Nothing Phone (4a) Pro Full Specifications, Features, Price And Availability In India

দীর্ঘদিন ধরে টেক দুনিয়ায় আলোচনায় থাকার পর অবশেষে Nothing Phone (4a) Pro স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করেছে Nothing। এটি গত বছরের Nothing Phone (3a) Pro মডেলের উত্তরসূরি হিসেবে এসেছে। একই সঙ্গে কোম্পানি Nothing Phone (4a) মডেলটিও লঞ্চ করেছে। নতুন প্রো ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে আকর্ষণীয় নতুন ডিজাইন, বড় ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর এবং উন্নত ক্যামেরা সেটআপ। ফলে প্রিমিয়াম মিডরেঞ্জ সেগমেন্টে এটি একটি শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

Nothing Phone (4a) Pro Specification

ডিজাইনের দিক থেকে Nothing Phone (4a) Pro ফোনটিতে ফুল মেটাল অ্যালুমিনিয়াম ফ্রেম এবং মাত্র 7.9mm স্লিম প্রোফাইল দেওয়া হয়েছে, যা ফোনটিকে বেশ প্রিমিয়াম লুক দেয়। ব্যাক প্যানেলে রয়েছে Corning Gorilla Glass 7i প্রোটেকশন এবং IP65 ডাস্ট ও স্প্ল্যাশ রেজিস্ট্যান্স। এছাড়াও ফোনটিতে নতুন Glyph Matrix লাইটিং সিস্টেম দেওয়া হয়েছে, যেখানে 137 টি মিনি LED রয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী, এটি আগের তুলনায় বেশি উজ্জ্বল এবং বড় এরিয়া কভার করে, ফলে নোটিফিকেশন ও এলার্ট আরও স্পষ্টভাবে দেখা যায়।

Nothing Phone (4a) Pro Specification Table

FeatureSpecification
SmartphoneNothing Phone (4a) Pro
Display6.83-inch 1.5K Flexible AMOLED, 30-144Hz Adaptive Refresh Rate
ProtectionCorning Gorilla Glass 7i
ProcessorQualcomm Snapdragon 7 Gen 4 (4nm)
Operating SystemAndroid 16 with Nothing OS 4.1
RAM8GB / 12GB LPDDR5X
Storage128GB / 256GB UFS 3.1
Rear Camera50MP Sony LYT700c (OIS) + 8MP Ultra-Wide + 50MP Periscope Telephoto
Front Camera32MP Selfie Camera
ZoomUp to 140x Hybrid Zoom
Battery5400mAh
Charging50W Fast Wired Charging
Protection RatingIP65 Dust & Splash Resistant
Special FeatureGlyph Matrix (137 Mini-LEDs)
Thickness7.9mm

নাথিং ফোন (4এ) প্রো ফোনে 6.83 ইঞ্চির 1.5K ফ্লেক্সিবল AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 30Hz থেকে 144Hz পর্যন্ত অ্যাডাপটিভ রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে, যার ফলে স্ক্রলিং ও গেমিং অভিজ্ঞতা আরও স্মুথ হয়। ডিসপ্লেটি HDR10+, 10 bit কালার এবং সর্বোচ্চ 5000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass 7i

ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে 50MP Sony LYT700c মেইন সেন্সর (OIS সহ), 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 50MP 3.5x পেরিস্কোপ টেলিফটো লেন্স। এই টেলিফটো ক্যামেরা OIS সাপোর্টসহ সর্বোচ্চ 140x পর্যন্ত হাইব্রিড জুম অফার করে, যা Nothing ফোনের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ জুম ক্ষমতা বলে দাবি করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে দেওয়া হয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা

ব্যাটারির দিক থেকেও ফোনটি বেশ শক্তিশালী। ভারতীয় ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে 5,400mAh বড় ব্যাটারি, যা 50W ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। কোম্পানির মতে, এই চার্জিং প্রযুক্তির মাধ্যমে ফোনটি প্রায় 30 মিনিটে 60% পর্যন্ত চার্জ করা সম্ভব। এছাড়া প্রায় 1,200 চার্জিং সাইকেলের পরও ব্যাটারির 90% এর বেশি ক্যাপাসিটি বজায় থাকে বলে দাবি করা হয়েছে।

পারফরম্যান্সের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 7 Gen 4 (4nm) চিপসেট ব্যবহার করা হয়েছে। উন্নত কুলিংয়ের জন্য এতে 5,300mm² ভেপার চেম্বার কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। কোম্পানির তথ্য অনুযায়ী, এই প্রসেসরের সাহায্যে ফোনটি Battlegrounds Mobile India গেম 120Hz এবং PUBG: Battlegrounds 90Hz এ চালাতে সক্ষম। সফটওয়্যার হিসেবে এতে রয়েছে Android 16 ভিত্তিক Nothing OS 4.1, যেখানে 3 বছরের Android আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানি।

স্টোরেজ ও মেমরির ক্ষেত্রে নাথিং ফোন (4এ) প্রো তে একাধিক ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। এতে সর্বোচ্চ 12GB LPDDR5X RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ পর্যন্ত অপশন রয়েছে। দ্রুত ডেটা প্রসেসিং এবং মসৃণ মাল্টিটাস্কিংয়ের জন্য এই কনফিগারেশন যথেষ্ট কার্যকর।

Launched In India

Nothing Phone (4a) Pro ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হয়েছে এবং এটি 13 মার্চ 2026 থেকে বিক্রির জন্য উপলব্ধ হবে। ফোনটি Flipkart সহ দেশের বিভিন্ন অফলাইন রিটেল স্টোরে পাওয়া যাবে। সেলের আগে 7 মার্চ সন্ধ্যা 6টায় Nothing স্টোরে একটি বিশেষ First Drop ইভেন্ট আয়োজন করা হবে, যেখানে প্রথম 100 ক্রেতা বিশেষ এনগ্রেভড এডিশন এবং complimentary, Nothing Ear (a) পেতে পারেন

Price In India

ভারতে Nothing Phone (4a) Pro এর প্রাথমিক দাম শুরু হয়েছে 39,999 টাকা থেকে। এর 8GB + 128GB ভ্যারিয়েন্টের দাম 39,999 টাকা, 8GB + 256GB মডেলের দাম 42,999 টাকা এবং 12GB + 256GB ভ্যারিয়েন্টের দাম 45,999 হাজার টাকা রাখা হয়েছে। লঞ্চ অফারের আওতায় ক্রেতারা সর্বোচ্চ 4,000 টাকা পর্যন্ত ব্যাংক ডিসকাউন্ট, 1,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বেনিফিট এবং 12 মাসের No-Cost EMI সুবিধাও পেতে পারেন।

Leave a Comment