TCL তাদের স্মার্টফোন পোর্টফোলিও আরও বড় করে বাজারে নিয়ে এলো TCL K70 এবং TCL K70 Power। এই দুটি 4G স্মার্টফোন প্রথম পর্যায়ে থাইল্যান্ডে লঞ্চ হয়েছে এবং বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি ও দরকারি মিডরেঞ্জ ফিচারের সমন্বয়ে তৈরি। যারা বাজেটের মধ্যে বড় স্ক্রিন ও লং ব্যাটারি ব্যাকআপ চান, তাদের জন্য এই সিরিজটি বিশেষভাবে আকর্ষণীয় হতে পারে। আপাতত ভারতীয় বাজারে আসার বিষয়ে কোম্পানি আনুষ্ঠানিক কিছু জানায়নি।
TCL K70 & K70 Power Specification
TCL K70 ও K70 Power দু’টি ফোনের বেশিরভাগ স্পেসিফিকেশন এক হলেও ব্যাটারি ও স্টোরেজ অপশনে পার্থক্য রাখা হয়েছে।Android 15, Helio সিরিজের প্রসেসর, 120Hz ডিসপ্লে, IP64 রেটিং ও স্টেরিও স্পিকার, এই সেগমেন্টে ফোন দুটিকে বেশ ব্যালান্সড প্যাকেজ হিসেবে তুলে ধরেছে TCL।
| Specification | TCL K70 | TCL K70 Power |
|---|---|---|
| Network | 4G | 4G |
| Operating System | Android 15 | Android 15 |
| Processor | MediaTek Helio G100 Turbo (6nm) | MediaTek Helio G100 Turbo (6nm) |
| CPU Speed | Up to 2.2GHz | Up to 2.2GHz |
| Display Size | 6.8-inch | 6.8-inch |
| Display Type | LCD Punch-hole | LCD Punch-hole |
| Resolution | 1570 × 720 (HD+) | 1570 × 720 (HD+) |
| Refresh Rate | 120Hz | 120Hz |
| Peak Brightness | 750 nits | 750 nits |
| Rear Camera | 50MP, f/1.8, LED Flash | 50MP, f/1.8, LED Flash |
| Front Camera | 8MP | 8MP |
| RAM Options | 4GB | 4GB / 8GB |
| Storage | 128GB | 128GB |
| Battery | 5,200mAh | 6,500mAh |
| Fast Charging | 33W | 33W |
| Protection | IP64 Rated | IP64 Rated |
| Connectivity | Bluetooth 6.0, NFC | Bluetooth 6.0, NFC |
| Audio | Stereo Speakers, DTS | Stereo Speakers, DTS |
| Fingerprint Sensor | Side-mounted | Side-mounted |
| Colors | Black | Nebula Blue, Space Gray |
TCL K70 & K70 Power Display
দুটি স্মার্টফোনেই রয়েছে 6.8 ইঞ্চির বড় HD+ ডিসপ্লে, যার রেজোলিউশন 1570 × 720 পিক্সেল। এটি একটি LCD প্যানেল ভিত্তিক punch hole স্ক্রিন, যেখানে 120Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। ফলে স্ক্রলিং ও ডেইলি ইউজ বেশ স্মুথ হবে। পাশাপাশি 750 nits পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট থাকায় আউটডোর ভিজিবিলিটিও ভালো পাওয়া যাবে।

TCL K70 & K70 Power Camera
ফটোগ্রাফির জন্য এই টিসিএল কে 70 ও কে70 পাওয়ার দুটো ফোনেই পিছনে দেওয়া হয়েছে f/1.8 অ্যাপারচারসহ50MP সিঙ্গেল রিয়ার ক্যামেরা ও LED ফ্ল্যাশ। ডেইলি ফটো ও সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য এটি যথেষ্ট সক্ষম। সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরা।

TCL K70 & K70 Power Battery
ব্যাটারি সেকশনে দুটি মডেলের মধ্যে বড় পার্থক্য রাখা হয়েছে। TCL K70 মডেলে রয়েছে 5,200mAh ব্যাটারি, যা ডেইলি ইউজে দীর্ঘ ব্যাকআপ দেবে। অন্যদিকে TCL K70 Power নামের মতোই বড় 6,500mAh ব্যাটারি নিয়ে এসেছে, যা হেভি ইউজারদের লক্ষ্য করে তৈরি। দুই ফোনেই 33W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
TCL K70 & K70 Power RAM & Storage
TCL K70 বাজারে এসেছে 4GB RAM + 128GB Storage কনফিগারেশনে। অন্যদিকে TCL K70 Power পাওয়া যাচ্ছে দুটি ভেরিয়েন্টে 4GB + 128GB এবং 8GB + 128GB। ফলে ইউজাররা নিজেদের প্রয়োজন অনুযায়ী অপশন বেছে নিতে পারবেন।
TCL K70 & K70 Power Processor
পারফরম্যান্সের জন্য দুই ডিভাইসেই ব্যবহার করা হয়েছে MediaTek Helio G100 Turbo অক্টা-কোর চিপসেট, যা 6nm ফ্যাব্রিকেশনে তৈরি। এই প্রসেসর 2.0GHz থেকে 2.2GHz পর্যন্ত ক্লক স্পিডে কাজ করতে পারে। ডেইলি টাস্ক, মাল্টিটাস্কিং ও ক্যাজুয়াল গেমিংয়ের জন্য এটি উপযোগী। সফটওয়্যার হিসেবে দেওয়া হয়েছে Android 15।
TCL K70 & K70 Power Launched in Thailand
TCL K70 এবং TCL K70 Power ইতিমধ্যেই থাইল্যান্ডে অফিসিয়ালি লঞ্চ হয়েছে। অন্যান্য গ্লোবাল মার্কেট বা ভারতে কবে আসবে, সে বিষয়ে এখনো TCL কোনও নির্দিষ্ট ঘোষণা দেয়নি।
TCL K70 & K70 Power Price in Thailand
দামের দিক থেকে TCL K70 থাইল্যান্ডে 4GB + 128GB ভেরিয়েন্টে €135.50 যা ভারতীয় টাকায় প্রায় 15,000 হাজার টাকা দামে লঞ্চ হয়েছে। TCL K70 Power এর 4GB + 128GB মডেলের দাম THB 13,090, ভারতের টাকায় প্রায় 36,000 হাজার এবং 8GB + 128GB ভেরিয়েন্টের দাম THB 14,090, ইন্ডিয়াতে প্রায় 39,000 হাজার টাকা রাখা হয়েছে।