OnePlus তাদের বার্ষিক Freedom Sale (জানুয়ারি 2026) ঘোষণা করেছে, যেখানে কোম্পানির ফ্ল্যাগশিপ স্মার্টফোন থেকে শুরু করে ট্যাবলেট ও অডিও প্রোডাক্ট পর্যন্ত একাধিক ডিভাইসে বড় ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। বিশেষ করে এই সেলে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে OnePlus 13 ও OnePlus 15R, যেগুলিতে সীমিত সময়ের জন্য হাজার হাজার টাকা ছাড় পাওয়া যাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে OnePlus ফোন কেনার অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এটা হতে পারে আদর্শ সুযোগ।
Freedom Sale কবে শুরু, কোথায় পাওয়া যাবে
স্মার্টফোন কেনা যাবে Amazon, OnePlus.in, OnePlus Experience Store, Reliance Digital, Croma ও Vijay Sales থেকে। ট্যাবলেট পাওয়া যাবে Flipkart এও, আর অডিও প্রোডাক্ট মিলবে Amazon, Flipkart, Myntra, Blinkit ও অন্যান্য অথরাইজড স্টোরে।
OnePlus Freedom Sale 2026 – Smartphone Price Table
| ফোনের নাম | Freedom Sale এ অফার দাম |
|---|---|
| OnePlus 13 | 57,999 হাজার টাকা (8,000 হাজার প্রাইস কাট + 4,000 হাজার টাকা ব্যাংক অফার ) |
| OnePlus 15 | 68,999 হাজার টাকা (4,000 হাজার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট সহ) |
| OnePlus 15R | 44,999 হাজার টাকা (26 জানুয়ারি পর্যন্ত ব্যাংক অফার সহ) |
| OnePlus 15R | 45,999 হাজার টাকা (26 জানুয়ারির পরে কার্যকরী দাম) |
| OnePlus 13R | 35,999 হাজার টাকা থেকে (6,000 হাজার প্রাইস কাট + 1,000 হাজার ব্যাংক অফার ) |
OnePlus 13 এ সবচেয়ে বড় ছাড়
এই সেলে সবচেয়ে বড় চমক দিচ্ছে OnePlus 13। ফোনটি লঞ্চ হয়েছিল 69,999 হাজার টাকা দামে। এই Freedom Sale চলাকালীন এতে সরাসরি 8,000 হাজার টাকা প্রাইস কাট এবং অতিরিক্ত 4,000 হাজার টাকা ব্যাংক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফলে কার্যকরী দাম নেমে আসছে প্রায় 57,999 হাজার টাকা। এই ফোনটি OnePlus এর শেষ ফ্ল্যাগশিপ যেখানে এখনো Hasselblad ব্র্যান্ডিং ও Alert Slider রয়েছে। মেটাল ফ্রেম, সার্কুলার Sony LYT-808 Sensor ক্যামেরা মডিউল এবং প্রিমিয়াম ডিজাইনের কারণে OnePlus ফ্যানদের কাছে এটি বিশেষ গুরুত্ব রাখে।

OnePlus 15 সিরিজেও আকর্ষণীয় অফার
নতুন OnePlus 15 ভারতে লঞ্চ হয়েছিল 72,999 হাজার টাকায়। এখন Freedom Sale এতে মিলছে 4,000 হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এর সাথে, ফলে কার্যকরী দাম দাঁড়াচ্ছে 68,999 হাজার টাকা। এর সঙ্গে আরও থাকছে 6 মাসের নো-কস্ট EMI এবং ফ্রি তে OnePlus Nord Buds 3।
