Realme খুব শিগগিরই ভারতের বাজারে তাদের নতুন এন্ট্রি লেভেল 5G স্মার্টফোন Realme C83 5G লঞ্চ করতে পারে। যদিও কোম্পানি এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি, অফলাইন রিটেল সূত্রে এর সম্ভাব্য দাম ও ভ্যারিয়েন্ট সংক্রান্ত তথ্য ফাঁস হয়েছে। কম বাজেটে বড় ব্যাটারি ও উন্নত পারফরম্যান্সের প্রত্যাশা থাকায় এই ফোনটি বাজারে ভালো সাড়া ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

Realme C83 5G Specification
Realme C83 5G কে গত বছরের Realme C73 5G এর উত্তরসূরি হিসেবে ধরা হচ্ছে। লিক অনুযায়ী, এতে আগের মডেলের তুলনায় আপগ্রেডেড চিপসেট ও আরও বড় 6000mAh ব্যাটারি থাকতে পারে। ফলে পারফরম্যান্স, গেমিং এবং পাওয়ার এফিশিয়েন্সিতে উন্নতি দেখা যেতে পারে। 15,000 টাকার নিচে 5G ফোন খুঁজছেন এমন স্টুডেন্ট ও প্রথমবারের 5G ব্যবহারকারীদের জন্য এটি আকর্ষণীয় বিকল্প হতে পারে।
Realme C83 5G Display
যদিও অফিসিয়াল ভাবে ডিসপ্লের স্পেসিফিকেশন জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে এটি বড় সাইজের HD+ IPS LCD প্যানেল পেতে পারে। আগের মডেলে 6.67 ইঞ্চির ডিসপ্লে ছিল, তাই নতুন ভার্সনেও প্রায় একই বা উন্নত স্ক্রিন সাইজ থাকতে পারে।
Realme C83 5G Battery
পাওয়ার ক্ষেত্রে এই C83 5G ফোনে বড় ব্যাটারি দেওয়ার সম্ভাবনা রয়েছে, যা আগের 6000mAh ব্যাটারির তুলনায় আরও বেশি হতে পারে। ফলে দীর্ঘ সময় ব্যবহার, ভিডিও স্ট্রিমিং ও গেমিংয়ের ক্ষেত্রে উন্নত ব্যাকআপ মিলতে পারে।
Realme C83 5G Camera
ক্যামেরা সংক্রান্ত পূর্ণ তথ্য এখনও প্রকাশিত হয়নি। তবে ধারণা করা হচ্ছে বাজেট সেগমেন্ট অনুযায়ী ভালো মানের রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা সেটআপ থাকবে, যা দৈনন্দিন ফটোগ্রাফি ও ভিডিও কলের জন্য উপযোগী হবে।
Realme C83 5G RAM & Storage
লিক অনুযায়ী, ফোনটি তিনটি কনফিগারেশনে আসতে পারে 4GB + 64GB, 4GB + 128GB এবং 6GB + 128GB। ফলে ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী স্টোরেজ বেছে নিতে পারবেন।
আরও পড়ুন: Vivo V70 Elite 5G Price in India, Full Specifications & Features, AnTuTu
Realme C83 5G Processor
এই C83 5G স্মার্টফোনে MediaTek Dimensity 6300 চিপসেটের আপগ্রেডেড ভার্সন থাকতে পারে বলে আশা করা হচ্ছে। এতে এন্ট্রি লেভেল 5G সেগমেন্টে উন্নত পারফরম্যান্স ও পাওয়ার এফিশিয়েন্সি পাওয়া যেতে পারে।
Launch In India
এখনও পর্যন্ত realme C83 5G এর আনুষ্ঠানিক লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি। তবে রিটেল সূত্রে জানা যাচ্ছে, খুব শিগগিরই এটি ভারতীয় বাজারে আসতে পারে। ফোনটি Sprouting Green ও Blooming Purple রঙে উপলব্ধ হতে পারে।
Price In India
লিক তথ্য অনুযায়ী, realme C83 5G এর 4GB + 64GB ভ্যারিয়েন্টের সম্ভাব্য দাম 13,499 হাজার, 4GB + 128GB মডেলের দাম 14,499 হাজার এবং 6GB + 128GB ভ্যারিয়েন্টের দাম 17,499 হাজার টাকা হতে পারে। এটি মার্কেট অপারেটিং প্রাইস (MOP) হিসেবে জানা গেছে, ফলে লঞ্চ অফারের পরে দাম কিছুটা কম হতে পারে।