টেক ব্র্যান্ড Tecno ভারতীয় বাজারে তাদের নতুন স্মার্টফোন Tecno Pova Curve 2 5G লঞ্চ করেছে। এটি কোম্পানির এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারিযুক্ত ফোন, যেখানে রয়েছে 8000mAh ব্যাটারি এবং 144Hz 3D কার্ভড AMOLED ডিসপ্লে। বড় ব্যাটারি, প্রিমিয়াম ডিজাইন এবং হাই রিফ্রেশ রেট স্ক্রিন, সব মিলিয়ে এটি পাওয়ার ইউজারদের জন্য বিশেষভাবে তৈরি।
Tecno Pova Curve 2 5G Specification
নতুন এই ডিভাইসটি পারফরম্যান্স ও কানেক্টিভিটির উপর জোর দিয়ে তৈরি। এতে 5G সাপোর্ট, AI ফিচার, বড় 8000mAh ব্যাটারি, ফাস্ট চার্জিং এবং কার্ভড ডিসপ্লের সমন্বয় রয়েছে। বিশেষ দিক হলো, এটি ভারতের প্রথম ফোন যা Dimensity 7100 চিপসেটে চালিত।
| Specification | Details |
|---|---|
| Brand | Tecno |
| Model | Pova Curve 2 5G |
| Network | 5G (20 Bands Support) |
| Display Size | 6.78-inch |
| Display Type | 3D Curved AMOLED |
| Resolution | 2644 × 1208 (1.5K) |
| Refresh Rate | 144Hz |
| PWM Dimming | 2304Hz |
| Peak Brightness | 4500 nits |
| Protection | Gorilla Glass 7i |
| Thickness | 7.42mm |
| Processor | MediaTek Dimensity 7100 (6nm, Octa-core) |
| CPU Speed | Up to 2.4GHz |
| AnTuTu Score | 740,056 |
| RAM | 8GB |
| Storage | 128GB / 256GB |
| Rear Camera | 50MP (f/1.7) + 2MP Macro |
| Front Camera | 13MP (f/2.2) |
| Battery | 8000mAh |
| Charging | 45W Fast Charging |
| WiFi Chip | SE1 WiFi Chip |
| AI Features | ELLA AI 2.0 |
| Colors | Mystic Purple, Storm Titanium, Melting Silver |
Tecno Pova Curve 2 5G Display
ফোনটিতে 6.78 ইঞ্চির 1.5K রেজোলিউশনের 3D Curved AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 2644 × 1208 পিক্সেল। স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট, 2304Hz PWM ডিমিং এবং 4500nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিসপ্লে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass 7i। ফোনটির thickness মাত্র 7.42mm, যা এটিকে স্লিম ও স্টাইলিশ লুক দেয়।

Tecno Pova Curve 2 5G Battery
এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হলো 8000mAh ব্যাটারি। দীর্ঘ সময় ব্যাকআপ দেওয়ার জন্য ডিজাইন করা এই ব্যাটারি PCMark টেস্টে 15 ঘণ্টা 13 মিনিট স্কোর করেছে। দ্রুত চার্জের জন্য রয়েছে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট।
Tecno Pova Curve 2 5G Camera
ফটোগ্রাফির জন্য ডিভাইসটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। পিছনে আছে 50MP মেইন সেন্সর f/1.7 অ্যাপারচার এবং 2MP ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য দেওয়া হয়েছে 13MP ফ্রন্ট ক্যামেরা f/2.2 অ্যাপারচার, যা দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী।

Tecno Pova Curve 2 5G Processor
স্মার্টফোনটি MediaTek Dimensity 7100 অক্টাকোর প্রসেসরে চলে, যা 6nm ফ্যাব্রিকেশনে তৈরি। এর ক্লক স্পিড 2.0GHz থেকে 2.4GHz পর্যন্ত। বেঞ্চমার্ক টেস্টে ডিভাইসটি 7,40,056 AnTuTu স্কোর অর্জন করেছে, যা শক্তিশালী পারফরম্যান্সের ইঙ্গিত দেয়।
Tecno Pova Curve 2 5G RAM & Storage
নতুন Pova Curve 2 5G স্মার্টফোনটি RAM ও স্টোরেজের দিক থেকে দুটি অপশনে বাজারে এসেছে, যাতে ভিন্ন ধরনের ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারেন। বেস ভ্যারিয়েন্টে রয়েছে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যা দৈনন্দিন ব্যবহার, মাল্টিটাস্কিং এবং গেমিংয়ের জন্য যথেষ্ট স্মুথ পারফরম্যান্স দেয়।
অন্যদিকে 8GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি বেশি ডেটা, অ্যাপ এবং মিডিয়া ফাইল সংরক্ষণের জন্য আরও বেশি সুবিধা প্রদান করে, ফলে লং-টার্ম ব্যবহারে স্টোরেজ নিয়ে চিন্তা কম থাকে।
Tecno Pova Curve 2 5G Connectivity & AI
ডিভাইসটিতে ডেডিকেটেড G1 চিপ রয়েছে, যা 20 টি 5G ব্যান্ড সাপোর্ট করে। SE1 WiFi চিপের মাধ্যমে স্টেবল কানেক্টিভিটি এবং ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক সুইচিং সুবিধা মেলে। এছাড়া ELLA AI 2.0 সিস্টেমের কারণে ভারতীয় ভাষায় AI ফিচার ব্যবহার করা যায়।
Tecno Pova Curve 2 5G Launched In India
এই Tecno Pova Curve 2 5G স্মার্টফোনটি আগামী 20 ফেব্রুয়ারি থেকে বিক্রি শুরু হবে। এটি Mystic Purple, Storm Titanium এবং Melting Silver, এই তিনটি রঙে পাওয়া যাবে। অনলাইনে কেনা যাবে Flipkart প্ল্যাটফর্ম থেকে।
Tecno Pova Curve 2 5G Price In India
দামের দিক থেকেও ফোনটি প্রিমিয়াম ফিচারের তুলনায় প্রতিযোগিতামূলক রেঞ্জে রাখা হয়েছে। Tecno Pova Curve 2 5G এর 8GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 27,999 টাকা, আর 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের লঞ্চ প্রাইস 29,999 হাজার টাকা। প্রাথমিক সেল অফারে ক্রেতারা অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা পাবেন, পাশাপাশি 3 বা 6 মাসের নো-কস্ট EMI অপশনও থাকছে, যা ডিভাইসটিকে আরও সহজে কেনার সুযোগ করে দেয়।