Tecno Camon 50 ও 50 Pro প্রকাশ্যে! মিড-বাজেট রেঞ্জে শক্তিশালী প্রসেসর ও আধুনিক ফিচার

টেকনো খুব শীঘ্রই তাদের জনপ্রিয় Camon সিরিজের নতুন জেনারেশন বাজারে আনতে চলেছে। Tecno Camon 50 স্মার্টফোনটি প্রথম IMEI ডেটাবেসে দেখা গিয়েছিল গত বছর সেপ্টেম্বর মাসে। 2026 সালে এসে ফোনটি আবার একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মে ধরা পড়েছে। সর্বশেষ গুগল প্লে কনসোল লিস্টিংয়ের মাধ্যমে Tecno Camon 50 এবং Camon 50 Pro দুটি ফোনেরই গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। এর ফলে নতুন Camon সিরিজ নিয়ে স্মার্টফোনপ্রেমীদের আগ্রহ আরও বেড়েছে।

Tecno CN7c
Tecno CN7c

Tecno Camon 50 Series Specification

গুগল প্লে কনসোল লিস্টিং অনুযায়ী Tecno Camon 50 সিরিজের স্মার্টফোনগুলি Android 16 বেসড HiOS সহ লঞ্চ হতে চলেছে। লিস্টিংয়ে চিপসেটের মডেল নাম হিসেবে MediaTek MT6789 উল্লেখ করা হয়েছে। যদিও অফিসিয়ালি প্রসেসরের নাম জানানো হয়নি, তবে এটি Helio G100 Ultimate বা Helio G200 Ultimate হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন: Moto G67 ও Moto G77 Leaked: সামনে এল ইমেজ, 108MP ক্যামেরা ও Dimensity প্রসেসর, দেখেনিন কেমন হবে

Tecno Camon 50 Series Display

টেকনো ক্যামন 50 এবং ক্যামন 50 প্রো দুটি ফোনেই FHD+ রেজোলিউশন 1080 × 2364 পিক্সেল, সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হতে পারে। যদিও এখনও পর্যন্ত স্ক্রিন সাইজ সম্পর্কে কোনও অফিসিয়াল তথ্য প্রকাশ্যে আসেনি। ফ্রন্ট ইমেজ থেকে জানা যাচ্ছে, Camon 50 ফোনে ফ্ল্যাট ডিসপ্লে এবং Camon 50 Pro ফোনে কার্ভড এজ ডিসপ্লে ব্যবহার করা হবে, যা প্রিমিয়াম লুক ও ফিল দেবে।

Tecno Camon 50
Tecno Camon 50

Tecno Camon 50 Series Camera

Camon সিরিজ বরাবরই ক্যামেরা কেন্দ্রিক স্মার্টফোন হিসেবে পরিচিত। যদিও এখনো ক্যামন 50 সিরিজের ক্যামেরা সেন্সরের বিস্তারিত তথ্য সামনে আসেনি, তবে Camon ব্র্যান্ডিং অনুযায়ী এই সিরিজে উন্নত ফটোগ্রাফি ও AI ক্যামেরা ফিচার দেখার আশা করা হচ্ছে। লঞ্চের সময় ক্যামেরা সেকশনে বড় চমক থাকতে পারে।

Tecno Camon 50 Series Battery

বর্তমানে ব্যাটারির ক্যাপাসিটি ও চার্জিং স্পিড সম্পর্কে কোনও নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। তবে Tecno এর সাম্প্রতিক ফোনগুলির ট্রেন্ড অনুযায়ী Camon 50 সিরিজে বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: OPPO Find X9s 5G Leaked: নতুন ডিজাইন, 200MP পেরিস্কোপ ক্যামেরা ও Dimensity 9500+ চিপসেট, জানুন এর সম্পূর্ণ ডিটেইলস

Tecno Camon 50 Series RAM & Storage

গুগল প্লে কনসোল লিস্টিং অনুযায়ী Tecno Camon 50 এবং Camon 50 Pro ফোনে 8GB RAM ভেরিয়েন্ট নিশ্চিতভাবে দেখা গেছে, যা সম্ভবত টপ ভেরিয়েন্ট। এছাড়া বেস ভেরিয়েন্টে 6GB RAM দেওয়া হতে পারে। স্টোরেজ অপশন নিয়ে এখনও কিছু জানানো হয়নি, তবে একাধিক স্টোরেজ ভেরিয়েন্ট থাকার সম্ভাবনা রয়েছে।

Tecno Camon 50 Series Processor

গুগল প্লে কনসোল লিস্টিং অনুযায়ী টেকনো ক্যামন 50 এবং টেকনো ক্যামন 50 প্রো স্মার্টফোনে MediaTek এর MT6789 মডেল নাম্বারের একটি অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হবে। এই চিপসেটে 2.0GHz ক্লক স্পিডের 6টি ARM Cortex-A55 কোর এবং 2.2GHz ক্লক স্পিডের 2টি শক্তিশালী ARM Cortex-A76 কোর থাকার তথ্য পাওয়া গেছে। গ্রাফিক্স পারফরম্যান্সের জন্য এতে ARM Mali-G57 GPU যোগ করা হতে পারে। যদিও অফিসিয়ালি প্রসেসরের নাম প্রকাশ করা হয়নি, তবে অনুমান করা হচ্ছে এটি Helio G100 Ultimate বা Helio G200 Ultimate হতে পারে। এই প্রসেসরের মাধ্যমে দৈনন্দিন ব্যবহার, মাল্টিটাস্কিং এবং মিডিয়াম লেভেলের গেমিংয়ে ভালো পারফরম্যান্স পাওয়া যাবে, যা ফোনটিকে একটি শক্তিশালী 4G স্মার্টফোন হিসেবে তুলে ধরবে।

Tecno Camon 50 Series Launch Date

এখনও পর্যন্ত Tecno অফিসিয়ালি Camon 50 সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করেনি। তবে রিপোর্ট অনুযায়ী ফেব্রুয়ারি মাসে গ্লোবাল মার্কেটে Tecno Camon 50 এবং Camon 50 Pro লঞ্চ হতে পারে। গত বছর Tecno তাদের Camon 40 সিরিজটি MWC 2025 ইভেন্টে লঞ্চ করেছিল, তাই এবারও নতুন Camon সিরিজ MWC মঞ্চ থেকেই ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Nothing Phone 4a Pro BIS Certified: 5200mAh Battery, 50W Charging ও Snapdragon 7 Gen 4 চিপসেটের ইঙ্গিত জানুন লেটেস্ট আপডেট

Tecno Camon 50 Series Price

Tecno Camon 50 সিরিজের দাম সম্পর্কেও এখনো অফিসিয়াল তথ্য সামনে আসেনি। তবে স্পেসিফিকেশন ও সিরিজ পজিশন অনুযায়ী অনুমান করা হচ্ছে, ফোনগুলির দাম মিড রেঞ্জ সেগমেন্টে রাখা হতে পারে, যা বাজেটের মধ্যে ভালো ক্যামেরা ও পারফরম্যান্স খুঁজছেন এমন ইউজারদের আকর্ষণ করবে।

Leave a Comment