স্যামসাং তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সিরিজে, গ্যালাক্সি S26 সিরিজের উপর কাজ করছে বলে জানা গেছে. এই সিরিজে তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে, Samsung galaxy S26, Samsung galaxy S26 Plus এবং এই সিরিজের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন, Samsung galaxy S26 Ultra. যদিও স্যামসাং কোম্পানি তাদের আনুষ্ঠানিকভাবে কোনও বিবরণ প্রকাশ করেনি, তবে সাম্প্রতিক ফাঁস হওয়া তথ্য থেকে Samsung Galaxy S26 Ultra ব্যবহারকারীরা কী আশা করতে পারেন তার একটি আভাস দিয়েছে. মার্কিন ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি) ওয়েবসাইটে তালিকাভুক্তির মাধ্যমে ডিভাইসটি সম্পর্কে সর্বশেষ তথ্য প্রকাশিত হয়েছে বলে জানা গেছে. গ্যালাক্সি এস26 আল্ট্রা সম্পর্কে এখন পর্যন্ত যে যে তথ্য পাওয়া গেছে, এর প্রত্যাশিত লঞ্চ তারিখ, স্পেসিফিকেশন এবং দাম উল্লেখ্য করা হলো.
Samsung Galaxy S26 Ultra Specification
প্রিমিয়াম স্মার্টফোন মানেই শুধু দাম নয়, বরং শক্তিশালী পারফরম্যান্স, দুর্দান্ত ক্যামেরা এবং দীর্ঘদিন নিশ্চিন্তে ব্যবহার করার অভিজ্ঞতা. টাইটানিয়াম ফ্রেম, 200MP ক্যামেরা, 6.9 ইঞ্চির উজ্জ্বল AMOLED ডিসপ্লে এবং সর্বাধুনিক Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর. Samsung Galaxy S26 Ultra পুরো স্পেসিফিকেশন জানতে নিচের টেবিল দেখুন.
| Feature | Details |
|---|---|
| Thickness | 7.9 mm |
| Weight | 214 g (7.55 oz) |
| Build | Gorilla Armor 2 Front, Victus 2 Back, Titanium Frame (Grade 5) |
| SIM | Nano-SIM / eSIM (Region based variants) |
| Water Resistance | IP68 (1.5m, 30 min) |
| Stylus | Yes |
| Display Type | Dynamic LTPO AMOLED 2X, 120Hz, HDR10+, 2600 nits |
| Display Size | 6.9 inches |
| Resolution | 1440 × 3120 pixels (~498 ppi) |
| Display Protection | Corning Gorilla Armor 2, DX Anti-Reflective |
| Operating System | Android 16, One UI 8 (7 Major Updates) |
| Processor | Snapdragon 8 Elite Gen 5 (3nm) |
| CPU | Octa-core (Up to 4.6GHz) |
| GPU | Adreno 840 |
| RAM & Storage | 12GB / 16GB RAM, up to 1TB |
| Storage Type | UFS 4.0 |
| Rear Camera | 200MP + 10MP + 50MP + 50MP (Quad) |
| Camera Features | OIS, Laser AF, HDR, Panorama |
| Video Recording | 8K, 4K, 1080p, 10-bit HDR |
| Front Camera | 12MP |
| Front Video | 4K @ 60fps |
| Speakers | Stereo Speakers |
| Headphone Jack | No |
| Wi-Fi | Wi-Fi 7, Tri-Band |
| Bluetooth | 5.4 |
| GPS | GPS, GLONASS, GALILEO, BDS |
| NFC | Yes |
| USB | USB Type-C 3.2, DisplayPort, OTG |
| Sensors | Ultrasonic Fingerprint, Gyro, Compass |
| Special Features | Samsung DeX, Wireless DeX, UWB |
| Battery | 5000 mAh |
| Charging | 60W Wired, 15W Wireless, Reverse Charging |
| Colors | Black, Other Colors |
Samsung Galaxy S26 Ultra ডিসপ্লে
Samsung Galaxy S26 Ultra ফোনটিতে রয়েছে একটি বিশাল 6.9-ইঞ্চি Dynamic LTPO AMOLED 2X ডিসপ্লে দেওয়া রয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে. সাথে 2600 nits পিক ব্রাইটনেস থাকার কারণে রোদে বেরোলেও স্ক্রিন পরিষ্কারভাবে দেখা যায়. এবং HDR10+ সাপোর্ট থাকায় এই স্মার্টফোনটিতে ভিডিও দেখা, গেম খেলা কিংবা সোশ্যাল মিডিয়া স্ক্রল, সব ক্ষেত্রেই রঙের গভীরতা চোখে পড়ার মতো DX anti-reflective coating থাকায় আলো পড়লেও স্ক্রিনে ঝলক কম লাগে.
