দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট Samsung তাদের জনপ্রিয় A সিরিজের পরবর্তী স্মার্টফোন আনার প্রস্তুতি নিচ্ছে। নতুন Samsung Galaxy A27 5G ডিভাইসটি সম্প্রতি IMEI ডেটাবেসে স্পট হয়েছে, যার ফলে এর আসন্ন লঞ্চ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। ব্র্যান্ড এখনো অফিসিয়ালি কিছু ঘোষণা না করলেও, লিস্টিং ইঙ্গিত দিচ্ছে যে ফোনটি খুব শিগগিরই বাজারে আসতে পারে।

Samsung Galaxy A27 5G Specification
Galaxy A27 5G সম্পর্কে এখনো পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশিত হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি গত বছরের Samsung Galaxy A26 5G মডেলের আপগ্রেড ভার্সন হিসেবে আসবে। ফলে ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা ও চার্জিং সিস্টেমে উন্নতি দেখা যেতে পারে। বর্তমান তথ্য মূলত লিক ও পূর্ববর্তী মডেলের স্পেসিফিকেশনের ভিত্তিতে অনুমান।
Samsung Galaxy A27 5G Display
অফিসিয়াল ডিসপ্লে ডিটেইল এখনো জানা যায়নি। তবে পূর্ববর্তী Galaxy A26 5G ফোনে 6.7 ইঞ্চি Full HD+ AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট এবং Gorilla Glass Victus+ প্রোটেকশন ছিল। তাই A27 5G তেও একই বা আরও উন্নত AMOLED প্যানেল ও হাই রিফ্রেশ রেট থাকার সম্ভাবনা রয়েছে।

Samsung Galaxy A27 5G Battery
ব্যাটারি সংক্রান্ত তথ্য এখনো প্রকাশিত হয়নি। আগের মডেলে 5,000mAh ব্যাটারি ও 25W ফাস্ট চার্জিং সাপোর্ট ছিল। নতুন মডেলে ফাস্ট চার্জিং স্পিড বাড়ানো বা ব্যাটারি অপ্টিমাইজেশন আপগ্রেড আসতে পারে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: 200MP Camera + 7000mAh Battery — Vivo V70 FE Leak Reveals Big Upgrade
Samsung Galaxy A27 5G Camera
Galaxy A27 5G এর ক্যামেরা স্পেসিফিকেশন এখনো নিশ্চিত নয়। রেফারেন্স হিসেবে A26 5G এ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ছিল 50MP OIS প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা ওয়াইড এবং 2MP ম্যাক্রো লেন্স। সামনে ছিল 13MP সেলফি ক্যামেরা। নতুন মডেলে উন্নত সেন্সর বা ইমেজ প্রসেসিং আপগ্রেড যোগ হতে পারে।

Samsung Galaxy A27 5G RAM & Storage
র্যাম ও স্টোরেজ কনফিগারেশন সম্পর্কে কোনো অফিসিয়াল তথ্য নেই। আগের মডেল 8GB RAM এবং 128GB/256GB স্টোরেজ অপশনে এসেছিল। A27 5G এ একই বা বেশি RAM অপশন আসার সম্ভাবনা রয়েছে।
Samsung Galaxy A27 5G Processor
চিপসেট সম্পর্কেও এখনো নির্দিষ্ট তথ্য প্রকাশ হয়নি। A26 5G এ Exynos 1380 অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছিল। নতুন ভার্সনে আরও শক্তিশালী বা আপডেটেড প্রসেসর দেওয়া হতে পারে, যাতে পারফরম্যান্স ও 5G দক্ষতা বাড়ে।
Launch Date
IMEI ডেটাবেসে SM-A276B/DS এবং SM-A276U মডেল নম্বর সহ ডিভাইসটি তালিকাভুক্ত হয়েছে। এর মানে গ্লোবাল ও US ভ্যারিয়েন্ট অনুমোদন পেয়েছে। তবে অফিসিয়াল লঞ্চ ডেট এখনো ঘোষণা করা হয়নি, শিগগিরই ঘোষণা আসতে পারে।
Samsung Galaxy A27 5G Price
Samsung Galaxy A27 5G এর দাম এখনো জানা যায়নি। তুলনামূলক ভাবে Galaxy A26 5G ভারতে 8GB+128GB এর দাম 24,999 হাজার এবং 8GB+256GB এর 27,999 হাজার টাকা দামে লঞ্চ হয়েছিল। নতুন মডেলের দামও কাছাকাছি বা সামান্য বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।