ভারতের প্রিমিয়াম স্মার্টফোন Motorola Signature মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল। Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ এটি ভারতের দ্বিতীয় স্মার্টফোন, যেখানে এর আগে শুধু OnePlus 15R এই চিপসেট নিয়ে এসেছিল। ফ্ল্যাগশিপ পারফরম্যান্স, মিলিটারি গ্রেড বডি, কোয়াড 50MP ক্যামেরা ও দীর্ঘদিনের সফটওয়্যার সাপোর্ট, সব মিলিয়ে মটোরোলা সিগনেচার নিজেকে একটি অল রাউন্ড প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে তুলে ধরেছে।
Motorola Signature Specification
Motorola Signature মূলত তৈরি হয়েছে হাই এন্ড ইউজারদের জন্য, যারা শক্তিশালী প্রসেসর, প্রিমিয়াম ডিজাইন ও দীর্ঘমেয়াদি আপডেট একসাথে চান। এই ফোনে রয়েছে Snapdragon 8 Gen 5 প্রসেসর, Android 16 ভিত্তিক সফটওয়্যার, 7 জেনারেশন OS আপডেট, MIL-STD-810H সার্টিফিকেশন, IP68 + IP69 রেটিং এবং অত্যাধুনিক Extreme AMOLED ডিসপ্লে। স্পেসিফিকেশন দেখলেই বোঝা যায়, Motorola এই ফোনটিকে সরাসরি আল্ট্রা প্রিমিয়াম সেগমেন্টে বসাতে চেয়েছে।
| Specification | Details |
|---|---|
| Display | 6.8-inch Full HD+ Extreme AMOLED, 2780 × 1264 pixels |
| Refresh Rate | 165Hz |
| Peak Brightness | 6200 nits |
| Protection | Gorilla Glass Victus 2 |
| Processor | Qualcomm Snapdragon 8 Gen 5 (3nm) |
| CPU Clock Speed | 3.32GHz – 3.8GHz |
| Operating System | Android 16 |
| OS Updates | 7 Generations |
| Security Updates | 7 Years |
| Rear Camera | 50MP Sony LYT828 (OIS) + 50MP Periscope (3x Optical, 100x Zoom) + 50MP Ultra-wide (122°) |
| Front Camera | 50MP Sony LYT500 |
| Video Recording | Up to 4K |
| Battery | 5200mAh Silicon-Carbon |
| Fast Charging | 90W TurboPower |
| Wireless Charging | 50W |
| RAM Options | 12GB / 16GB |
| Storage Options | 256GB / 512GB / 1TB |
| Build | Aircraft-grade Aluminum Frame |
| Durability | MIL-STD-810H Certified |
| Water & Dust Resistance | IP68 + IP69 |
| Thickness | 6.99mm |
| Colors | Pantone Martini Olive, Pantone Carbon |
Motorola Signature Display
মটোরোলা সিগনেচার ফোনে দেওয়া হয়েছে 6.8 ইঞ্চির Full HD+ Extreme AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 2780 x 1264 পিক্সেল। এই স্ক্রিন 165Hz রিফ্রেশ রেট ও 6200 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। হাই রিফ্রেশ রেটের কারণে গেমিং ও স্ক্রলিং হবে অত্যন্ত স্মুথ, আর আল্ট্রা হাই ব্রাইটনেসের জন্য রোদে ব্যবহারেও ভিজিবিলিটিতে কোনো সমস্যা হবে না। ডিসপ্লের সুরক্ষার জন্য এখানে Gorilla Glass Victus 2 ব্যবহার করা হয়েছে।

Motorola Signature Camera
ফটোগ্রাফি এর জন্য এই ফোনে 50MP Sony LYT500 ক্যামেরা, যা Quad Pixel টেকনোলজি সহ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। পিছনে দেওয়া হয়েছে 50MP Sony LYT828 OIS প্রাইমারি সেন্সর, 3x অপটিক্যাল জুম ও 100x সুপার জুম সহ 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 122° FoV সহ 50MP আলট্রা-ওয়াইড লেন্স। এই সেটআপ ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি, দুটোর জন্যই ফ্ল্যাগশিপ লেভেলের এক্সপেরিয়েন্স দেওয়ার দাবি রাখে।

