Suzuki লঞ্চ করল নতুন Suzuki Gixxer SF 250 এবং Gixxer 250, নতুন রঙ, স্পোর্টি লুক আর শক্তিশালী 250cc ইঞ্জিনে চমক

Suzuki Motorcycle India Pvt. Ltd. ভারতের বাজারে তাদের জনপ্রিয় 250cc সেগমেন্টের দুই স্পোর্টি বাইক, Suzuki Gixxer SF 250 এবং Suzuki Gixxer 250 এর আপডেটেড ভার্সন লঞ্চ করেছে। এই নতুন আপডেটে মূলত যোগ হয়েছে নতুন রঙ ও রিফ্রেশড গ্রাফিক্স, যা বাইকগুলোর স্পোর্টি লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। ডিজাইন আপডেট ছাড়া, মেকানিক্যাল ও টেকনিক্যাল দিক থেকে বাইক দুটি আগের মতোই রাখা হয়েছে।

Suzuki Gixxer SF 250 এবং Suzuki Gixxer, 2026 সালের আপডেটে নতুন কী আছে

এই আপডেটের সবচেয়ে বড় হাইলাইট হলো নতুন কালার অপশন। Suzuki Gixxer SF 250 এখন পাওয়া যাবে Glass Sparkle Black,Pearl Glacier White / Metallic Mat Platinum Silver এবং আগের Metallic Triton Blue / Pearl Glacier White রঙে। অন্যদিকে, মাসল লুকের জন্য পরিচিত Gixxer 250 এসেছে তিনটি নতুন রঙে,Pearl Glacier White /Metallic Mat Platinum Silver, Metallic Triton Blue / Glass Sparkle Black এবং Glass Sparkle Black

Suzuki Gixxer SF 250 এবং Suzuki Gixxer, Engine and Performance

Suzuki এই দুটি বাইকে ব্যবহার করেছে 250cc সিঙ্গেল সিলিন্ডার, SOHC ইঞ্জিন, যা উৎপাদন করে 26.5 PS পাওয়ার, 9,300 rpm এবং 22.2 Nm টর্ক 7,300 rpm। এতে রয়েছে কোম্পানির Suzuki Eco Performance (SEP) প্রযুক্তি, যা শক্তিশালী পারফরম্যান্সের পাশাপাশি ভালো ফুয়েল এফিশিয়েন্সি নিশ্চিত করে। ইঞ্জিনে থাকা Suzuki Oil Cooling System (SOCS) তাপমাত্রা নিয়ন্ত্রণে রেখে স্মুথ ও লিনিয়ার অ্যাক্সিলারেশন দিতে সাহায্য করে।

Suzuki Gixxer SF 250 এবং Suzuki Gixxer , চ্যাসিস, হ্যান্ডলিং এবং যাত্রার আরাম

দুটো বাইকই তৈরি হয়েছে একটি রিজিড ও লাইটওয়েট চ্যাসিসের ওপর, যা রাইডারকে দেয় ভালো ব্যালান্স, শার্প হ্যান্ডলিং এবং হাই স্পিড স্টেবিলিটি। আরামদায়ক এরগনোমিক্সের কারণে শহরের রাস্তায় হোক বা হাইওয়েতে, দীর্ঘ রাইডেও বাইকগুলো ক্লান্তিহীন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই ডিজাইন করা।

Suzuki Design and Features

ইউরোপিয়ান ইন্সপায়ার্ড Straight Ahead Sports bike ডিজাইন এর সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক ফিচার। এতে রয়েছে ফুল LED লাইটিং, Bluetooth enabled মাল্টি ফাংশন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার Suzuki Ride Connect সহ এবং Suzuki Easy Start System। নতুন ডিজাইনের 10 spoke ব্রাশড ফিনিশ অ্যালয় হুইল বাইক গুলোর প্রিমিয়াম অ্যাপিল আরও বাড়িয়েছে।

Suzuki Gixxer 250
Suzuki Gixxer 250

Suzuki কোম্পানির নির্বাচন

লঞ্চ নিয়ে মন্তব্য করতে গিয়ে Suzuki Motorcycle ভারতের Vice President (Sales & Marketing) মি. দীপক মুতরেজা জানান, নতুন রঙ ও গ্রাফিক্স Gixxer সিরিজকে আরও স্পোর্টি ও আকর্ষণীয় করে তুলেছে। তাঁর কথায়, এই বাইকগুলো পারফরম্যান্স ও অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিংয়ের সঠিক সমন্বয়, যা স্পোর্টি হলেও কমফোর্টেবল রাইডিং এক্সপেরিয়েন্স খোঁজা রাইডারদের জন্য আদর্শ।

Suzuki Gixxer SF 250 এবং Suzuki Gixxer, ভারতে দাম

দামের দিক থেকে, আপডেটেড Suzuki Gixxer SF 250 ভারতের বাজারে লঞ্চ হয়েছে 1,89,768 হাজার টাকা (ex-showroom) দামে। অন্যদিকে, Suzuki Gixxer 250 এর এক্স শোরুম মূল্য রাখা হয়েছে 1,81,517 হাজার টাকা

Leave a Comment