Poco X8 Pro Series কে ঘিরে একাধিক লিক সামনে আসছিল, তবে এবার Poco এর গ্লোবাল সাইটে ভুলবশত প্রকাশিত একটি প্রোমোশনাল পেজ থেকে Poco X8 Pro ও Poco X8 Pro Max সম্পর্কে বড় তথ্য ফাঁস হয়েছে। এই লিস্টিং থেকে ফোন দুটির ডিজাইন, স্টোরেজ ভ্যারিয়েন্ট, সম্ভাব্য দাম এবং কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন জানা গেছে। শক্তিশালী Dimensity চিপসেট, বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিংয়ের কারণে সিরিজটি পারফরম্যান্স সেগমেন্টে বড় প্রতিযোগী হতে পারে।

Poco X8 Pro Series Specification
লিক অনুযায়ী Poco X8 Pro Series মূলত হাই পারফরম্যান্স ইউজারদের লক্ষ্য করে তৈরি। এখানে 1.5K OLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, Dimensity 8500 ও Dimensity 9500s প্রসেসর, 6500mAh–8550mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। রিপোর্ট বলছে, এই ডিভাইসগুলো সম্ভবত Redmi Turbo 5 এবং Turbo 5 Max এর রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে।
Read more: Oppo K14 Turbo Series Leak: 8000mAh Battery, Cooling Fan ও Flagship Processor সহ আসছে নতুন Turbo ফোন
Poco X8 Pro Series Display
ডিসপ্লের ক্ষেত্রে Poco X8 Pro ফোনটিতে 6.59 ইঞ্চির OLED প্যানেল থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে Poco X8 Pro Max এ বড় 6.83 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। দুই ফোনেই 1.5K রেজোলিউশন ও 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট পাওয়া যেতে পারে, যা গেমিং ও ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও স্মুথ করবে।
Poco X8 Pro Series Battery
ব্যাটারি সেকশনে দুই মডেলের মধ্যে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। Poco X8 Pro ফোনে 6,500mAh ব্যাটারি থাকতে পারে। Poco X8 Pro Max এ আরও বড় 8,550mAh ব্যাটারি দেওয়ার কথা বলা হয়েছে। উভয় ডিভাইসেই 100W ফাস্ট ওয়্যার্ড চার্জিং এবং 27W রিভার্স চার্জিং সাপোর্ট থাকতে পারে, ফলে অন্য ডিভাইসও চার্জ করা যাবে।
Poco X8 Pro Series Camera
ক্যামেরা সেটআপ দুই মডেলেই প্রায় একই হতে পারে। সামনে 20MP সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। পিছনে OIS সাপোর্টসহ 50MP মেইন ক্যামেরা এবং 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স থাকার সম্ভাবনা রয়েছে। এটি ডেইলি ফটোগ্রাফি ও ভিডিও রেকর্ডিংয়ের জন্য ভালো পারফরম্যান্স দেবে।
Poco X8 Pro Series RAM & Storage
প্রোমো পেজ অনুযায়ী Poco X8 Pro তিনটি মেমরি ভ্যারিয়েন্টে আসতে পারে 8GB+256GB, 8GB+512GB এবং 12GB+512GB। অন্যদিকে Poco X8 Pro Max ফোনে 12GB+256GB এবং 12GB+512GB স্টোরেজ অপশন দেখা গেছে। উচ্চ স্টোরেজ অপশন হেভি ইউজার ও গেমারদের জন্য সুবিধাজনক হবে।

Poco X8 Pro Series Processor
পারফরম্যান্সের জন্য Poco X8 Pro স্মার্টফোনে MediaTek Dimensity 8500 চিপসেট ব্যবহার করা হতে পারে। Poco X8 Pro Max এ আরও শক্তিশালী Dimensity 9500s প্রসেসর থাকার কথা জানা গেছে। এই চিপসেটগুলো হাই-এন্ড গেমিং, মাল্টিটাস্কিং এবং পাওয়ার এফিসিয়েন্সির জন্য উপযোগী।
Poco X8 Pro Series Design & Colors
লিস্টিংয়ে দুই ফোনের জন্য একই ডিজাইন ইমেজ ব্যবহার করা হয়েছে, তাই ডিজাইন প্রায় একরকম হতে পারে। সম্ভাব্য কালার অপশন হিসেবে Black, White এবং Mint Green উল্লেখ করা হয়েছে।
Poco X8 Pro Series Launch Date
এখনও Poco X8 Pro Series এর অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি। তবে যেহেতু গ্লোবাল সাইটে প্রোমো পেজ লাইভ হয়েছে, তাই ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই গ্লোবাল লঞ্চ হতে পারে।
Poco X8 Pro Series Price
প্রোমোশনাল লিস্টিং অনুযায়ী Poco X8 Pro এর 8GB+256GB ভ্যারিয়েন্টের দাম প্রায় €399.90, যা ভারতীয় টাকায় প্রায় 42,700 হাজার টাকা। 8GB+512GB ভ্যারিয়েন্ট €449.90, প্রায় 48,100 হাজার এবং 12GB+512GB মডেল €479.90, যা ভারতে প্রায় 51,300। Poco X8 Pro Max এর 12GB+256GB ভ্যারিয়েন্টের দাম €529.90, ভারতের টাকায় প্রায় 56,600 এবং 12GB+512GB ভ্যারিয়েন্ট €579.90, যা ভারতীয় টাকায় প্রায় 62,000 হাজার টাকা হিসেবে তালিকাভুক্ত হয়েছে। অফিসিয়াল লঞ্চের সময় চূড়ান্ত দাম নিশ্চিত হবে।