Gaming Beast নাকি Battery King? OnePlus Turbo 6 ও 6V লঞ্চ হলো, ফিচার জানলে চমকে যাবেন

OnePlus চীনের বাজারে অফিসিয়ালি লঞ্চ করল তাদের একদম নতুন OnePlus Turbo 6 সিরিজ। এই সিরিজে রয়েছে দুটি মডেল Turbo 6 এবংTurbo 6V। বিশাল 9,000mAh ব্যাটারি, শক্তিশালী পারফরম্যান্স এবং এক্সট্রিম ডিউরেবিলিটির উপর জোর দিয়েই এই ফোন দুটি আনা হয়েছে। সবচেয়ে বড় চমক হলো, এই সিরিজে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং দেওয়া হয়েছে, যা ফোনগুলিকে ধুলো ও পানির বিরুদ্ধে প্রিমিয়াম লেভেলের সুরক্ষা দেয়।

OnePlus Turbo 6 Specification

OnePlus Turbo 6 সিরিজ মূলত তাদের জন্য ডিজাইন করা হয়েছে যারা বড় ব্যাটারি, ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স এবং রাফ টাফ ব্যবহার উপযোগী স্মার্টফোন চান। এই সিরিজে বড় AMOLED ডিসপ্লে, নতুন জেনারেশনের Snapdragon প্রসেসর, 80W ফাস্ট চার্জিং, উন্নত কানেক্টিভিটি এবং শক্তিশালী বিল্ড কোয়ালিটি দেওয়া হয়েছে।

OnePlus Turbo 6 Specification Table

FeatureDetails
Display6.78-inch FHD+ Flexible AMOLED, 1272×2772 px
Refresh Rate60Hz – 165Hz Adaptive
Peak Brightness1800 nits
Color Gamut100% DCI-P3
Touch Sampling Rate330Hz
ProcessorSnapdragon 8s Gen 4
GPUAdreno 825
Operating SystemAndroid 16 based on ColorOS 16
Rear Camera50MP Primary + 2MP Monochrome
ZoomUp to 20x Digital Zoom
Front Camera16MP
Battery9,000mAh
Charging80W SuperVOOC Fast Charging
RAMUp to 16GB LPDDR4X
StorageUp to 512GB UFS 3.1
Connectivity5G, Wi-Fi 7, Bluetooth, NFC, GPS, USB Type-C
SecurityIn-display Optical Fingerprint
DurabilityIP66, IP68, IP69, IP69K

OnePlus Turbo 6V Specification Table

FeatureDetails
Display6.78-inch FHD+ AMOLED
Peak Brightness1800 nits
Touch Sampling Rate300Hz
ProcessorSnapdragon 7s Gen 4
Operating SystemAndroid 16 based on ColorOS 16
Rear Camera50MP Primary + 2MP Monochrome
Front Camera16MP
Battery9,000mAh
Charging80W SuperVOOC Fast Charging
RAMUp to 12GB
StorageUp to 512GB
Connectivity5G, Wi-Fi 6, Bluetooth, NFC, USB Type-C
SecurityIn-display Fingerprint Sensor
DurabilityIP66, IP68, IP69, IP69K

OnePlus Turbo 6 এবং 6V Display

OnePlus Turbo 6 এবং Turbo 6V দুটিতেই রয়েছে 6.78 ইঞ্চির ফুল HD+ ফ্লেক্সিবল AMOLED ডিসপ্লে। রেজোলিউশন 1272×2772 পিক্সেল, যা শার্প ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স দেয়। Turbo 6 মডেলে 60Hz থেকে 165Hz পর্যন্ত অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে, ফলে গেমিং ও স্ক্রলিং দুটোই হয় স্মুথ। ডিসপ্লেতে 100% DCI-P3 কালার গ্যামাট, সর্বোচ্চ 1800 নিটস ব্রাইটনেস এবং হাই টাচ স্যাম্পলিং রেট দেওয়া হয়েছে, যা আউটডোর ভিউয়িং ও গেমিংকে আরও উন্নত করে।

OnePlus Turbo 6 Display
OnePlus Turbo 6 Display

OnePlus Turbo 6 এবং 6V Camera

OnePlus Turbo 6 ও Turbo 6V দুটিতেই রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রধান ক্যামেরা 50MP, যার সঙ্গে 2MP মনোক্রোম সেন্সর দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপ 20x ডিজিটাল জুম সাপোর্ট করে এবং ডেইলি ফটোগ্রাফির জন্য ভালো আউটপুট দিতে সক্ষম। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে রয়েছে 16MP ফ্রন্ট ক্যামেরা, যা সোশ্যাল মিডিয়া ও ভিডিও চ্যাটের জন্য যথেষ্ট কার্যকর।

