TECNO তাদের POVA লাইন আপকে আরও শক্তিশালী করতে খুব শিগগিরই বাজারে আনছে চলেছে নতুন TECNO POVA Curve 2 5G স্মার্টফোন। গত কয়েকদিন ধরে ধারাবাহিক টিজারের মাধ্যমে ডিভাইসটি নিয়ে আগ্রহ বাড়ানোর পর ব্র্যান্ড নিশ্চিত করেছে, আগামী 13 ফেব্রুয়ারি অফিসিয়াল লঞ্চ হবে। আগের জেনারেশনের মডেলের আপগ্রেড ভার্সন হিসেবে এই ফোনে রাখা হচ্ছে বড় ব্যাটারি ব্যাকআপ, স্মার্ট নেটওয়ার্ক কানেক্টিভিটি এবং নজরকাড়া স্লিম কার্ভড বডি ডিজাইন।

TECNO POVA Curve 2 5G Specification
লঞ্চের আগেই বিভিন্ন সার্টিফিকেশন ও লিস্টিং থেকে TECNO POVA Curve 2 5G এর বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে। “Massive Power” এবং লং এন্ড্যোরেন্সকে এই ফোনের মূল শক্তি হিসেবে তুলে ধরা হচ্ছে। বড় 8000mAh ব্যাটারি, 5G কানেক্টিভিটি, কার্ভড AMOLED ডিসপ্লে এবং নতুন জেনারেশনের MediaTek প্রসেসরের কম্বিনেশন এটিকে মিড প্রিমিয়াম পারফরম্যান্স ফোন হিসেবে দাঁড় করাতে পারে।
| Specification | Details |
|---|---|
| Model | TECNO POVA Curve 2 5G |
| Network | 5G |
| Launch Date | 13 February (Confirmed) |
| Display | Curved AMOLED Display (Expected) |
| Resolution | FHD+ (Expected) |
| Refresh Rate | Up to 144Hz (Expected) |
| Processor | MediaTek Dimensity 7100 (Leaked) |
| CPU Speed | Up to 2.5GHz |
| RAM | 12GB (Listed on Play Console) |
| Operating System | Android 16 |
| Rear Camera | 50MP Triple Camera (Expected) |
| Battery | Rated 7750mAh (TUV Listing) |
| Typical Battery | Up to 8000mAh (Expected) |
| Design | Ultra-slim, Double Curved Edges |
| Camera Module Design | Triangle module inspired by spacecraft thrusters |
| Connectivity Features | Intelligent Network Connectivity (Teased) |
TECNO POVA Curve 2 5G Display
টেকনো পোভা কার্ভ 2 5জি ফোনে একটি curved AMOLED display দেওয়া হতে পারে, যা FHD+ রেজোলিউশন সাপোর্ট করবে। লিক অনুযায়ী স্ক্রিনে 144Hz high refresh rate থাকতে পারে, ফলে স্ক্রলিং, গেমিং এবং ভিডিও ভিউয়িং হবে আরও স্মুথ। ডাবল কার্ভড এজ ডিজাইন ফোনটিকে প্রিমিয়াম লুক দেওয়ার পাশাপাশি হাতে ধরতেও আরামদায়ক করবে।

TECNO POVA Curve 2 5G Camera
ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP triple rear camera setup দেওয়া হতে পারে। রিয়ার সাইডে স্পেসক্রাফট ইন্সপায়ার্ড ট্রায়াঙ্গেল শেপ ক্যামেরা মডিউল ব্যবহার করা হয়েছে, যা ডিজাইনের দিক থেকে আলাদা পরিচয় তৈরি করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফ্রন্ট ক্যামেরাও অপ্টিমাইজড থাকবে বলে আশা করা হচ্ছে, যদিও অফিসিয়াল সেন্সর ডিটেইল এখনও প্রকাশ করা হয়নি।
TECNO POVA Curve 2 5G Battery
এই স্মার্টফোনের সবচেয়ে বড় হাইলাইট হতে পারে এর ব্যাটারি। TUV সার্টিফিকেশন লিস্টিং অনুযায়ী এতে 7750mAh rated battery দেখা গেছে, যা মার্কেট ভার্সনে প্রায় 8000mAh পর্যন্ত হতে পারে। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি স্লিম বডিতে আনা হবে বলে জানানো হয়েছে। দীর্ঘ গেমিং, স্ট্রিমিং এবং হেভি ইউজেও দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ পাওয়ার লক্ষ্য নিয়েই ডিভাইসটি ডিজাইন করা হয়েছে।
TECNO POVA Curve 2 5G RAM & Storage
Google Play Console লিস্টিং অনুযায়ী এই POVA Curve 2 5G স্মার্টফোনে 12GB RAM ভ্যারিয়েন্ট থাকতে পারে। স্টোরেজ অপশন সম্পর্কে এখনও নির্দিষ্ট তথ্য না এলেও, হাই RAM কনফিগারেশন দেখে বোঝা যায় এটি মাল্টিটাস্কিং ও হেভি অ্যাপ ব্যবহারের জন্য তৈরি।
Read more: OnePlus Nord 6 Specifications Leak: Snapdragon 8s Gen 4, 165Hz AMOLED, 9000mAh Battery
TECNO POVA Curve 2 5G Processor
পারফরম্যান্সের জন্য ফোনটিতে MediaTek Dimensity 7100 chipset ব্যবহার করা হতে পারে, যার ক্লক স্পিড 2.5GHz পর্যন্ত। এই প্রসেসর 5G সাপোর্টসহ ভালো গেমিং ও ডেইলি টাস্ক পারফরম্যান্স দিতে সক্ষম। লিস্টিং অনুযায়ী ডিভাইসটি Android 16 OS সহ আসতে পারে, যা সফটওয়্যার দিক থেকেও বড় আপগ্রেড নির্দেশ করে।
TECNO POVA Curve 2 5G Launch in India
TECNO অফিসিয়ালি নিশ্চিত করেছে যে TECNO POVA Curve 2 5G আগামী 13 ফেব্রুয়ারি লঞ্চ করা হবে। ভারতীয় বাজারেই প্রথমে ফোনটি উন্মোচিত হওয়ার সম্ভাবনা বেশি। লঞ্চ ইভেন্টে সম্পূর্ণ ফিচার, ভ্যারিয়েন্ট ও অফার ডিটেইল জানা যাবে।
TECNO POVA Curve 2 5G Price in India
দামের বিষয়ে এখনও কোম্পানির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে স্পেসিফিকেশন ও POVA সিরিজের আগের মডেলগুলোর প্রাইস ট্রেন্ড অনুযায়ী, টেকনো পোভা কার্ভ 2 5জি এর সম্ভাব্য দাম মিড রেঞ্জ সেগমেন্টে রাখা হতে পারে, যাতে বড় ব্যাটারি ও প্রিমিয়াম ডিজাইন কম দামে পাওয়া যায়।