OnePlus খুব শীঘ্রই তাদের জনপ্রিয় Nord সিরিজে নতুন স্মার্টফোন OnePlus Nord 6 লঞ্চ করতে পারে। ডিভাইসটি ইতিমধ্যেই BIS, IMEI, Geekbench, TDRA, SIRIM এর পর এবার EEC সার্টিফিকেশনও পাস করেছে। একাধিক সার্টিফিকেশন সাইটে উপস্থিতি দেখে বোঝা যাচ্ছে, ফোনটির লঞ্চ আর বেশি দেরি নেই। লিক অনুযায়ী এটি পারফরম্যান্স ও ব্যাটারি, দুই দিক থেকেই বড় আপগ্রেড নিয়ে আসতে চলেছে।
OnePlus Nord 6 Specification
EEC প্ল্যাটফর্মে CPH2795 মডেল নম্বর সহ OnePlus Nord 6 এর মার্কেটিং নাম কনফার্ম হয়েছে। বেঞ্চমার্ক লিস্টিং অনুযায়ী ফোনটিতে শক্তিশালী Snapdragon 8s Gen 4 প্রসেসর এবং Android 16 দেওয়া হবে। অর্থাৎ Nord সিরিজে এবার ফ্ল্যাগশিপ গ্রেড পারফরম্যান্স আনার চেষ্টা করছে OnePlus, সম্পূর্ণ specification জানতে নিচের টেবিল পড়ুন।
| Specification | Details |
|---|---|
| Model Name | OnePlus Nord 6 |
| Model Number | CPH2795 |
| Network | 5G |
| Processor | Qualcomm Snapdragon 8s Gen 4 (4nm) |
| CPU Speed | Up to 3.2GHz |
| Operating System | Android 16 |
| Display Size | 6.78-inch |
| Display Type | Flexible AMOLED |
| Resolution | 2772 × 1272 pixels (FHD+) |
| Refresh Rate | 165Hz |
| Touch Sampling Rate | 330Hz |
| Peak Brightness | Up to 1800 nits |
| Fingerprint Sensor | Ultrasonic In-Display |
| Rear Camera | Dual Camera Setup |
| Main Camera | 50MP OIS Sensor, up to 20x digital zoom |
| Secondary Camera | 2MP Monochrome Lens |
| Front Camera | 16MP Selfie Camera |
| Battery | 9000mAh (Expected) |
| Fast Charging | 80W Fast Charging |
| Reverse Charging | 27W Reverse Charging (Expected) |
| RAM | Not officially confirmed |
| Storage | Not officially confirmed |
| Certification | BIS, IMEI, Geekbench, TDRA, SIRIM, EEC |
OnePlus Nord 6 Display
লিক অনুযায়ী নর্ড 6 স্মার্টফোনে থাকতে পারে 6.78 ইঞ্চি FHD+ flexible AMOLED display যার রেজোলিউশন 2772 × 1272 পিক্সেল। স্ক্রিনে 165Hz refresh rate, 330Hz touch sampling rate এবং প্রায় 1800 nits brightness সাপোর্ট মিলতে পারে। এছাড়াও এতে ultrasonic in-display fingerprint sensor থাকার সম্ভাবনা রয়েছে, যা প্রিমিয়াম অভিজ্ঞতা দেবে।
Read more: OPPO K14x 5G আসছে 10 ফেব্রুয়ারি! 6500mAh ব্যাটারি + সুপার ফাস্ট চার্জ — এই দামে সবার নজর কাড়বে

OnePlus Nord 6 Camera
ক্যামেরা সেকশনে ওয়ান প্লাস নর্ড 6 ফোনে dual rear camera setup দেখা যেতে পারে। এতে 50MP main OIS sensor থাকবে যা 20x digital zoom সাপোর্ট করতে পারে। সঙ্গে থাকতে পারে 2MP monochrome lens। সেলফি ও ভিডিও কলের জন্য 16MP front camera দেওয়া হতে পারে।
OnePlus Nord 6 Battery
Nord 6 ব্যাটারি বিভাগে বড় চমক দিতে পারে। লিক বলছে ফোনটিতে 9000mAh battery দেওয়া হতে পারে, যা OnePlus এর জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় হবে। TÜV সার্টিফিকেশন অনুযায়ী এতে 80W fast charging সাপোর্ট থাকবে। পাশাপাশি27W reverse charging ফিচারও থাকতে পারে।

OnePlus Nord 6 RAM & Storage
অফিসিয়াল RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্ট এখনও জানা যায়নি। তবে Nord 5 ফোনে LPDDR5X RAM ও UFS 3.1 স্টোরেজ ব্যবহৃত হয়েছে। সেই ধারাবাহিকতায় Nord 6 এও high-speed RAM + storage configuration দেওয়া হতে পারে বলে আশা করা যাচ্ছে।
OnePlus Nord 6 Processor
পারফরম্যান্সের জন্য ফোনটিতে থাকবে Qualcomm Snapdragon 8s Gen 4 chipset। এটি 4nm ফ্যাব্রিকেশনে তৈরি এবং 2.0GHz থেকে 3.2GHz পর্যন্ত ক্লক স্পিডে কাজ করতে পারে। গেমিং, মাল্টিটাস্কিং ও হেভি ইউজের জন্য এটি শক্তিশালী পারফরম্যান্স দেবে।
OnePlus Nord 6 Launch in India
একাধিক সার্টিফিকেশন সম্পন্ন হওয়ায় আশা করা হচ্ছে ওয়ান প্লাস নর্ড 6 খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ করা হবে। নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা হয়নি, তবে “coming weeks” টাইমলাইনের ইঙ্গিত মিলছে।
OnePlus Nord 6 Price in India
OnePlus Nord 5 ভারতে 31,999 শুরুর দামে লঞ্চ হয়েছিল। আপগ্রেডেড চিপসেট ও বড় ব্যাটারি বিবেচনায় OnePlus Nord 6 এর সম্ভাব্য দাম হতে পারে প্রায় 32,000 থেকে 36,000 হাজার টাকা রেঞ্জে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।