OPPO ভারতের বাজারে তাদের নতুন বাজেট-ফোকাসড 5G স্মার্টফোন OPPO A6 Pro 5G লঞ্চ করেছে, যা গত বছরের A5 Pro 5G এর উত্তরসূরি। এই ফোনটি মূলত তাদের জন্য বানানো, যারা ক্যামেরা ট্রিক বা ফ্ল্যাগশিপ পাওয়ার নয়, বরং চান দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, দ্রুত চার্জিং আর নির্ভরযোগ্য ডেইলি পারফরম্যান্স। OPPO স্পষ্টভাবেই এই মডেলে ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে।
OPPO A6 Pro 5G Specification
OPPO A6 Pro 5G এমন একটি স্মার্টফোন, যেখানে কাগজে কলমে নম্বরের চেয়ে বাস্তব জীবনের ব্যবহারকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। 7,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং, 120Hz ডিসপ্লে এবং IP69 রেটিং, এই কয়েকটি ফিচারই বলে দেয়, ফোনটি মূলত long lasting performance এবং rough use মাথায় রেখেই ডিজাইন করা।
| Feature | Details |
|---|---|
| Device Type | Smartphone |
| Brand | OPPO |
| Model Name | A6 Pro 5G |
| Model Number | CPH2827 |
| Color | Aurora Gold |
| Browse Type | Smartphones |
| SIM Type | Dual SIM |
| Hybrid SIM Slot | Yes |
| Touchscreen | Yes |
| OTG Compatible | Yes |
| Phablet | No |
| RAM Type | LPDDR4X |
| Operating System | Android 15 |
| Processor Brand | MediaTek |
| Processor Type | Dimensity 6300 |
| Processor Core | Octa Core |
| Primary Clock Speed | 2.4 GHz |
| Secondary Clock Speed | 2.0 GHz |
| Display Size | 6.75 inches (17.14 cm) |
| Resolution | 1570 × 720 pixels |
| Resolution Type | HD+ |
| Graphics PPI | 256 ppi |
| HD Game Support | Yes |
| Battery Capacity | 7000 mAh |
| Quick Charging | Yes |
| Primary Camera | 50MP + 2MP |
| Primary Camera Features | Photo, Video, Portrait, Wide Angle, Digital Zoom, Auto Flash, Face Detection, Touch to Focus |
| Secondary Camera | Yes |
| Secondary Camera Features | Photo, Video, Portrait, Wide Angle |
| Flash | LED Flash |
| Full HD Recording | Yes |
| Frame Rate | Up to 120 fps |
| Image Editor | Yes |
| Dual Camera Lens | Primary Camera |
| Network Type | 2G, 3G, 4G, 4G VoLTE, 5G |
| Supported Networks | 4G LTE, 4G VoLTE, 5G, GSM, WCDMA |
| GPRS | Yes |
| Bluetooth Support | Yes |
| Bluetooth Version | v5.4 |
| Wi-Fi | Yes |
| Wi-Fi Version | Wi-Fi 5 |
| Map Support | Google Maps |
| Sensors | Fingerprint Scanner |
| Browser | Google Chrome |
| Other Features | IP69 / IP68 / IP66 Water Resistant |
| Height | 166.61 mm |
| Weight | 216 g |
| Call Divert | Yes |
| Call Records | Yes |
| In the Box | Handset, Charger, USB Cable, SIM Ejector Tool, Quick Guide, Protective Case, Safety Guide |
| Warranty Summary | 1 Year for Device, 6 Months for Inbox Accessories |
