, Aurora Purple এবং Galaxy Blue, এই চারটি রঙে পাওয়া যাবে। এই দামে এটি Redmi A3, Infinix Smart 10 এবং Lava Yuva 3 এর মতো ফোনের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে।

Leave a Comment