Skoda Kushaq Facelift, ভারতে তাদের জনপ্রিয় মিড সাইজ SUV Kushaq এর ফেসলিফ্ট ভার্সনের নতুন টিজার প্রকাশ করেছে। 2021 সালে প্রথম লঞ্চ হওয়া এই SUV এবার পাচ্ছে একটি mid lifecycle refresh, যেখানে ডিজাইন, ফিচার ও সেফটির দিক থেকে বড় আপডেট দেখা যেতে পারে। বাজারে Hyundai Creta, Kia Seltos, Honda Elevate, Maruti Grand Vitara এবং MG Astor এর মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে টিকে থাকতে স্কোডা কুশাক ফেসলিফ্ট এর একাধিক আধুনিক ফিচার যোগ করার পরিকল্পনা করছে Skoda।

Exterior Design Update: নতুন Headlights, Connected DRL ও Illuminated ‘SKODA’
নতুন টিজার অনুযায়ী, Skoda Kushaq Facelift এর সামনে ও পিছনে মিলবে subtle কিন্তু প্রিমিয়াম পরিবর্তন। আপফ্রন্টে থাকছে রিফ্রেশড হেডল্যাম্প ও DRL, যেগুলোকে যুক্ত করবে segmented light elements। গ্রিল ও বাম্পারের ডিজাইনও আপডেট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে angular silver trim। পিছনের দিকে সবচেয়ে বড় পরিবর্তন হল নতুন illuminated ‘SKODA’ wordmark, যেটি আলাদা আলাদা লাইট এলিমেন্টের মাধ্যমে যুক্ত, ঠিক সামনের ডিজাইনের মতোই।

Interior & Features: Panoramic Sunroof, Massage Seat ও Smart Cabin
যদিও এখনও অফিসিয়ালি ইন্টেরিয়র প্রকাশ করা হয়নি, তবে স্পাই ইমেজ ও রিপোর্ট বলছে, Kushaq facelift এর কেবিনে যুক্ত হতে পারে একাধিক নতুন প্রিমিয়াম ফিচার। হায়ার ভ্যারিয়েন্টে থাকতে পারে panoramic sunroof, যা এই সেগমেন্টে বড় আকর্ষণ হবে। এছাড়াও আশা করা হচ্ছে নতুন digital instrument cluster graphics, আপডেটেড infotainment UI, উন্নত এয়ার-কন্ডিশনিং সিস্টেম এবং এমনকি segment first rear seat massage function।
আরও পড়ুন: Tata Punch Facelift 2026 ভারতে লঞ্চ: নতুন টেক ফিচার, আপডেটেড ডিজাইন ও প্রাইস
Safety & Technology: Level 2 ADAS, 360° Camera ও নতুন সেফটি ফিচার
Skoda ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে তাদের MQB-A0-IN প্ল্যাটফর্মের ফেসলিফ্ট মডেলগুলিতে ধাপে ধাপে Level 2 ADAS যুক্ত করা হবে। সেই অনুযায়ী, Skoda Kushaq Facelift এ পাওয়া যেতে পারে সম্পূর্ণ ADAS স্যুট। এর সঙ্গে যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে 360 degree camera, উন্নত ব্রেকিং সিস্টেম এবং 1.5 TSI ভ্যারিয়েন্টে rear disc brakes, যা SUV টির সেফটি প্রোফাইলকে আরও শক্তিশালী করবে।
আরও পড়ুন: ভারতে লঞ্চ হলো Tata Harrier & Safari Petrol ইঞ্জিনের সাথে জেনেনিন এর নতুন ফিচার ও দাম
Engine & Gearbox Update: পুরনো শক্তি, নতুন সম্ভাবনা
Skoda Kushaq facelift এর ইঞ্জিন অপশনের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন না এনে কোম্পানি তাদের প্রমাণিত পাওয়ারট্রেনই বজায় রাখবে বলে মনে করা হচ্ছে। SUV টিতে আগের মতোই 1.0 লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন (115hp, 178Nm) এবং 1.5 লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন (150hp, 250Nm) দেওয়া হতে পারে। লঞ্চের সময় 1.0L ইউনিটের সঙ্গে 6 speed manual ও 6 speed torque converter automatic এবং 1.5L ইউনিটের সঙ্গে 7 speed DSG গিয়ারবক্স থাকার সম্ভাবনা রয়েছে। তবে রিপোর্ট অনুযায়ী, ভবিষ্যতে Skoda 1.0 লিটার ইঞ্জিনের জন্য একটি নতুন localised 8 speed automatic gearbox আনতে পারে, যা মাইলেজ উন্নত করার পাশাপাশি ড্রাইভিং আরও স্মুথ করবে এবং আপকামিং CAFE 3 নর্মস পূরণে সাহায্য করবে।
নতুন Skoda Kushaq Facelift থেকে কী আশা করা যায়?
ডিজাইনের নতুনত্ব, কেবিনে প্রিমিয়াম ফিচার, Level 2 ADAS এবং ভবিষ্যতে নতুন গিয়ারবক্স অপশন, সব মিলিয়ে Skoda Kushaq facelift মিড সাইজ SUV সেগমেন্টে বড় আপডেট হতে চলেছে। অফিসিয়াল আনভেল হওয়ার পরেই সম্পূর্ণ স্পেসিফিকেশন ও লঞ্চ টাইমলাইন পরিষ্কার হবে। আপাতত টিজার দেখে এটুকু নিশ্চিত, Skoda তাদের জনপ্রিয় SUV টিকে আরও আধুনিক ও ফিচার লোডেড করে তুলতে চলেছে।