Realme ভারতীয় বাজারে তাদের নতুন বাজেট স্মার্টফোন Realme P4 Lite 4G লঞ্চ করেছে। কোম্পানির দাবি, এই ডিভাইসটি বিশেষ ভাবে তরুণ ব্যবহারকারীদের জন্য তৈরি, যারা স্টাইলের সঙ্গে বড় ব্যাটারি ও ভালো পারফরম্যান্স চান। সেগমেন্টের অন্যতম বড় 6300mAh ব্যাটারি এবং স্মার্ট AI ফিচারের কারণে এটি সাশ্রয়ী 4G স্মার্টফোন খুঁজছেন এমন ক্রেতাদের জন্য আকর্ষণীয় বিকল্প।

Realme P4 Lite 4G Specification
realme P4 Lite 4G শুধু বড় ব্যাটারিই নয়, বরং AI ফিচার, টেকসই ডিজাইন ও স্টেবল পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি। এতে NEXT AI স্যুট, GT Boost গেমিং টেকনোলজি এবং শক্তিশালী ArmorShell Tough Build দেওয়া হয়েছে। ডিভাইসটি MIL-STD 810H সার্টিফিকেশন সহ 1.8 মিটার পর্যন্ত ড্রপ প্রোটেকশন দেয় এবং IP54 রেটিং থাকার ফলে ধুলো ও পানির ছিটা থেকেও সুরক্ষিত থাকে, এই P4 Lite 4G এর সম্পূর্ণ স্পেসিফিকেশন জানতে নিচের টেবিল দেখুন।
| Specification | Details |
|---|---|
| Model Name | realme P4 Lite 4G |
| Network | 4G LTE |
| Processor | UNISOC T7250 Octa-core |
| AnTuTu Score | ~2,80,000 |
| RAM | 4GB + 12GB Dynamic RAM Support |
| Storage | 64GB / 128GB |
| Display | 90Hz Eye Comfort Display |
| Brightness | 563 nits Peak Brightness |
| Touch Sampling Rate | 180Hz |
| Special Display Features | DC Dimming, Smart Touch |
| Rear Camera | 13MP AI Main Camera |
| Front Camera | Not Specified |
| Camera Features | Night Mode, AI Eraser, AI Clear Face, AI Image Matting |
| Battery Capacity | 6300mAh |
| Fast Charging | 15W Fast Charging |
| Reverse Charging | 6W Reverse Charging |
| Gaming Features | GT Boost (60FPS Stable Gaming) |
| Audio | 300% Ultra Volume, AI Call Noise Reduction 2.0 |
| Build & Protection | ArmorShell Tough Build, MIL-STD 810H |
| IP Rating | IP54 |
| Thickness | 7.94mm |
| Weight | 201g |
| Colors | Beach Gold, Sea Blue, Obsidian Black |
| Availability | Flipkart, realme.com, Offline Stores |
Realme P4 Lite 4G Display
এই স্মার্টফোনে রয়েছে 90Hz Eye Comfort ডিসপ্লে, যা DC Dimming ফিচারের মাধ্যমে চোখের উপর চাপ কমায়। স্ক্রিনটি 563 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। Smart Touch প্রযুক্তির কারণে ভেজা বা তৈলাক্ত হাতেও সহজে স্ক্রিন ব্যবহার করা যায়। অডিও অভিজ্ঞতা উন্নত করতে 300% Ultra Volume এবং AI Call Noise Reduction 2.0 যুক্ত করা হয়েছে, যা কলের সময় প্রায় 86% পর্যন্ত ব্যাকগ্রাউন্ড নয়েজ কমাতে সক্ষম।

Realme P4 Lite 4G Battery
রিয়েলমী পি4 লাইট 4জি ফোনে রয়েছে 6300mAh বড় ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহার উপযোগী। কোম্পানির দাবি অনুযায়ী, 8 ঘণ্টা ব্যবহারের পরও 65% পর্যন্ত চার্জ অবশিষ্ট থাকতে পারে। এতে 15W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, যা মাত্র 5 মিনিট চার্জে প্রায় 5 ঘণ্টা মিউজিক প্লেব্যাক দিতে সক্ষম। পাশাপাশি 6W রিভার্স চার্জিং ফিচারের মাধ্যমে এটি পাওয়ার ব্যাংকের মতো অন্যান্য ডিভাইস চার্জ করতে পারে।
Realme P4 Lite 4G Camera
ফটোগ্রাফির জন্য এতে 13MP AI মেইন ক্যামেরা দেওয়া হয়েছে, যা নাইট মোড সাপোর্ট করে। NEXT AI ফিচারের মধ্যে রয়েছে Circle to Search, AI Eraser, AI Clear Face এবং AI Image Matting, যা ছবিকে আরও উন্নত ও আকর্ষণীয় করে তোলে।

Realme P4 Lite 4G RAM & Storage
ফোনটি 4GB + 64GB এবং 4GB + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ। এছাড়া 12GB ডায়নামিক RAM সাপোর্ট থাকায় একসঙ্গে প্রায় 14টি অ্যাপ স্মুথভাবে চালানো সম্ভব।
Realme P4 Lite 4G Processor
পারফরম্যান্সের জন্য এতে UNISOC T7250 অক্টাকোর চিপসেট ব্যবহার করা হয়েছে, যার AnTuTu স্কোর প্রায় 2,80,000। GT Boost প্রযুক্তি 60FPS পর্যন্ত স্টেবল গেমিং এবং 180Hz টাচ স্যাম্পলিং রেট প্রদান করে। পাশাপাশি Signal Hunter Antenna প্রযুক্তি দুর্বল নেটওয়ার্ক এলাকাতেও ভালো কানেক্টিভিটি নিশ্চিত করে।
Launched In India
realme P4 Lite 4G ভারতীয় বাজারে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হয়েছে এবং এটি Flipkart, realme.com ও অফলাইন স্টোরে বিক্রির জন্য উপলব্ধ। ফোনটি Beach Gold, Sea Blue ও Obsidian Black রঙে পাওয়া যাচ্ছে।
Price In India
এই Realme P4 Lite 4G স্মার্টফোনের 4GB + 64GB ভ্যারিয়েন্টের লঞ্চ মূল্য 9,999 হাজার, তবে 1,000 হাজার ব্যাংক অফার ও 1,000 কুপন ডিসকাউন্ট মিলিয়ে এটি কার্যত 7,999 টাকায় কেনা যাবে। অন্যদিকে 4GB + 128GB ভ্যারিয়েন্টের দাম 11,999, যা অফার প্রয়োগের পর 9,999 হাজার টাকায় পাওয়া যাচ্ছে।