বছরের সেরা পারফরম্যান্স ফোন হতে পারে এই Redmi K90 Ultra নিয়ে জোর আলোচনা — ফিচার ও সম্ভাব্য দাম

চীনের বাজারে নতুন ফ্ল্যাগশিপ K সিরিজ ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে Redmi। আপকামিং Redmi K90 Ultra মডেলটি আগের K80 Ultra এর উত্তরাধিকারী হিসেবে আসতে পারে। বিভিন্ন লিক ও ডাটাবেস লিস্টিং থেকে জানা যাচ্ছে, ফোনটি হাই পারফরমেন্স, আল্ট্রা স্মুথ ডিসপ্লে এবং গেমিং কেন্দ্রিক কুলিং সিস্টেমসহ বাজারে প্রবেশ করতে পারে। ফ্ল্যাগশিপ পারফরমেন্স খুঁজছেন এমন ইউজারদের জন্য এটি বড় আকর্ষণ হয়ে উঠতে পারে।

Redmi K90 Ultra Specification

লিক রিপোর্ট অনুযায়ী Redmi K90 Ultra ফোনটিতে ফোকাস রাখা হয়েছে পারফরমেন্স, গেমিং ও থার্মাল ম্যানেজমেন্টে। GSMA IMEI ডাটাবেসে মডেল নাম্বার সহ ডিভাইসটি দেখা গেছে, যা আসন্ন লঞ্চের ইঙ্গিত দেয়। এতে Dimensity 9500 সিরিজ চিপ, 1.5K হাই-রিফ্রেশ ডিসপ্লে, বড় ব্যাটারি এবং নতুন ধরনের ইন-বিল্ট কুলিং সিস্টেম থাকতে পারে

Redmi K90 Ultra Display

ডিসপ্লের দিক থেকে ফোনটি বেশ শক্তিশালী হতে পারে। লিক অনুযায়ী এতে 6.8 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে, যা 1.5K রেজোলিউশন এবং 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এত উচ্চ রিফ্রেশ রেট গেমিং ও স্ক্রলিংকে অত্যন্ত স্মুথ করবে। দীর্ঘ সময় ব্যবহার ও গেম খেলার অভিজ্ঞতা আরও উন্নত করার লক্ষ্যেই এই আল্ট্রা হাই রিফ্রেশ প্যানেল ব্যবহার করা হতে পারে।

Redmi K90 Ultra Battery

এই Redmi K90 Ultra স্মার্টফোনটিতে বড় পাওয়ার ব্যাকআপ দেওয়ার সম্ভাবনা রয়েছে। রিপোর্ট অনুযায়ী ফোনটিতে 8,500mAh ব্যাটারি থাকতে পারে। দ্রুত চার্জিংয়ের জন্য 100W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে। বড় ব্যাটারি + ফাস্ট চার্জিং কম্বিনেশন দীর্ঘ গেমিং সেশন ও হেভি ইউজে বড় সুবিধা দেবে।

আরও পড়ুন: 8 হাজারের নিচে Lava Star 3 — 6.75-inch Display ও 8GB RAM সাপোর্ট জানুন সম্পূর্ণ স্পেসিফিকেশন

Redmi K90 Ultra Camera

ক্যামেরা স্পেসিফিকেশন এখনও বিস্তারিতভাবে সামনে আসেনি। তবে Ultra ব্র্যান্ডিং অনুযায়ী এতে ফ্ল্যাগশিপ গ্রেড ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। Redmi এর K সিরিজ সাধারণত পারফরমেন্স ফোকাসড হলেও Ultra ভ্যারিয়েন্টে উন্নত ক্যামেরা হার্ডওয়্যার ও ইমেজ প্রসেসিং যুক্ত হতে পারে।

Redmi K90 Ultra RAM & Storage

RAM ও স্টোরেজ কনফিগারেশন অফিসিয়ালি জানা না গেলেও, এটি যেহেতু Ultra ফ্ল্যাগশিপ, তাই উচ্চ RAM এবং বড় স্টোরেজ অপশনসহ একাধিক ভ্যারিয়েন্টে আসতে পারে। হেভি গেমিং, মাল্টিটাস্কিং ও দীর্ঘ মেয়াদী ব্যবহারের কথা মাথায় রেখে হাইস্পিড স্টোরেজ ব্যবহারের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: 200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি Vivo X300 Max মার্চে লঞ্চ হতে পারে, সামনে এল স্পেসিফিকেশন ডিটেইলস

Redmi K90 Ultra Processor

পারফরমেন্সের জন্য ফোনটিতে MediaTek Dimensity 9500 প্রসেসর ব্যবহার করা হতে পারে। আগে Dimensity 9500 Plus ব্যবহারের কথা শোনা গেলেও, নতুন তথ্য অনুযায়ী স্ট্যান্ডার্ড 9500 চিপ দিয়েই ডিভাইসটি লঞ্চ হতে পারে। এই চিপসেট দীর্ঘ মেয়াদী গেমিং, শক্তিশালী GPU পারফরমেন্স এবং ভালো থার্মাল কন্ট্রোল দিতে সক্ষম। ফোনটিতে ইনবিল্ট কুলিং ফ্যান বা অ্যাডভান্স কুলিং সিস্টেম থাকতে পারে, যা Xiaomi এর স্মার্টফোনে প্রথমবার দেখা যেতে পারে।

Redmi K90 Ultra Launch

IMEI মডেল নাম্বারের “2604” কোড দেখে অনুমান করা হচ্ছে, ডিভাইসটি এপ্রিল মাসে চীনে লঞ্চ হতে পারে। টিপ স্টারদের মতে, অফিসিয়াল নাম এখনও নিশ্চিত না হলেও এটি Redmi K90 Ultra হিসেবেই বাজারে আসার সম্ভাবনা বেশি। প্রথমে চীনে লঞ্চ হয়ে পরে অন্যান্য মার্কেটেও আসতে পারে।

আরও পড়ুন: Tecno Pova Curve 2 5G Launched: 8000mAh ব্যাটারি ও Dimensity 7100 প্রসেসর নিয়ে, জেনেনিন সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম

Redmi K90 Ultra Price

এই রিডমি কে90 আল্ট্রা ফোনের দাম এখনও ঘোষণা হয়নি। তবে স্পেসিফিকেশন ও পজিশনিং অনুযায়ী এটি ফ্ল্যাগশিপ সেগমেন্টে থাকবে এবং প্রতিদ্বন্দ্বিতা করতে পারে iQOO, OnePlus এবং Realme এর হাইএন্ড মডেল গুলোর সঙ্গে। অফিসিয়াল প্রাইস প্রকাশের পর সঠিক অবস্থান পরিষ্কার হবে।

Leave a Comment