Samsung Galaxy S26 Ultra ক্যামেরা

Galaxy S26 Ultra ফোনটিতে 200MP + 10MP + 50MP + 50MP (Quad Camera) ক্যামেরা সেটআপ রয়েছে. এই স্মার্টফোনটিতে প্রধান ক্যামেরা হিসেবে রয়েছে একটি 200MP মেন ক্যামেরা দেওয়া রয়েছে. যা দিনের আলোতে যেমন দুর্দান্ত ছবি তোলে, তেমনি রাতের বেলাতেও ডিটেইল ধরে রাখে. এর সঙ্গে আছে 3x টেলিফটো, 5x পেরিস্কোপ জুম এবং 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ফলে যেকোনো পরিস্থিতির জন্য আলাদা লেন্স হাতের কাছেই থাকে.
ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে ফোনটি 8K পর্যন্ত ভিডিও সাপোর্ট করে, সঙ্গে রয়েছে HDR10+ ও স্টেরিও সাউন্ড রেকর্ডিং, যা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় প্লাস পয়েন্ট. এবং সেলফি ক্যামেরার জন্য 12MP ডুয়াল পিক্সেল PDAF সেলফি ক্যামেরা দেওয়া রয়েছে, ভিডিও কল হোক বা সেলফি সব ক্ষেত্রেই স্কিন টোন ন্যাচারাল থাকে. এবং 4K ভিডিও সাপোর্ট থাকায় ফ্রন্ট ক্যামেরাও বেশ শক্তিশালী.
Samsung Galaxy S26 Ultra পারফরম্যান্স ও প্রসেসর
Galaxy S26 Ultra এই ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 (3nm) চিপসেট দেওয়া রয়েছে, যা বর্তমানে অ্যান্ড্রয়েড দুনিয়ার অন্যতম শক্তিশালী প্রসেসর. যা দৈনন্দিন ব্যবহার হোক বা গেমিং এবং মাল্টিটাস্কিং এর মতো ভারী কাজ খুব সহজে সামলে নিতে পারে. এবং সঙ্গে থাকা Adreno 840 GPU গেমিং ও গ্রাফিক-হেভি কাজের জন্য দারুণ পারফরম্যান্স দেয়.
Samsung Galaxy S26 Ultra RAM ও স্টোরেজ
ধামাকাদার ফোনের জন্য ধামাকাদার RAM ও স্টোরেজ থাকা খুবই গুরুত্বপুর্ন, না হলে মজা আসবেনা, এক্ষেত্রে Galaxy S26 Ultra ফোনটিতে, পাওয়া যাবে. 12GB থেকে শুরু করে 16GB RAM এবং সর্বোচ্চ 1TB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ. অর্থাৎ বড় গেম, 8K ভিডিও, হাই-রেজোলিউশন ছবি, সবকিছু রাখার জন্য আর আলাদা করে মেমোরি কার্ডের প্রয়োজনই পড়বে না.
Samsung Galaxy S26 Ultra ব্যাটারি ও চার্জিং
ফোনটিতে রয়েছে 5000mAh ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে একদিনের বেশি অনায়াসে ব্যাবহার করা যাবে. চার্জিংয়ের জন্য Galaxy S26 Ultra ফোনটিতে 60W ফাস্ট চার্জিং, 15W ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে. ফলে প্রয়োজনে অন্য ডিভাইসও চার্জ দেওয়া যাবে.
Samsung Galaxy S26 Ultra ডিজাইন ও বিল্ড কোয়ালিটি
এই স্মার্টফোনটি প্রথম দেখাতেই প্রিমিয়াম অনুভূতি দেয়. মাত্র 7.9mm পাতলা বডি এবং টাইটানিয়াম গ্রেড 5 ফ্রেম ফোনটিকে যেমন শক্তপোক্ত করেছে, তেমনি দিয়েছে একটি ফ্ল্যাগশিপ লুক. সামনে ও পেছনে ব্যবহার করা হয়েছে Corning Gorilla Armor 2 ও Victus 2 গ্লাস, যা স্ক্র্যাচ ও ড্রপ থেকে ফোনকে সুরক্ষা দেয়. পাশাপাশি IP68 রেটিং থাকায় পানি বা ধুলো নিয়ে আলাদা করে দুশ্চিন্তা করার দরকার নেই.
Samsung Galaxy S26 Ultra সফটওয়্যার ও স্মার্ট ফিচার
এই ফোনটিতে Android 16 ও One UI 8-এ, এবং কোম্পানি দিচ্ছে 7 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট, যা সত্যিই প্রশংসনীয়. এর সঙ্গে রয়েছে Samsung DeX ও Wireless DeX, ফলে ফোনটিকে মনিটরের সঙ্গে যুক্ত করে ডেস্কটপের মতো ব্যবহার করা যায়. UWB সাপোর্টও রয়েছে, যা স্মার্ট ট্র্যাকিং ও ফিউচার-রেডি ফিচারের জন্য কাজে আসবে.
Samsung Galaxy S26 Ultra Indian Expected Price
ভারতে Samsung Galaxy S26 Ultra এর দাম প্রায় 1,35000 এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হতে পারে বলে আশা করা হচ্ছে. যেহেতু সমস্ত বিবরণ ফাঁস এবং গুজবের উপর ভিত্তি করে তৈরি, তাই নিশ্চিত ভাবে স্পেসিফিকেশন এবং দাম জানতে ব্যবহারকারীদের আনুষ্ঠানিক লঞ্চের জন্য অপেক্ষা করতে হবে.