বাজেট স্মার্টফোন নির্মাতা Tecno আবারও ভারতীয় বাজারে নতুন চমক নিয়ে হাজির হতে চলেছে। সংস্থার আসন্ন ডিভাইস Tecno Pop X (যাকে Tecno Pop 10 নামেও উল্লেখ করা হচ্ছে) খুব শিগগিরই ভারতে লঞ্চ হবে। 4 মার্চ দুপুর 12টায় এই ফোনের অফিসিয়াল দাম ঘোষণা করা হবে। ধারণা করা হচ্ছে, এটি 7 থেকে 8 হাজার টাকার বাজেট সেগমেন্টে আসবে, যা কম দামে ভালো ফিচার খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় অপশন হতে পারে।
Read more: POCO C85x 5G Price in India (Expected), Features & Launch Details

Tecno Pop X Specification
Tecno Pop X মূলত এন্ট্রি লেভেল ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি। বড় 120Hz ডিসপ্লে, 5000mAh ব্যাটারি, Unisoc প্রসেসর এবং IP64 রেটিংয়ের মতো ফিচার এই দামে পাওয়া গেলে তা নিঃসন্দেহে উল্লেখযোগ্য। এছাড়া ইনফ্রারেড রিমোট কন্ট্রোল সাপোর্ট ও Wet Touch ফিচার এই বাজেট ফোনটিকে আরও ব্যবহারযোগ্য করে তুলতে পারে।
| Specification | Details |
|---|---|
| Model Name | Tecno Pop X (Tecno Pop 10) |
| Launch Date | 4 March (Price Announcement – 12 PM) |
| Display | 6.67-inch HD+ (1600 × 720 pixels) LCD |
| Refresh Rate | 120Hz |
| Processor | Unisoc T7250 (12nm) Octa-Core |
| CPU Speed | Up to 1.8GHz |
| RAM | 3GB (Base Variant, Expected) |
| Storage | 64GB (Base Variant, Expected) |
| Rear Camera | 13MP Single Camera with LED Flash |
| Front Camera | 8MP Selfie Camera |
| Battery | 5000mAh |
| Charging | 15W Fast Charging (Expected) |
| Operating System | Android (Version not confirmed) |
| Water & Dust Resistance | IP64 Rating |
| Security | Side-Mounted Fingerprint Sensor |
| Special Features | Infrared Remote Control, Wet Touch Support, FreeLink, Tecno AI |
Tecno Pop X Display
Tecno Pop X স্মার্টফোনটিতে 6.67 ইঞ্চির HD+ (1600 × 720 পিক্সেল) LCD ডিসপ্লে দেওয়া হবে। বিশেষ বিষয় হলো, এই কম বাজেটের ফোনেও 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট থাকবে, যা স্ক্রলিং ও সাধারণ ব্যবহারে স্মুথ অভিজ্ঞতা দেবে। পাশাপাশি কোম্পানি Wet Touch ফিচার দিচ্ছে, যার ফলে ভেজা হাত দিয়েও স্ক্রিন ব্যবহার করা যাবে, এই সেগমেন্টে এটি একটি বাড়তি সুবিধা।

Tecno Pop X Camera
ফটোগ্রাফির জন্য ফোনটিতে সিঙ্গেল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশসহ 13MP ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। বাজেট সেগমেন্ট অনুযায়ী এই ক্যামেরা সেটআপ দৈনন্দিন ছবি তোলা ও সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য যথেষ্ট হতে পারে।

Tecno Pop X Battery
পাওয়ার এর জন্য এই ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হবে, যা একদিনের স্বাভাবিক ব্যবহারের জন্য যথেষ্ট পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। এর সঙ্গে 15W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে, ফলে ব্যাটারি দ্রুত চার্জ করা যাবে। বড় ব্যাটারি থাকায় এটি স্টুডেন্ট ও লাইট ইউজারদের জন্য ভালো বিকল্প হতে পারে।
Tecno Pop X RAM & Storage
ফোনটির বেস ভেরিয়েন্টে 3GB RAM ও 64GB স্টোরেজ থাকতে পারে। এই স্টোরেজ দৈনন্দিন অ্যাপ, ছবি ও ভিডিও সংরক্ষণের জন্য যথেষ্ট। এছাড়া একাধিক ভেরিয়েন্ট লঞ্চ হতে পারে, যেখানে টপ মডেলে বেশি RAM ও স্টোরেজ অপশন পাওয়া যেতে পারে।
Tecno Pop X Processor
এই ফোনে ব্যবহার করা হবে Unisoc T7250 অক্টাকোর প্রসেসর। এটি 12nm আর্কিটেকচারে তৈরি এবং সর্বোচ্চ 1.8GHz ক্লক স্পিডে কাজ করতে পারে। একই চিপসেট সম্প্রতি realme P4 Lite 4G এবং Tecno Spark Go 3 এও দেখা গেছে। দৈনন্দিন টাস্ক, সোশ্যাল মিডিয়া ও হালকা গেমিংয়ের জন্য এই প্রসেসর যথেষ্ট পারফরম্যান্স দিতে সক্ষম।
Launch Date In India
Tecno Pop X এর অফিসিয়াল দাম ও পূর্ণ স্পেসিফিকেশন 4 মার্চ দুপুর 12টায় ঘোষণা করা হবে। সেই দিনই ফোনটির বিক্রয় সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।
Read more: iQOO Z11x 5G Price in India, Launch Date & Full Specifications জেনেনিন সম্পূর্ণ ডিটেলস এখানে জানুন
Price In India
দামের ক্ষেত্রে Tecno Pop X দাম 7,499 টাকার কাছাকাছি দামে লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। বেস ভেরিয়েন্টের দাম 7 থেকে 8 হাজার টাকার মধ্যে থাকতে পারে, আর টপ ভেরিয়েন্টের দাম 9,999 টাকা পর্যন্ত যেতে পারে। আগের মডেল Tecno Pop 9 4G 6,699 হাজার টাকায় লঞ্চ হয়েছিল, তাই নতুন মডেলে সামান্য মূল্যবৃদ্ধি হওয়া স্বাভাবিক।