OnePlus Turbo 6 এবং 6V Camera
OnePlus Turbo 6 এবং 6V Camera

OnePlus Turbo 6 এবং 6V Battery

এই সিরিজের সবচেয়ে বড় হাইলাইট হলো এর 9,000mAh ক্যাপাসিটির ব্যাটারি। OnePlus Turbo 6 এবং Turbo 6V, এই দুটি স্মার্টফোনেই রয়েছে 80W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফলে এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও চার্জিং টাইম তুলনামূলকভাবে অনেক কম হবে। হেভি গেমিং, ভিডিও স্ট্রিমিং বা ট্রাভেল, সব পরিস্থিতিতেই এই ব্যাটারি দীর্ঘ ব্যাকআপ দিতে সক্ষম।

Read Also: 10,080mAh Battery সহ Honor Power 2 আজ লঞ্চ হচ্ছে 8000nits Display ও Dimensity 8500 Elite দেখে চমকে যাবেন

OnePlus Turbo 6 এবং 6V RAM & Storage

এই সিরিজের Turbo 6 স্মার্টফোনটিতে সর্বোচ্চ 16GB LPDDR4X RAM এবং 512GB UFS 3.1 স্টোরেজ পর্যন্ত পাওয়া যাচ্ছে। অন্যদিকে, Turbo 6V মডেলে সর্বোচ্চ 12GB RAM ও 512GB স্টোরেজ দেওয়া হয়েছে। বড় RAM থাকার ফলে মাল্টিটাস্কিং হবে আরও স্মুথ, আর ফাস্ট স্টোরেজ অ্যাপ ও গেম লোডিং টাইম কমাতে সাহায্য করবে।

Read Also: ভারতে লঞ্চ হলো Motorola Signature, Premium Design, 50MP Cameras আর Flagship Performance জেনে নিন

OnePlus Turbo 6 এবং 6V Processor

পারফরম্যান্সের ক্ষেত্রে দুটি মডেলের মধ্যে পার্থক্য রাখা হয়েছে। এই Turbo 6 ফোনটিতে একটি শক্তিশালী Snapdragon 8s Gen 4 প্রসেসরের সঙ্গে, যা ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স দিতে সক্ষম। অন্যদিকে, OnePlus Turbo 6V ব্যবহার করছে Snapdragon 7s Gen 4 চিপসেট, যা মিড-রেঞ্জ সেগমেন্টে ভালো ব্যালান্সড পারফরম্যান্স দেবে। দুটি ফোনই Android 16 ভিত্তিক ColorOS 16 এ রান করে।

Read Also: iPhone 18 Pro Max Leak: 5100mAh ব্যাটারি, আন্ডার-ডিসপ্লে Face ID ও নতুন ক্যামেরা টেক

OnePlus Turbo 6 এবং 6V এর দাম (China Price)

OnePlus তাদের নতুন Turbo 6 সিরিজ চীনের বাজারে একাধিক স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে। এই সিরিজের তুলনামূলকভাবে সাশ্রয়ী মডেল OnePlus Turbo 6V যেখানে মিড-রেঞ্জ বাজেটের মধ্যে শক্তিশালী ফিচার দিচ্ছে, সেখানে OnePlus Turbo 6 টার্গেট করছে হাই-পারফরম্যান্স ইউজারদের। বড় ব্যাটারি, নতুন Snapdragon প্রসেসর এবং প্রিমিয়াম ডিউরেবিলিটির কারণে দাম নির্ধারণ করা হয়েছে ভ্যারিয়েন্ট অনুযায়ী।

Turbo 6V মডেলের দাম শুরু হয়েছে 1,899 ইউয়ান থেকে, যা এটিকে 9,000mAh ব্যাটারিযুক্ত ফোনগুলোর মধ্যে অন্যতম সাশ্রয়ী অপশন করে তুলেছে। অন্যদিকে Turbo 6 মডেলে ফ্ল্যাগশিপ গ্রেড চিপসেট ব্যবহারের কারণে এর দাম কিছুটা বেশি রাখা হয়েছে। দুটি ফোনই বর্তমানে চীনে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ এবং প্রথম সেল শুরু হয়েছে 9 জানুয়ারি থেকে।

OnePlus Turbo 6 এবং Turbo 6V Price Table (China)

VariantPrice in China
Turbo 6V – 8GB + 256GB1,899 Yuan (≈ ₹24,300)
Turbo 6V – 12GB + 256GB2,099 Yuan (≈ ₹26,900)
Turbo 6V – 12GB + 512GB2,399 Yuan (≈ ₹30,800)
Turbo 6 – 12GB + 256GB2,299 Yuan (≈ ₹29,500)
Turbo 6 – 16GB + 256GB2,599 Yuan (≈ ₹33,300)
Turbo 6 – 12GB + 512GB2,799 Yuan (≈ ₹35,900)
Turbo 6 – 16GB + 512GB3,099 Yuan (≈ ₹39,800)

Leave a Comment