Realme P4 Power 5G India Launch Date, Specification & Price | 10,001mAh ব্যাটারি সহ নতুন পাওয়ার স্মার্টফোন

রিয়েলমি আবারও স্মার্টফোন মার্কেটে বড় চমক দিতে চলেছে। কোম্পানি আনতে চলেছে Realme P4 Power 5G, যা ভারতে প্রথম 10,001mAh বিশাল ব্যাটারি সহ লঞ্চ হতে চলেছে। এই ফোনটি বিশেষভাবে তৈরি করা হয়েছে তাদের জন্য, যারা লং ব্যাটারি ব্যাকআপ, স্মুথ ডিসপ্লে এবং নির্ভরযোগ্য পারফরমেন্স চান। ট্যাবলেট সমান ব্যাটারি ক্ষমতা নিয়ে এই ফোন ইতিমধ্যেই টেক দুনিয়ায় ব্যাপক আলোচনায়।

Realme P4 Power 5G Specification

Realme P4 Power 5G হবে P সিরিজের চতুর্থ মডেল এবং এটি চলবে Realme UI 7.0 Android 16 এর উপর। কোম্পানি নিশ্চিত করেছে ফোনটি পাবে 3 বছরের Android আপডেট ও 4 বছরের সিকিউরিটি আপডেট। পাশাপাশি IP68 + IP69 রেটিং থাকায় ফোনটি জল ও ধুলো থেকেও সুরক্ষিত থাকবে। সব মিলিয়ে, এটি একটি ফিউচার রেডি পাওয়ার স্মার্টফোন হতে চলেছে, এই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন জানতে নিচের টেবিল পড়ুন।

SpecificationDetails
ModelRealme P4 Power 5G
Display1.5K HyperGlow 4D Curve+ Display
Refresh Rate144Hz
Fingerprint SensorIn-display fingerprint sensor
ProcessorMediaTek Dimensity 7400 Ultra
Rear Camera50MP primary + 8MP ultra-wide
Front Camera16MP
Battery10,001mAh Titan Battery
Battery Life ClaimUp to 32.5 hours video playback
Battery Health80%+ after 1650 charge cycles
ChargingFast charging support
RAM12GB
Storage256GB
Operating SystemAndroid 16 based Realme UI 7.0
Water & Dust ResistanceIP68 + IP69 rating
Connectivity5G
ColorsTransSilver, TransOrange, TransBlue

Realme P4 Power 5G Display

রিয়েলমি পি4 পাওয়ার 5জি ফোনটিতে থাকছে HyperGlow 4D Curve+ ডিসপ্লে, যা সাপোর্ট করবে 1.5K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট। এই হাই রিফ্রেশ রেট স্ক্রলিং, গেমিং এবং ভিডিও দেখার অভিজ্ঞতাকে করবে আরও স্মুথ। এছাড়াও ডিসপ্লেতেই থাকবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা ফোনটিকে আরও প্রিমিয়াম ফিল দেবে।

Realme P4 Power 5G Display
Realme P4 Power 5G Display

Realme P4 Power 5G Camera

ফটোগ্রাফির জন্য পি4 পাওয়ার 5জি ফোনটিতে থাকতে পারে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এতে দেওয়া হতে পারে 50MP প্রাইমারি সেন্সর ও 8MP আল্ট্রা ওয়াইড লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে থাকতে পারে 16MP ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরা সেকশনটি দৈনন্দিন ফটোগ্রাফি ও সোশ্যাল মিডিয়ার জন্য যথেষ্ট শক্তিশালী হতে চলেছে।

Realme P4 Power 5G Camera
Realme P4 Power 5G Camera

Realme P4 Power 5G Battery

এই ফোনের সবচেয়ে বড় হাইলাইট হল এর 10,001mAh Titan Battery। রিয়েলমির দাবি অনুযায়ী, 1650 বার ফুল চার্জের পরও ব্যাটারির হেলথ থাকবে 80 শতাংশের বেশি। একবার ফুল চার্জে ফোনে 32.5 ঘণ্টা পর্যন্ত অনলাইন ভিডিও স্ট্রিমিং করা যাবে। কোম্পানি এটিকে ৪ বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি সহ লঞ্চ করছে, যা এই সেগমেন্টে একেবারেই আলাদা।

Realme P4 Power 5G Battery
Realme P4 Power 5G Battery

Realme P4 Power 5G RAM & Storage

লিক অনুযায়ী রিয়েলমি পি4 পাওয়ার 5জি ফোনটির একটি ভ্যারিয়েন্টে থাকবে 12GB RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজ। রিটেইল বক্সেও এই কনফিগারেশন দেখা গেছে। এত বড় RAM ও স্টোরেজের ফলে মাল্টিটাস্কিং, গেমিং এবং হেভি অ্যাপ ব্যবহার খুব সহজেই করা যাবে।

আরও পড়ুন: Samsung Galaxy A57 5G TENAA-তে লিস্টেড, সামনে এল সম্পূর্ণ স্পেসিফিকেশন, জেনেনিন কেমন হবে এই স্মার্টফোন

Realme P4 Power 5G Processor

লিক অনুযায়ী, রিয়েলমি পি4 পাওয়ার 5জিফোনটি চলবে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর-এ। এই চিপসেট 2.6GHz ক্লক স্পিড সাপোর্ট করে এবং গেমিং ও পারফরমেন্সের জন্য পরিচিত। বড় ব্যাটারির সঙ্গে এই প্রসেসর ফোনটিকে দীর্ঘ সময় ধরে স্টেবল পারফরমেন্স দিতে সক্ষম হবে।

Realme P4 Power 5G Launch Date in India

Realme অফিসিয়ালি কনফার্ম করেছে যে 29 জানুয়ারি 2026, দুপুর 12টায় ভারতে Realme P4 Power 5G লঞ্চ হবে। লঞ্চের দিনই ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও অফিসিয়াল দাম ঘোষণা করা হবে। ফোনটি Flipkart ও অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রির জন্য উপলব্ধ হবে।

আরও পড়ুন: iQOO 15 Ultra Official Design Revealed: Snapdragon 8 Elite Gen 5, 7000mAh Battery, 24GB RAM & Expected Launch Details

Realme P4 Power 5G Price in India

লিক হওয়া রিটেইল বক্স অনুযায়ী, 12GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের MRP 37,999 লেখা রয়েছে। ধারণা করা হচ্ছে এই ভ্যারিয়েন্টটি প্রায় 35,000 হাজার এর কাছাকাছি দামে লঞ্চ হতে পারে। অন্যদিকে, বেস ভ্যারিয়েন্টের প্রাথমিক দাম 30,000 হাজার এর নিচে রাখা হতে পারে বলেও রিপোর্টে দাবি করা হয়েছে।

Leave a Comment