Realme চীনে অফিসিয়ালি লঞ্চ করেছে তাদের নতুন গেমিং ফোকাসড স্মার্টফোন Realme Neo 8। এটি 2024 সালে লঞ্চ হওয়া Neo 7 এর উত্তরসূরি হিসেবে বাজারে এসেছে। নতুন Neo 8 মূলত সেই ইউজারদের টার্গেট করে তৈরি, যারা স্মার্টফোনে সর্বোচ্চ পারফরম্যান্স, আল্ট্রা-স্মুথ ডিসপ্লে এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ চান, কিন্তু খুব বেশি প্রিমিয়াম দাম দিতে চান না।
Realme Neo 8 Specification
Realme Neo 8 ফোনটিতে বড় আপগ্রেড হিসেবে দেওয়া হয়েছে Snapdragon 8 Gen 5 প্রসেসর, 165Hz OLED ডিসপ্লে এবং বিশাল 8,000mAh ব্যাটারি। এর সঙ্গে রয়েছে RGB লাইটিং, IP69 রেটিং ও পারফরম্যান্স টিউন করার জন্য ম্যানুয়াল কন্ট্রোল। সব মিলিয়ে এই ফোনটি হার্ডকোর গেমার ও পাওয়ার ইউজারদের জন্য তৈরি একটি পারফরম্যান্স-বিস্ট বলা যায়।
| Specification | Details |
|---|---|
| Model Name | Realme Neo 8 |
| Launch | Launched in China |
| Display | 6.78-inch 1.5K OLED, 165Hz refresh rate |
| Processor | Qualcomm Snapdragon 8 Gen 5 |
| GPU / Gaming | Performance tuning, manual CPU & GPU controls |
| Rear Camera | 50MP Sony IMX896 (OIS) + 50MP periscope telephoto |
| Front Camera | Not officially disclosed |
| Battery | 8000mAh |
| Charging | 80W fast charging |
| RAM Options | 12GB / 16GB |
| Storage Options | 256GB / 1TB |
| Operating System | Android (Realme UI) |
| Build & Protection | IP66 / IP68 / IP69 rated |
| Design | Transparent back, RGB elements, Awakening Halo light |
| Colours | Cyber Purple, Origin White, Mecha Gray |
Realme Neo 8 Display
রিয়েলমি নিও 8 ফোনে রয়েছে 6.78 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে, যা সাপোর্ট করে 165Hz রিফ্রেশ রেট। আগের Neo 7 যেখানে 120Hz এ সীমাবদ্ধ ছিল, সেখানে Neo 8 এ এই আপগ্রেড গেমিং ও ফাস্ট স্ক্রলিং অভিজ্ঞতাকে আরও স্মুথ করে তুলবে। এই সেগমেন্টে 165Hz রিফ্রেশ রেট Neo 8 কে স্পষ্টভাবেই একটি স্পেসিফিকেশন অ্যাডভান্টেজ দিচ্ছে।

Realme Neo 8 Battery
ব্যাটারির দিক থেকে Realme বড় চমক দিয়েছে। নিও 8 ফোনে দেওয়া হয়েছে 8,000mAh বিশাল ব্যাটারি, যা Neo 7 এর 7,000mAh ব্যাটারির থেকেও বড়। এর সঙ্গে রয়েছে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট। গেমিং ও হেভি ইউজে দীর্ঘ স্ক্রিন-অন টাইম দেওয়ার ক্ষেত্রে এটি ফোনটির অন্যতম বড় শক্তি হতে চলেছে।
Realme Neo 8 RAM & Storage
চীনে রিয়েলমি নিও 8 একাধিক RAM ও স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছে। বেস ভেরিয়েন্টে রয়েছে 12GB RAM + 256GB স্টোরেজ। আর টপ মডেলে দেওয়া হয়েছে 16GB RAM এবং 1TB ইন্টারনাল স্টোরেজ। বড় RAM ও বিশাল স্টোরেজের কারণে মাল্টিটাস্কিং, হাই-এন্ড গেমিং ও বড় ফাইল স্টোর করাও হবে একদম সহজ।
Realme Neo 8 Camera
ক্যামেরা সেকশনে Neo 8 ফোনে দেওয়া হয়েছে 50MP Sony IMX896 মেইন ক্যামেরা (OIS সহ)। এর সঙ্গে যুক্ত হয়েছে একটি 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স, যা অপটিক্যাল জুম সাপোর্ট করবে। যদিও এই ফোনটির মূল ফোকাস ক্যামেরা নয়, তবুও নতুন টেলিফটো লেন্স যোগ হওয়ায় ফটোগ্রাফিতে আগের তুলনায় বেশি ভার্সেটিলিটি মিলবে।

Realme Neo 8 Processor
রিয়েলমি নিও 8 চালিত হচ্ছে Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর দ্বারা। এটি Neo 7 এর Dimensity 9300+ এর জায়গায় এসেছে। এই চিপসেট প্রায় ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স দেয় এবং বিশেষ করে গেমিং অপ্টিমাইজেশন ও স্টেবিলিটি আরও ভালো করবে। Realme এখানে ইউজারদের জন্য থার্মাল লিমিট, CPU ও GPU কন্ট্রোল করার ম্যানুয়াল অপশন-ও যুক্ত করেছে।
Realme Neo 8 Launched in China
Realme Neo 8 ফোনটি অফিসিয়ালি চীনে লঞ্চ হয়েছে। এই ফোনটি Cyber Purple, Origin White এবং Mecha Gray এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে। ফোনটির ট্রান্সপারেন্ট ব্যাক ডিজাইন, RGB এলিমেন্ট এবং Awakening Halo লাইটিং রিং একে একটি ফিউচারিস্টিক গেমিং লুক দিয়েছে। পাশাপাশি এতে রয়েছে IP66, IP68 ও IP69 রেটিং, যা ফোনটিকে ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্সে অত্যন্ত শক্তিশালী করে তোলে।
Realme Neo 8 Price in China
চীনে Realme Neo 8 এর 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট দাম শুরু হয়েছে CNY 2,599 যা ভারতীয় টাকায় প্রায় 34,300 টাকা। আর টপ মডেল 16GB RAM + 1TB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে CNY 3,899। ভারতীয় মুদ্রায় যা আনুমানিক প্রায় 51,400 হাজার টাকা।