Poco তাদের জনপ্রিয় M-series লাইনে নতুন সংযোজন হিসেবে খুব শীঘ্রই ভারতে Poco M8 5G স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। এটি গত বছরের Poco M7 5G এর উত্তরসূরি হিসেবে আসছে এবং নতুন M-series lineup-এর প্রথম মডেল হওয়ার সম্ভাবনা রয়েছে, যার সঙ্গে পরবর্তীতে একটি Pro variant ও যুক্ত হতে পারে। লঞ্চের আগেই Poco ফোনটির একাধিক গুরুত্বপূর্ণ তথ্য অফিসিয়াল teaser ও নির্ভরযোগ্য leak-এর মাধ্যমে সামনে এনেছে। নিশ্চিত করা হয়েছে যে Poco M8 5G স্মার্টফোনটিতে থাকবে 6.77-ইঞ্চি বড় 3D curved display এবং শক্তিশালী Snapdragon 6s Gen 3 chipset। এসব তথ্যের ভিত্তিতে, চলুন জেনে নেওয়া যাক ভারতে লঞ্চের আগে Poco এম 8 5জি ফোনটি কে ঘিরে এখন পর্যন্ত জানা সব গুরুত্বপূর্ণ আপডেট।
Poco M8 5G Specification
আগামী 8 জানুয়ারি দুপুর 12টা সময় Poco M8 5G ভারতে লঞ্চ হতে চলেছে। তবে Xiaomi এখনও নিশ্চিত করেনি যে স্মার্টফোনটি কোনো লাইভ ইভেন্টের মাধ্যমে উন্মোচন করা হবে নাকি soft launch করা হবে। যদি লাইভ ইভেন্টের আয়োজন করা হয়, তাহলে ব্যবহারকারীরা Poco এর social media handles এবং official YouTube channel এ লঞ্চের livestream দেখতে পারবেন। স্পেসিফিকেশনের দিক থেকে Poco M8 5G স্মার্টফোনটিতে থাকবে বড় 6.77-ইঞ্চি 3D curved display, একটি শক্তিশালী 50-megapixel AI-powered primary camera, এবং দ্রুত চার্জিংয়ের জন্য 100W fast charging support, যা ফোনটিকে এই সেগমেন্টে আরও আকর্ষণীয় করে তুলেছে।
| Specification | Details |
|---|---|
| Display | 6.77-inch 3D Curved |
| Resolution | 2,392 × 1,080 pixels (FHD+) |
| Refresh Rate | Up to 120Hz |
| Peak Brightness | Up to 3,200 nits |
| Colour Gamut | 100% DCI-P3 |
| Touch Technology | Wet Touch 2.0 |
| Processor | Snapdragon 6 Gen 3 |
| Rear Camera | 50MP AI Primary + Secondary Sensor |
| Front Camera | 32MP (Expected) |
| Battery | 6,500mAh (Reported) |
| Fast Charging | 100W Fast Charging (Expected) |
| RAM | Up to 16GB (Including 8GB Virtual RAM) |
| Storage | 256GB / 512GB |
| Operating System | Android 15-based HyperOS 2 |
| Thickness | 7.35mm |
| Weight | 178g |
| Build | Curved Frame, Textured Rear Panel |
| Protection | IP66, SGS MIL-STD-810 |
Poco M8 5G Display

Poco এই স্মার্টফোনটিতে থাকছে বড় 6.77-ইঞ্চি 3D curved display, যার রেজোলিউশন 2,392 × 1,080 pixels (Full HD+)। এই ডিসপ্লেটি সর্বোচ্চ 120Hz refresh rate সাপোর্ট করবে এবং 3,200 nits peak brightness, যা সরাসরি সূর্যের আলোতেও ভালো ভিজিবিলিটি নিশ্চিত করবে। কালার আউটপুটের জন্য ডিসপ্লেটি 100% DCI-P3 colour gamut কভার করে এবং Wet Touch 2.0 technology সাপোর্ট থাকার ফলে ভেজা হাতে ব্যবহার করলেও টাচ রেসপন্স ঠিকঠাক থাকবে।
Poco M8 5G Camera

Poco M8 5G স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেল AI-powered primary ক্যামেরা, যা একটি dual rear camera setup। অফিসিয়াল teaser অনুযায়ী, স্কোয়ার-কর্নার বা squircle-shaped camera module এর মধ্যে দুটি ক্যামেরা সেন্সর ও একটি LED flash থাকবে। রিপোর্ট অনুযায়ী, ফোনটিতে একটি 8MP secondary camera এবং সেলফি ও ভিডিও কলের জন্য সামনে একটি 32MP front camera থাকতে পারে।
Poco M8 5G Battery
Xiaomi এখনও Poco M8 5G এর ব্যাটারির অফিসিয়াল তথ্য প্রকাশ করেনি। তবে লিক ও রিপোর্ট অনুযায়ী, স্মার্টফোনটিতে থাকতে পারে বড় 6,500mAh battery, যার সঙ্গে মিলবে 100W fast charging support। এই কম্বিনেশন দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি হেভি ইউজারদের জন্যও দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও দ্রুত চার্জিং সুবিধা দিতে পারে।
Poco M8 5G RAM & Storage
পারফরম্যান্সের জন্য Poco M8 5G স্মার্টফোনটিতে Snapdragon 6 Gen 3 chipset ব্যবহৃত হয়েছে, যা AnTuTu তে 8,25,000+ স্কোর করেছে বলে দাবি করা হয়েছে। ফোনটিতে সর্বোচ্চ 16GB RAM সাপোর্ট থাকবে, যার মধ্যে 8GB virtual RAM অন্তর্ভুক্ত। স্টোরেজ অপশনের মধ্যে 256GB এবং 512GB ভ্যারিয়েন্ট আসার সম্ভাবনা রয়েছে, যা মাল্টিটাস্কিং ও বড় ফাইল স্টোরেজের জন্য যথেষ্ট।
Poco M8 5G Price (Expected)
Poco এম 8 5জি এর অফিসিয়াল দাম এখনও ঘোষণা করা হয়নি। তবে রাশিয়ার একটি রিটেইলার লিস্টিং অনুযায়ী, 8GB RAM + 256GB storage ভ্যারিয়েন্টের দাম হতে পারে প্রায় RUB 26,817 যা ভারতীয় টাকায় প্রায় 30,400 হাজার টাকা এবং 512GB storage মডেলের দাম হতে পারে প্রায় RUB 31,167 যা ভারতীয় টাকায় প্রায় 35,200 হাজার টাকা। যদিও ভারতে ফোনটি আরও কম দামে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, Poco M7 5G এর প্রারম্ভিক মূল্য ছিল 9,999। Poco নিশ্চিত করেছে যে 8 জানুয়ারি লঞ্চের পর ফোনটি Flipkart এর মাধ্যমে ভারতে বিক্রি হবে।