| Domestic Warranty | 1 Year |
| Warranty Period | 1 Year |
OPPO A6 Pro 5G Display
OPPO A6 Pro 5G স্মার্টফোনটিতে রয়েছে একটি 6.75 inch বড় LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। যদিও রেজোলিউশন HD+, তবুও হাই রিফ্রেশ রেটের কারণে স্ক্রলিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ও সাধারণ অ্যানিমেশন যথেষ্ট স্মুথ লাগবে। OPPO জানিয়েছে, স্ক্রিনটি 1,100 nits এর বেশি ব্রাইটনেস দিতে পারে, ফলে আউটডোর ব্যবহারে ভিজিবিলিটি ভালো থাকার কথা। তবে যাঁরা AMOLED level কালার ও কনট্রাস্ট আশা করছেন, তাঁদের প্রত্যাশা কিছুটা বাস্তবসম্মত রাখা দরকার।

OPPO A6 Pro 5G Battery
OPPO A6 Pro 5G এর সবচেয়ে বড় হাইলাইট হলো এর 7,000mAh ব্যাটারি। কোম্পানির দাবি অনুযায়ী, ফোনটি স্ট্যান্ডবাইতে প্রায় 40 দিন পর্যন্ত টিকে থাকতে পারে। বাস্তব ব্যবহারে, হেভি ইউজারদের জন্যও এটি অনায়াসে ফুল ডে ব্যাকআপ দেবে, আর লাইট ইউজে দুই দিন পর্যন্ত চলার সম্ভাবনাও আছে। এর সঙ্গে রয়েছে 80W SuperVOOC fast charging, যা OPPO এর মতে প্রায় 64 মিনিটে ফোনটি 0 থেকে 100% চার্জ করে দিতে পারে। এত বড় ব্যাটারির সঙ্গে এত দ্রুত চার্জিং এই সেগমেন্টে বড় প্লাস পয়েন্ট।
OPPO A6 Pro 5G Camera
ক্যামেরা সেটআপ এখানে সোজাসাপটা ও ব্যবহারিক। ফোনটিতে রয়েছে 50MP প্রাইমারি রিয়ার ক্যামেরার সঙ্গে একটি 2MP মনোক্রোম সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে দেওয়া হয়েছে 16MP ফ্রন্ট ক্যামেরা। ভিডিও রেকর্ডিং সর্বোচ্চ 1080p পর্যন্ত সীমাবদ্ধ। এই ক্যামেরা সেটআপ ক্যাজুয়াল ফটোগ্রাফি, সোশ্যাল মিডিয়া পোস্ট ও ডেইলি ইউজের জন্য যথেষ্ট, তবে এটি কোনোভাবেই camera-centric ফোনগুলোর সঙ্গে প্রতিযোগিতার জন্য বানানো নয়।

OPPO A6 Pro 5G Prosessor
পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6300 চিপসেট। এই প্রসেসর ডেইলি টাস্ক যেমন কল, মেসেজিং, সোশ্যাল মিডিয়া, ভিডিও স্ট্রিমিং এবং লাইট গেমিং অনায়াসে সামলাতে পারবে। এটি কোনো হেভি গেমিং বা পাওয়ার ইউজারদের জন্য তৈরি নয়, তবে স্টেবল ও স্মুথ ডে-টু-ডে পারফরম্যান্স দেওয়ার জন্য যথেষ্ট। ফোনটি আউট-অফ-দ্য-বক্স Android 15 ভিত্তিক ColorOS 15 এ চলে।
OPPO A6 Pro 5G RAM & Storage
OPPO A6 Pro 5G ভারতে লঞ্চ হয়েছে 8GB RAM সহ, যেখানে স্টোরেজ অপশন হিসেবে রয়েছে 128GB এবং 256GB। এই কনফিগারেশন সাধারণ ব্যবহারকারীদের জন্য যথেষ্ট, মাল্টিটাস্কিং, অ্যাপ সুইচিং এবং মিডিয়া স্টোর করার ক্ষেত্রে কোনো বড় সমস্যা হওয়ার কথা নয়।
OPPO A6 Pro 5G Price in India
ভারতে OPPO A6 Pro 5G এর দাম শুরু হচ্ছে 8GB + 128GB ভ্যারিয়েন্ট 21,999 হাজার টাকা থেকে, আর 8GB + 256GB ভ্যারিয়েন্টের দাম 23,999 হাজার টাকা। ব্যাংক অফারের মাধ্যমে প্রায় 2,000 পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। ফোনটি OPPO এর অফিসিয়াল অনলাইন স্টোরে Aurora Gold এবং Cappuccino Brown কালার অপশনে উপলব্ধ।