Redmi K90 Ultra আসছে গেমিং দুনিয়া কাঁপাতে! 8500mAh ব্যাটারি + 165Hz ডিসপ্লে — ফ্ল্যাগশিপদের টক্কর দেবে

নতুন লিক অনুযায়ী Redmi K90 Ultra হতে পারে Redmi সিরিজের সবচেয়ে শক্তিশালী পারফরম্যান্স ফোকাসড স্মার্টফোন গুলির একটি। ব্যাটারি, কুলিং সিস্টেম এবং হাই রিফ্রেশ রেট ডিসপ্লের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বিশেষ করে ইন্টারনাল কুলিং ফ্যান ব্যবহারের সম্ভাবনার কারণে ডিভাইসটি মোবাইল গেমারদের কাছে আলাদা গুরুত্ব পেতে পারে। দীর্ঘ সময় হাই-পারফরম্যান্স ব্যবহারের জন্য এই ফোনকে ডিজাইন করা হচ্ছে বলেই ইঙ্গিত মিলছে।

Redmi K90 Ultra
Redmi K90 Ultra

Redmi K90 Ultra Specification

লিক রিপোর্ট বলছে Redmi K90 Ultra স্মার্টফোনটিতে অ্যাক্টিভ কুলিং সিস্টেম, বড় ব্যাটারি এবং প্রিমিয়াম বিল্ড দেওয়া হতে পারে। এতে মেটাল ফ্রেম, আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফুল ওয়াটার রেজিস্টেন্সের মতো ফিচার থাকতে পারে। সব মিলিয়ে এটি একটি পারফরম্যান্স ড্রিভেন ফ্ল্যাগশিপ ফোন হিসেবে আসতে পারে।

Redmi K90 Ultra Display

রেডমি কে90 আল্ট্রাফোনটিতে 6.8 ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে, যা 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে এর 165Hz পর্যন্ত হাই রিফ্রেশ রেট, যা গেমিং ও স্ক্রলিংকে অত্যন্ত স্মুথ করে তুলবে। বড় স্ক্রিন ও উচ্চ রিফ্রেশ রেট মিলিয়ে মাল্টিমিডিয়া ও গেমিং, দুই ক্ষেত্রেই প্রিমিয়াম অভিজ্ঞতা দিতে পারে।

Redmi K90 Ultra Camera

বর্তমান লিকে রেডমি কে90 আল্ট্রা এর ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে নির্দিষ্ট তথ্য প্রকাশ পায়নি। তবে Ultra ব্র্যান্ডিং অনুযায়ী আশা করা যায়, এতে ফ্ল্যাগশিপ গ্রেড ক্যামেরা সেটআপ দেওয়া হবে। অফিসিয়াল ঘোষণা এলে বিস্তারিত জানা যাবে।

Redmi K90 Ultra Battery

এই ডিভাইসের আরেকটি বড় হাইলাইট হতে পারে 8500mAh battery, যা এখনও ইন্টারনাল টেস্টিং পর্যায়ে রয়েছে। রিপোর্টে বলা হয়েছে ব্যাটারি ক্যাপাসিটি আরও বাড়তেও পারে। চার্জিংয়ের জন্য 100W wired fast charging এবং high-power PPS support থাকার সম্ভাবনা রয়েছে। বড় ব্যাটারি + সুপার ফাস্ট চার্জিং, লং গেমিং সেশন ফ্রেন্ডলি সেটআপ।

Read more: স্যামসাংয়ের নতুন Galaxy F70e 5G আসছে 9 ফেব্রুয়ারি ধামাকা ফিচার নিয়ে! 6000mAh ব্যাটারি + 120Hz স্ক্রিন — এই দামে কাঁপবে মার্কেট

Redmi K90 Ultra RAM & Storage

RAM ও স্টোরেজ সম্পর্কে এখনও অফিসিয়াল তথ্য নেই। তবে Ultra মডেল হওয়ায় high RAM + fast storage কনফিগারেশন সম্ভবত LPDDR5X / UFS class, দেওয়া হতে পারে, এমনটাই ইন্ডাস্ট্রি অনুমান।

Redmi K90 Ultra Processor

লিক সূত্রে জানা গেছে রেডমি কে90 আল্ট্রা ফোনে থাকতে পারে MediaTek Dimensity 9500 chipset। আগের Ultra মডেলগুলোতে “Plus” ভার্সন থাকলেও, এবার বেস 9500 ব্যবহার হতে পারে। এই চিপসেট ফ্ল্যাগশিপ-লেভেল পারফরম্যান্স ও পাওয়ার এফিশিয়েন্সির জন্য তৈরি।

Redmi K90 Ultra Launch Date In India

লিক অনুযায়ী রেডমি কে90 আল্ট্রা মে অথবা জুন মাসে লঞ্চ হতে পারে। একই ইভেন্টে Redmi K Pad 2 ট্যাবলেটও আনা হতে পারে বলে শোনা যাচ্ছে। তবে ভারতীয় বাজারে লঞ্চ সম্পর্কে এখনও আলাদা করে নিশ্চিত তথ্য প্রকাশ হয়নি।

Read more: OPPO K14x 5G আসছে 10 ফেব্রুয়ারি! 6500mAh ব্যাটারি + সুপার ফাস্ট চার্জ — এই দামে সবার নজর কাড়বে

Redmi K90 Ultra Price In India

রেডমি কে90 আল্ট্রা ফোনটির ভারতে সম্ভাব্য দাম এখনও প্রকাশ করা হয়নি। তবে স্পেসিফিকেশন অনুযায়ী এটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ সেগমেন্টে অবস্থান করতে পারে এবং iQOO 13, OnePlus 13, Realme GT 7 Pro এর মতো স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতা করবে বলে ধারণা।

Leave a Comment