অপো Next OPPO K-Series Phone India: Flipkart-এ টিজ শুরু, শিগগিরই আসছে নতুন OPPO K13 সিরিজ স্মার্টফোন

অপো ভারতে তাদের পরবর্তী Oppo K-series স্মার্টফোনের ইঙ্গিত দেওয়া শুরু করেছে। “Get ready for the Next K” ট্যাগলাইনের সঙ্গে প্রকাশিত নতুন টিজার স্পষ্ট করে দিচ্ছে, K13 সিরিজের আপডেট খুব কাছেই। ইতিমধ্যেই Flipkart এর একটি ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ হয়েছে, যা কনফার্ম করছে যে লঞ্চের পর ফোনটি সেখানেই বিক্রি হবে।

OPPO K13
OPPO K13

Oppo K-series Specification

গত বছর লঞ্চ হওয়া OPPO K13 সিরিজ মূলত বড় ব্যাটারি, ফাস্ট চার্জিং ও ব্যালান্সড পারফরম্যান্সের জন্য পরিচিত ছিল। K13 5G এসেছিল 7,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং, AMOLED ডিসপ্লে এবং Snapdragon 6 Gen 4 চিপসেট নিয়ে। পরে আরও সাশ্রয়ী K13x 5G আনা হয় LCD স্ক্রিন ও Dimensity 6300 প্রসেসরসহ। নতুন ফোনটিও সম্ভবত একই বাজেট-টু-মিডরেঞ্জ ক্যাটাগরিতে আসবে, যেখানে ব্যাটারি, ডিসপ্লে ও দামই সবচেয়ে বড় ফ্যাক্টর।

আরও পড়ুন: iQOO 15R India Launch on Feb 24: Snapdragon 8 Gen 5, 144Hz AMOLED, 7600mAh Battery & Price

Oppo K-series Display

এই মুহূর্তে নতুন Oppo K-series ফোনের ডিসপ্লে স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তবে K13 সিরিজের ট্র্যাক রেকর্ড দেখলে আশা করা যায়, নতুন মডেলেও বড় স্ক্রিন, হাই রিফ্রেশ রেট এবং ভালো ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সের দিকে ফোকাস থাকবে। AMOLED নাকি LCD এটা লঞ্চের সময়ই পরিষ্কার হবে

Oppo K-series Battery

অপো কে সিরিজ মানেই বড় ব্যাটারি। K13 5G তে 7,000mAh ব্যাটারি এবং 80W চার্জিং ছিল, আর K13x এও বড় ব্যাটারি রাখা হয়েছিল। তাই নতুন “Next K” ফোনেও দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও ফাস্ট চার্জিং অন্যতম প্রধান হাইলাইট হওয়ার সম্ভাবনাই বেশি, যদিও এখনো অফিসিয়াল সংখ্যা জানানো হয়নি।

Oppo K-series Camera

টিজার ইমেজে দেখা যাচ্ছে, ফোনটির পেছনে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ ও LED ফ্ল্যাশ। ডিজাইনটা অনেকটাই K13 ও K13 Turbo এর মতো, আয়তাকার ক্যামেরা মডিউল ও গোল কোণা সহ। ক্যামেরা সেন্সর কত মেগাপিক্সেলের হবে বা কী ফিচার দেবে সে বিষয়ে OPPO এখনো কিছু জানায়নি।

আরও পড়ুন: বাসে মেট্রোতে আর কেউ উঁকি মারতে পারবে না! Samsung Galaxy S26 Ultra আনছে ফোনের মধ্যেই Privacy Screen জেনেনিন এর ফিচারস ও দাম

Oppo K-series RAM & Storage

নতুন OPPO K-series ফোনের RAM ও স্টোরেজ কনফিগারেশন এখনো প্রকাশ করা হয়নি। তবে এই সেগমেন্ট অনুযায়ী একাধিক ভ্যারিয়েন্ট আসার সম্ভাবনা রয়েছে, যাতে বাজেট ও মিড-রেঞ্জ, দু’ধরনের ব্যবহারকারীই কভার হয়।

Oppo K-series Processor

প্রসেসর সম্পর্কেও এখনো কোনো তথ্য নেই। তবে যেহেতু Oppo K-series মূলত ব্যালান্সড পারফরম্যান্সের জন্য, তাই Snapdragon বা MediaTek এর কোনো নতুন মিড-রেঞ্জ চিপসেটই এখানে দেখা যেতে পারে।

Oppo K-series Launch Date in India

OPPO এখনও নির্দিষ্ট কোনো লঞ্চ তারিখ জানায়নি। তবে টিজার ও Flipkart মাইক্রোসাইট লাইভ হওয়া মানে ধরে নেওয়া যায়, খুব শিগগিরই ভারতে অফিসিয়াল লঞ্চ হবে। সম্ভবত আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কোম্পানি নাম ও তারিখ ঘোষণা করবে।

আরও পড়ুন: আগামী 29 জানুয়ারি Redmi Turbo 5 Max series চীনে লঞ্চ হচ্ছে, 9,000mAh ব্যাটারি, 50MP OIS সহ ক্যামেরা, 100W ফাস্ট চার্জিং, জেনেনিন সম্পূর্ণ ডিটেইলস

Oppo K-series Price in India

দাম নিয়েও এখনো কোনো ইঙ্গিত নেই। তবে আগের K13 5G 17,999 হাজার ও K13x 5G 11,999 হাজার এর অবস্থান দেখে বলা যায়, নতুন ফোনটিও সম্ভবত 12,000 হাজার থেকে 20,000 হাজার টাকা রেঞ্জের মধ্যেই লঞ্চ হতে পারে

Conclusion

এই মুহূর্তে OPPO এর টিজার শুধু এটুকুই নিশ্চিত করছে K-series এর নতুন ফোন আসছে। আপনি যদি K13 বা K13x কেনার কথা ভাবছেন, তাহলে নতুন মডেলের স্পেসিফিকেশন ও দাম জানার জন্য একটু অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। আবার নতুন ফোন লঞ্চ হলে পুরনো মডেলগুলিতে ভালো ডিসকাউন্ট আসার সম্ভাবনাও থাকছে।

Leave a Comment