Realme ভারতীয় বাজারে তাদের জনপ্রিয় C Series এর নতুন স্মার্টফোন realme C83 5G লঞ্চ করতে চলেছে। কোম্পানি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে যে এই স্মার্টফোনটি আগামী 7 মার্চ 2026 ভারতে লঞ্চ হবে। বড় 7000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে এবং মিলিটারি গ্রেড বিল্ড কোয়ালিটি সহ এই ফোনটি বাজেট 5G সেগমেন্টে বড় চমক দিতে পারে বলে আশা করা হচ্ছে।

Realme C83 Specification
নতুন realme C83 5G স্মার্টফোনে বড় 7000mAh ব্যাটারি, শক্তিশালী বিল্ড কোয়ালিটি এবং স্মুথ ডিসপ্লে দেওয়া হবে। কোম্পানির দাবি অনুযায়ী এটি দীর্ঘ ব্যাটারি লাইফ ও নির্ভরযোগ্য পারফরম্যান্স দেবে। ফোনটি IP64 রেটিং ও MIL-STD-810H সার্টিফিকেশন সহ আসবে, ফলে এটি দৈনন্দিন ব্যবহারে আরও নিরাপদ হবে।
| Feature | Specifications |
|---|---|
| Model | Realme C83 5G |
| Network | 5G Supported |
| Display | Punch-hole Display, 144Hz Refresh Rate |
| Screen Size | Expected around 6.78-inch |
| Resolution | Not Confirmed |
| Processor | Not Officially Confirmed |
| RAM | 4GB / 6GB |
| Storage | 64GB / 128GB |
| Rear Camera | Expected Dual Camera Setup |
| Front Camera | Not Confirmed |
| Battery | 7000mAh Battery |
| Battery Life | Up to 15 Hours Gaming, 27 Hours Video Streaming |
| Charging | Bypass Charging Supported |
| Reverse Charging | Supported |
| Build | MIL-STD-810H Certified |
| Water Resistance | IP64 Rating |
| Colors | Sprouting Green, Blooming Purple |
Realme C83 Display
realme C83 স্মার্টফোনে 144Hz রিফ্রেশ রেট সমর্থিত একটি পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হবে। যদিও অফিসিয়াল ভাবে স্ক্রিন সাইজ ঘোষণা করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এতে প্রায় 6.78 ইঞ্চি বড় ডিসপ্লে থাকতে পারে। এই হাই রিফ্রেশ রেট ডিসপ্লে স্ক্রলিং এবং গেমিং অভিজ্ঞতাকে আরও স্মুথ করে তুলবে।

Realme C83 Camera
ফটোগ্রাফী এর জন্য এই C83 5G স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। যদিও অফিসিয়াল ক্যামেরা স্পেসিফিকেশন পুরোপুরি প্রকাশ করা হয়নি, তবে বাজেট সেগমেন্ট অনুযায়ী এতে ভালো ফটোগ্রাফি পারফরম্যান্স পাওয়া যেতে পারে।

Realme C83 Battery
রিয়েলমী সি 83 ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হবে এর শক্তিশালী 7000mAh ব্যাটারি। কোম্পানির দাবি অনুযায়ী একবার ফুল চার্জে এই ফোনে প্রায় 15 ঘণ্টা গেমিং এবং 27 ঘণ্টা ভিডিও স্ট্রিমিং করা যাবে। এই ফোনে Bypass Charging এবং Reverse Charging প্রযুক্তিও থাকবে। এছাড়া Realme বলছে এই ব্যাটারিতে 6 বছরের ব্যাটারি হেলথ সাপোর্ট পাওয়া যাবে, যা দীর্ঘমেয়াদে ব্যবহারকারীদের জন্য বড় সুবিধা হবে।
Realme C83 RAM & Storage
রিয়েলমী সি 83 5G স্মার্টফোনটি একাধিক RAM ও স্টোরেজ ভেরিয়েন্টে বাজারে আসতে পারে, যাতে বিভিন্ন ধরনের ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী অপশন বেছে নিতে পারেন। লিক অনুযায়ী ফোনটি 4GB RAM + 64GB Storage, 4GB RAM + 128GB Storage এবং 6GB RAM + 128GB Storage ভেরিয়েন্টে পাওয়া যেতে পারে। এই স্টোরেজ ক্ষমতা দৈনন্দিন ব্যবহার, অ্যাপ ইনস্টল ও মিডিয়া ফাইল সংরক্ষণের জন্য যথেষ্ট হবে এবং RAM এর কারণে ফোনে স্মুথ মাল্টিটাস্কিং অভিজ্ঞতাও পাওয়া যাবে।
Read more: Ai+ Pulse 2 Launch Date, Specifications & Price In India জেনেনিন সমস্ত ডিটেইলস
Realme C83 Processor
realme এখনও অফিসিয়ালি প্রসেসরের নাম ঘোষণা করেনি। তবে আশা করা হচ্ছে এটি বাজেট 5G সেগমেন্ট অনুযায়ী একটি শক্তিশালী প্রসেসর নিয়ে আসবে যা দৈনন্দিন কাজ, সোশ্যাল মিডিয়া এবং গেমিংয়ের জন্য উপযুক্ত পারফরম্যান্স দেবে।
Launch Date in India
realme নিশ্চিত করেছে যে realme C83 5G স্মার্টফোনটি 7 মার্চ 2026 দুপুর 12 pm ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবে। এটি 2026 সালে Realme C সিরিজ এর প্রথম স্মার্টফোন হিসেবে বাজারে আসছে।
Read more: Realme GT 9 Series Leak: Dual 200MP Camera সহ আসতে পারে Powerful Flagship Phone জেনেনিন বিস্তারিত
Price in India
realme C83 5G স্মার্টফোনের অফিসিয়াল দাম এখনও ঘোষণা করা হয়নি। তবে পূর্ববর্তী মডেলের দাম অনুযায়ী অনুমান করা হচ্ছে ফোনটির স্টার্টিং প্রাইস প্রায় 12,000 থেকে 13,999 হাজার টাকা হতে পারে। এই দামে বড় ব্যাটারি ও 144Hz ডিসপ্লে সহ ফোনটি বাজেট 5G সেগমেন্টে আকর্ষণীয় অপশন হয়ে উঠতে পারে।