Motorola Signature Battery
পাওয়ার ব্যাকআপের জন্য এই Signature ফোনে 5200mAh silicon-carbon battery রয়েছে। যদিও বর্তমান বাজারে আরও বড় ব্যাটারি দেখা যাচ্ছে, কোম্পানির দাবি অনুযায়ী এই ফোন একবার ফুল চার্জে 52 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। অর্থাৎ সফটওয়্যার ও হার্ডওয়্যার অপ্টিমাইজেশনের মাধ্যমে ব্যাটারি পারফরম্যান্সের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এই ফোনে দেওয়া হয়েছে 90W TurboPower ফাস্ট চার্জিং, যার মাধ্যমে মাত্র 7 মিনিট চার্জ করলেই সারাদিনের ব্যাকআপ পাওয়া সম্ভব বলে দাবি করছে Motorola। এছাড়াও এতে রয়েছে 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, যা একে আরও প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে নিয়ে যায়।
Motorola Signature Processor
এই স্মার্টফোনে Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে , যা 3nm ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি। এই অক্টা-কোর চিপসেট 3.32GHz থেকে 3.8GHz পর্যন্ত ক্লক স্পিডে রান করতে পারে। পারফরম্যান্সের প্রমাণ হিসেবে ফোনটি AnTuTu তে 30,98,258 স্কোর অর্জন করেছে, যা OnePlus 15R এর থেকেও বেশি। হাই এন্ড গেমিং, মাল্টিটাস্কিং ও AI টাস্কের জন্য এটি একটি শক্তিশালী প্রসেসর।
Motorola Signature RAM & Storage
ভারতে এই ফোনটি 12GB ও 16GB RAM অপশনে লঞ্চ হয়েছে। বেস ভ্যারিয়েন্টে রয়েছে 12GB RAM + 256GB স্টোরেজ। 16GB RAM মডেলে 512GB এবং 1TB, দুটি স্টোরেজ অপশন দেওয়া হয়েছে। বড় RAM ও স্টোরেজের কারণে হেভি গেমিং, 4K ভিডিও রেকর্ডিং ও প্রফেশনাল ইউজ, সব ক্ষেত্রেই ফোনটি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে।
Motorola Signature Software & Build Quality
এই ফোনে রয়েছে Android 16, এবং Motorola নিশ্চিত করেছে 7 জেনারেশন OS আপডেট ও 7 বছর সিকিউরিটি আপডেট। Motorola-র ইতিহাসে এই প্রথম এত দীর্ঘ সফটওয়্যার সাপোর্ট দেওয়া হল। বডির দিক থেকে ফোনটি MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফায়েড, IP68 + IP69 রেটেড, aircraft-grade aluminum ফ্রেম সহ তৈরি এবং মাত্র 6.99mm পাতলা।
Motorola Signature Launched in India
Motorola Signature ইতিমধ্যেই ভারতে অফিসিয়ালি লঞ্চ হয়েছে। আগামী 30 জানুয়ারি থেকে ফোনটি ভারতের বাজারে বিক্রি শুরু হবে। এটি Pantone Martini Olive এবং Pantone Carbon, এই দুই প্রিমিয়াম কালার অপশনে পাওয়া যাবে।
Motorola Signature Price in India
ভারতের বাজারে Motorola Signature স্মার্টফোনটি একাধিক প্রিমিয়াম ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। বেস মডেলে 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, যার দাম রাখা হয়েছে 59,999 হাজার টাকা। যারা আরও বেশি পারফরম্যান্স ও স্টোরেজ চান, তাদের জন্য 16GB RAM সহ 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 64,999 হাজার এবং টপ মডেল 16GB RAM + 1TB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 69,999 হাজার টাকা। এই প্রাইস রেঞ্জে Motorola Signature সরাসরি আল্ট্রা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ সেগমেন্টে প্রতিযোগিতা করবে।