টেক ব্র্যান্ড Tecno গ্লোবাল মার্কেটে তাদের Camon সিরিজের দুটি নতুন স্মার্টফোন উন্মোচন করেছে, Tecno Camon 50 এবং Camon 50 Pro। এই দুই স্মার্টফোনেই হাই রিফ্রেশ রেট AMOLED ডিসপ্লে, বড় ব্যাটারি, শক্তিশালী ক্যামেরা সেটআপ এবং উন্নত ডিউরেবিলিটি রেটিং দেওয়া হয়েছে। প্রথমে আফ্রিকান বাজারে লঞ্চ হলেও শীঘ্রই ভারত সহ অন্যান্য দেশেও আসবে বলে আশা করা হচ্ছে।

Tecno Camon 50 ও Camon 50 Pro Specification
নতুন Camon 50 সিরিজ মূলত ফটোগ্রাফি, ডিসপ্লে কোয়ালিটি এবং ব্যাটারি লাইফকে গুরুত্ব দিয়ে তৈরি। 1.5K AMOLED স্ক্রিন, 144Hz রিফ্রেশ রেট, OIS ক্যামেরা, IP68/IP69 প্রোটেকশন এবং বড় 6150mAh ব্যাটারি, সব মিলিয়ে মিড-রেঞ্জ সেগমেন্টে শক্ত প্রতিযোগিতা তৈরি করবে এই ফোনগুলো।
| Category | Camon 50 | Camon 50 Pro |
|---|---|---|
| Display | 6.78″ 1.5K AMOLED, Flat | 6.78″ 1.5K AMOLED, Curved |
| Resolution | 2644 × 1208 pixels | 2644 × 1208 pixels |
| Refresh Rate | 144Hz | 144Hz |
| Fingerprint | Under-display Optical | Under-display Optical |
| Processor | MediaTek Helio G200 Ultimate (6nm, up to 2.2GHz) | MediaTek Helio G200 Ultimate (6nm, up to 2.2GHz) |
| RAM | 8GB | 8GB |
| Storage | 256GB | 256GB |
| Rear Camera | 50MP LYT700C OIS + 8MP Ultra-wide | 50MP LYT700C OIS + 50MP 3x Telephoto + 8MP Ultra-wide |
| Front Camera | 32MP | 32MP |
| Zoom | — | Up to 60× AI Super Zoom |
| Battery | 6150mAh | 6150mAh |
| Charging | 45W Fast Charging | 45W Fast Charging |
| Battery Health Claim | 80% after 1800 cycles | 80% after 1800 cycles |
| Protection Rating | IP68 + IP69 + IP69K | IP68 + IP69 + IP69K |
| OS | Android 16 + HiOS 16 | Android 16 + HiOS 16 |
Tecno Camon 50 ও Camon 50 Pro Display
দুই মডেলেই 6.78 ইঞ্চি 1.5K (2644 × 1208 পিক্সেল) AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ট্যান্ডার্ড ভার্সনে ফ্ল্যাট স্ক্রিন থাকলেও Pro মডেলে কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছে। উভয় ফোনেই আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যা দ্রুত ও নিরাপদ আনলক এক্সপেরিয়েন্স দেয়।

Tecno Camon 50 ও Camon 50 Pro Battery
এই ফোন গুলিতে 6150mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী, প্রায় 1800 চার্জ সাইকেল পরেও 80% ব্যাটারি হেলথ বজায় থাকবে। দ্রুত চার্জিংয়ের জন্য 45W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, ফলে বড় ব্যাটারিও কম সময়ে চার্জ করা সম্ভব।
Tecno Camon 50 ও Camon 50 Pro Camera
ফটোগ্রাফির জন্য Camon 50 Pro মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, 50MP LYT700C OIS মেইন সেন্সর, 50MP 3x টেলিফটো লেন্স এবং 8MP আল্ট্রা ওয়াইড লেন্স। এতে 60x AI সুপার জুম ফিচারও আছে। স্ট্যান্ডার্ড Camon 50 মডেলে ডুয়াল রিয়ার ক্যামেরা, 50MP OIS মেইন সেন্সর + 8MP আল্ট্রা ওয়াইড লেন্স দেওয়া হয়েছে। দুটি ফোনেই সেলফি ও ভিডিও কলের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Tecno Camon 50 ও Camon 50 Pro RAM & Storage
Tecno Camon 50 এবং Pro দুটি ফোনেই 8GB RAM সহ লঞ্চ হয়েছে এবং 256GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। দৈনন্দিন ব্যবহার, গেমিং এবং হাই-রেজোলিউশন ফটো/ভিডিও সংরক্ষণের জন্য এই কনফিগারেশন যথেষ্ট শক্তিশালী।
Tecno Camon 50 ও Camon 50 Pro Processor
দুটি ফোনই 6nm ফ্যাব্রিকেশনে তৈরি MediaTek Helio G200 Ultimate অক্টাকোর প্রসেসরে চালিত, যা 2.0GHz থেকে 2.2GHz ক্লক স্পিডে কাজ করতে পারে। সফটওয়্যারের দিক থেকে Android 16 ভিত্তিক HiOS 16 দেওয়া হয়েছে।
Launched In Africa
এই দুটি স্মার্টফোন ইতিমধ্যেই গ্লোবাল মার্কেটে, বিশেষ করে আফ্রিকান অঞ্চলে লঞ্চ হয়েছে। ভারতীয় বাজারে কবে আসবে সে বিষয়ে এখনও অফিসিয়াল তারিখ ঘোষণা করা হয়নি।
Tecno Camon 50 ও Camon 50 Pro Price in Africa
Camon 50 মডেলের দাম KES 37,500, যা ভারতীয় মুদ্রায় প্রায় 26,000 হাজার এর কাছাকাছি। Camon 50 Pro মডেলের দাম KES 44,000, ভারতের টাকায় আনুমানিক প্রায় 30,999 হাজার টাকা। দামের তুলনায় ডিসপ্লে, ক্যামেরা ও ব্যাটারি স্পেসিফিকেশন এই সিরিজকে বেশ আকর্ষণীয় করে তুলেছে।