Realme খুব শীঘ্রই তাদের নতুন স্মার্টফোন Realme Neo 8 বাজারে আনতে চলেছে। সম্প্রতি ফোনটি Geekbench ও TENAA সার্টিফিকেশন সাইটে দেখা গেছে, যেখানে এর একাধিক গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে। লিক হওয়া তথ্য অনুযায়ী, এই ফোনে থাকবে ফ্ল্যাগশিপ-লেভেলের প্রসেসর, আল্ট্রা-স্মুথ AMOLED ডিসপ্লে এবং বিশাল 7750mAh ব্যাটারি, যা এটিকে গেমিং ও হেভি ইউজারদের জন্য একটি দুর্দান্ত অপশন করে তুলবে।
Realme Neo 8 Full Specifications
Realme এর এই স্মার্টফোনটি মূলত একটি পারফরম্যান্স ও ব্যাটারি ফোকাসড স্মার্টফোন হতে চলেছে। এতে থাকতে পারে 165Hz রিফ্রেশ রেট সহ AMOLED ডিসপ্লে, লেটেস্ট Snapdragon 8 Gen 5 চিপসেট, 24GB পর্যন্ত RAM, 1TB পর্যন্ত স্টোরেজ এবং 80W ফাস্ট চার্জিং সহ 7750mAh ব্যাটারি। ক্যামেরা সেকশনে OIS সহ 50MP মেইন সেন্সর ও পেরিস্কোপ টেলিফটো লেন্সের মতো প্রিমিয়াম ফিচারও পাওয়া যেতে পারে।
Realme Neo 8 Display
এই Neo 8 এই স্মার্টফোনটিতে থাকতে পারে 6.78 ইঞ্চির বড় AMOLED ফ্ল্যাট ডিসপ্লে, যার রেজোলিউশন হবে 1.5K (2772 × 1272 পিক্সেল)। ফোনটিতে 165Hz রিফ্রেশ রেট দেওয়া হতে পারে, যা স্ক্রলিং ও গেমিং এক্সপেরিয়েন্সকে করবে আরও বেশি স্মুথ। AMOLED প্যানেলের কারণে রং, কনট্রাস্ট ও ব্রাইটনেস হবে ফ্ল্যাগশিপ লেভেলের।

Realme Neo 8 Battery
Realme Neo 8 এর সবচেয়ে বড় হাইলাইট হতে চলেছে এর 7750mAh বড় ব্যাটারি। একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যাবে বলেই আশা করা হচ্ছে। এর সঙ্গে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায়, এত বড় ব্যাটারিও খুব দ্রুত চার্জ হয়ে যাবে।
Realme Neo 8 Camera
ক্যামেরার দিক থেকে রিয়েলমি নিও 8 ফোনটি বেশ শক্তিশালী হতে চলেছে। লিক অনুযায়ী, ফোনটিতে থাকবে 50MP মেইন ক্যামেরা OIS সাপোর্টসহ, যা লো-লাইট ফটোগ্রাফি ও ভিডিও স্ট্যাবিলিটিতে সাহায্য করবে। এর সঙ্গে 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে, যেখানে প্রায় 3.5X অপটিক্যাল জুম সাপোর্ট মিলবে। সেলফির জন্য সামনে থাকতে পারে 16MP ফ্রন্ট ক্যামেরা।

Realme Neo 8 RAM & Storage
পারফরম্যান্সের ক্ষেত্রে এই ফোনটি ইউজারদের মুগ্ধ করতে পারে। এতে থাকতে পারে 24GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। ফলে হেভি গেমিং, মাল্টিটাস্কিং এবং বড় ফাইল স্টোর করা হবে একদম সহজ।
Read more: 64 মিনিটে 0–100% চার্জ OPPO A6 Pro 5G ভারতে লঞ্চ হয়েছে সাথে 7000mAh Monster Battery
Realme Neo 8 Processor
প্রসেসর এর দিক থেকে রিয়েলমি নিও 8 এ দেওয়া হতে পারে লেটেস্ট Snapdragon 8 Gen 5 প্রসেসর, যা এটিকে একটি সত্যিকারের ফ্ল্যাগশিপ-গ্রেড স্মার্টফোনে পরিণত করবে। ফোনটি আউট অফ দ্য বক্স Android 16 ভিত্তিক Realme UI 7 এ চলতে পারে। এছাড়া এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP68/69 রেটিং, প্রায় 215 গ্রাম ওজন ও 8.3mm থিকনেস থাকার সম্ভাবনাও রয়েছে।
Realme Neo 8 Launch Date In India
এখনও পর্যন্ত Realme আনুষ্ঠানিকভাবে লঞ্চ ডেট ঘোষণা করেনি। তবে যেভাবে ফোনটি একের পর এক সার্টিফিকেশন সাইটে দেখা যাচ্ছে, তাতে অনুমান করা হচ্ছে যে খুব শীঘ্রই, সম্ভবত আগামী কয়েক মাসের মধ্যেই রিয়েলমি নিও 8 লঞ্চ হতে পারে।
Read more: iPhone 18 Pro Max Leak: 5100mAh ব্যাটারি, আন্ডার-ডিসপ্লে Face ID ও নতুন ক্যামেরা টেক
Realme Neo 8 Price In India
রিয়েলমি নিও 8 এর দাম নিয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে এর ফ্ল্যাগশিপ লেভেল স্পেসিফিকেশন দেখে ধারণা করা হচ্ছে, ফোনটি প্রিমিয়াম মিড-রেঞ্জ বা অ্যাফোর্ডেবল ফ্ল্যাগশিপ সেগমেন্টে লঞ্চ হতে পারে।