অন্যদিকে, OnePlus 15R এর অফিসিয়াল দাম 47,999 হাজার টাকা। 26 জানুয়ারি পর্যন্ত এতে 3,000 হাজার টাকা ব্যাংক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যার ফলে কার্যকরী দাম নেমে আসছে 44,999 হাজার টাকা। নির্দিষ্ট সময়ের পরে অফার সামান্য পরিবর্তিত হয়ে ফোনটির দাম হবে প্রায় 45,999 হাজার টাকা।

OnePlus 13R এও বড় মূল্যছাড়
গত বছরের জনপ্রিয় মডেল OnePlus 13R, যেটির লঞ্চ প্রাইস ছিল 42,999 হাজার টাকা, সেটিতেও Freedom Sale চলাকালীন 6,000 হাজার টাকা পর্যন্ত প্রাইস কাট এবং অতিরিক্ত 1,000 হাজার টাকা ব্যাংক অফার দেওয়া হচ্ছে। পেমেন্ট মেথড অনুযায়ী এর চূড়ান্ত দাম আরও কম হতে পারে।
OnePlus ট্যাবলেটেও চলছে Freedom Offer
Freedom Sale শুধু ফোনেই সীমাবদ্ধ নয়। OnePlus তাদের প্রায় পুরো ট্যাবলেট লাইনআপেই ছাড় দিচ্ছে। OnePlus Pad 2 এতে মিলছে 2,000 হাজার টাকা ব্যাংক ডিসকাউন্ট, ফলে ফাইন্যাল দাম হচ্ছে 34,999 হাজার টাকা। নতুন OnePlus Pad 3, এতে 3,000 ব্যাংক অফার দিয়ে দাম হচ্ছে 44,999 হাজার টাকা, আর 26 জানুয়ারির আগে কিনলে ফ্রি Stylo 2 পাওয়া যাবে। এছাড়াও OnePlus Pad Go 2, Pad Go ও Pad Lite মডেলগুলিতে মিলছে 1,000 হাজার থেকে 3,000 হাজার পর্যন্ত মিলিত ছাড়।
OnePlus অডিও প্রোডাক্টেও বিশেষ ডিসকাউন্ট
Freedom Sale এ OnePlus তাদের অডিও প্রোডাক্টেও বড় অফার দিচ্ছে। OnePlus Buds 4 নামছে 4,999 হাজার টাকা এবং OnePlus Buds Pro 3 পাওয়া যাবে মাত্র 9,999 হাজার টাকা কার্যকরী দামে। এই দু’টি প্রোডাক্টেই থাকছে No-cost EMI সুবিধা। পাশাপাশি Nord Buds 3 সিরিজ ও Bullets Wireless Z2 ANC, Z3 মডেলগুলিতেও মিলবে আলাদা ছাড়।
কাদের জন্য এই সেল সবচেয়ে লাভজনক
যারা নতুন ফ্ল্যাগশিপ ফোন নিতে চাইছেন, তাদের জন্য OnePlus 13 এই মুহূর্তে অন্যতম সেরা অফার। পারফরম্যান্স ও ভ্যালু-ফর-মানি খুঁজলে OnePlus 15R হতে পারে বুদ্ধিমানের পছন্দ। আর ট্যাবলেট বা TWS/নেকব্যান্ড কেনার প্ল্যান থাকলে এই Freedom Sale নিঃসন্দেহে সেরা সময়।
Conclusion
OnePlus Freedom Sale 2026 নিঃসন্দেহে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় OnePlus ডিসকাউন্ট ইভেন্টগুলোর একটি। বিশেষ করে OnePlus 13 ও OnePlus 15R-এ পাওয়া ছাড় এই মুহূর্তে মার্কেটে থাকা অন্যান্য অফারের তুলনায় অনেকটাই আকর্ষণীয়। সীমিত সময়ের জন্য এই অফারগুলি চলবে, তাই আগ্রহী হলে দেরি না করাই বুদ্ধিমানের কাজ।
Read more:
Gaming Beast নাকি Battery King? OnePlus Turbo 6 ও 6V লঞ্চ হলো, ফিচার জানলে চমকে যাবেন
Realme Neo 8 Full Specifications Leak: 24GB RAM, 80W Chager জানুন এর ফিচার, লঞ্চ ডেট ও সম্ভাব্য দাম
iPhone 18 Pro Max Leak: 5100mAh ব্যাটারি, আন্ডার-ডিসপ্লে Face ID ও নতুন ক্যামেরা টেক