Tata Punch Facelift 2026 ভারতে লঞ্চ: নতুন টেক ফিচার, আপডেটেড ডিজাইন ও প্রাইস

Tata Motors তাদের জনপ্রিয় micro SUV Tata Punch facelift এর প্রথম ভার্সন অফিসিয়ালি লঞ্চ করেছে। লঞ্চের পর থেকে এতদিন গাড়িটিতে বড় কোনও পরিবর্তন না আসায়, 2026 facelift ভার্সন টিকে কোম্পানি বিশেষভাবে ফোকাস করেছে আধুনিক প্রযুক্তি, স্মার্ট ফিচার এবং ডেইলি ইউজের সুবিধার দিকে। নতুন Punch এখন আগের চেয়ে আরও বেশি প্রিমিয়াম, আরও বেশি টেক লোডেড এবং তরুণ ক্রেতাদের জন্য অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।

Tata Punch Facelift Updated Exterior Design

নতুন Tata Punch Facelift এর সামনে অংশে আপডেটেড LED লাইটিং এলিমেন্ট দেওয়া হয়েছে, যা গাড়িটিকে আরও শার্প ও ফিউচারিস্টিক লুক দেয়। সাইড প্রোফাইল মোটামুটি আগের মতোই রাখা হয়েছে, তবে নতুন ডিজাইনের 16 ইঞ্চি অ্যালয় হুইল যোগ করা হয়েছে। পিছনের দিকে সবচেয়ে বড় পরিবর্তন হলো নতুন connected LED tail-lamp strip, যা Tata Nexon ও Harrier এর মতো বড় SUV এর ডিজাইন ভাষার সঙ্গে Punch কে মিলিয়ে দিয়েছে।

Tata Punch Facelift LED Tail-lamp
Tata Punch Facelift LED Tail-lamp

Tata Punch Facelift Major Tech Upgrades

এই facelift এর সবচেয়ে বড় হাইলাইট এর টেকনোলজি আপগ্রেড। গাড়িটিতে দেওয়া হয়েছে সম্পূর্ণ নতুন 10.25 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, যেটি এখন thinner bezel সহ আরও প্রিমিয়াম দেখায়। এতে wireless Android Auto, Apple CarPlay এবং connected car technology সাপোর্ট করে। এর সঙ্গে যোগ হয়েছে 7 ইঞ্চি fully digital instrument cluster, 360 degree camera এবং blind view monitor, যা ড্রাইভিংকে আরও নিরাপদ ও সহজ করে তোলে।

Tata Punch Facelift Starch Screen Display
Tata Punch Facelift Starch Screen Display

Tata Punch Facelift Engine, Performance & Specifications

এই Punch Facelift এ পাওয়া যাচ্ছে একাধিক পাওয়ারট্রেন অপশন। স্ট্যান্ডার্ড 1.2 লিটার naturally aspirated petrol ইঞ্জিন আগের মতোই 88 PS পাওয়ার ও 115 Nm টর্ক দেয়, সঙ্গে 5 speed manual ও AMT অপশন। CNG ভার্সনেও এখন manual এর পাশাপাশি AMT গিয়ারবক্স যুক্ত হয়েছে। সবচেয়ে বড় সংযোজন হলো নতুন1.2 লিটার turbo-petrol engine, যা 120 PS পাওয়ার ও 170 Nm টর্ক জেনারেট করে এবং 6 speed manual গিয়ারবক্সের সঙ্গে আসে। এটি Punch এর পারফরম্যান্সকে একেবারে নতুন স্তরে নিয়ে গেছে।

Tata Punch Facelift Engine
Tata Punch Facelift Engine

Tata Punch Facelift Interior Features & Comfort

কেবিনের ভেতরে ঢুকলে দেখা যাবে, ড্যাশবোর্ড লেআউট মোটামুটি আগের মতো থাকলেও একাধিক জায়গায় আপডেট আনা হয়েছে। নতুন 2 spoke steering wheel যোগ করা হয়েছে, যা Tata এর নতুন SUV গুলো থেকে নেওয়া। নতুন ডিজাইনের সিট, ডুয়াল টোন upholstery এবং সামনের ও পিছনের armrest গাড়িটিকে আরও আরামদায়ক করেছে। এছাড়া orange ambient lighting কেবিনে প্রিমিয়াম ফিল এনে দেয়, বিশেষ করে রাতের ড্রাইভে।

Tata Punch Facelift Interior
Tata Punch Facelift Interior

Tata Punch Facelift Safety Features

নিরাপত্তার দিক থেকেও Tata বড় আপগ্রেড এনেছে। 360 degree surround view camera এবং blind view monitor ছাড়াও গাড়িতে দেওয়া হয়েছে auto dimming IRVM, emergency E-CallB-Call সিস্টেম, যা দুর্ঘটনার সময় দ্রুত সাহায্য পেতে সহায়তা করে। এগুলোর সঙ্গে মিলিয়ে Punch Facelift এখন আগের চেয়ে অনেক বেশি সেফ ও টেক এডভান্স micro SUV হয়ে উঠেছে।

Tata Punch Facelift Camera
Tata Punch Facelift Camera

Tata Punch Facelift Price & Variant Breakup

নতুন Tata Punch Facelift মোট ছয়টি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে — Smart, Pure, Pure+, Adventure, Accomplished এবং Accomplished+ S। এই micro SUV এর প্রারম্ভিক এক্স শোরুম দাম রাখা হয়েছে 5.59 লাখ থেকে, যা এটিকে বাজেট সেগমেন্টে একটি অত্যন্ত শক্তিশালী অপশন করে তুলেছে।

Read more: Mahindra XUV 7XO Launch: জানুন Reveal Date, Price, Features, Engine ও সব ডিটেইল

Tata Punch Facelift Booking & Delivery Details

Tata Motors জানিয়েছে, নতুন Punch Facelift এর বুকিং ইতিমধ্যেই সারা ভারতের ডিলারশিপে শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই ডেলিভারিও শুরু হবে বলে কোম্পানি ইঙ্গিত দিয়েছে। আগ্রহী ক্রেতারা নিকটবর্তী Tata showroom অথবা অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে বুকিং করতে পারবেন।

Read more: ভারতে লঞ্চ হলো Tata Harrier & Safari Petrol ইঞ্জিনের সাথে জেনেনিন এর নতুন ফিচার ও দাম

Competitors Comparison

এই সেগমেন্টে Tata Punch এর মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে Maruti Ignis ও কিছু entry level compact SUV। তবে বড় টাচস্ক্রিন, 360 degree camera, turbo petrol engine এবং connected LED tail lamp strip, এর মতো ফিচার দিয়ে Punch Facelift তার ক্লাসে নিজেকে অনেকটাই আলাদা করে তুলেছে।

Tata Punch Facelift Final Verdict

টাটা পাঞ্চ ফেইসলাইট 2026 স্পষ্টভাবেই শুধুমাত্র একটি cosmetic update নয়। বড় টাচস্ক্রিন, আধুনিক connected features, নতুন turbo petrol engine এবং আপডেটেড ডিজাইন এটিকে micro SUV সেগমেন্টে আরও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী বানিয়েছে। যারা বাজেটের মধ্যে একটি স্টাইলিশ, সেফ ও ফিচার লোডেড SUV খুঁজছেন, তাদের জন্য নতুন Punch নিঃসন্দেহে একটি ভ্যালু-ফর-মানি অপশন হতে পারে।

Leave a Comment