Motorola তাদের প্রিমিয়াম সিগনেচার সিরিজে নতুন স্মার্টফোন Motorola Signature নিয়ে আসতে চলেছে, যা ফ্ল্যাগশিপ সেগমেন্টে বড়সড় আলোড়ন তুলতে পারে। শক্তিশালী Snapdragon 8 Gen 5 প্রসেসর, 165Hz LTPO AMOLED ডিসপ্লে, 50MP ট্রিপল ক্যামেরা ও 5,200mAh সিলিকন কার্বন ব্যাটারির মতো অত্যাধুনিক ফিচার নিয়ে ফোনটি ইতিমধ্যেই টেক দুনিয়ায় ব্যাপক চর্চায় রয়েছে। CES 2026 এ প্রথমবার গ্লোবালি উন্মোচনের পর এবার ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে।
Motorola Signature Specification
মটোরোলা সিগনেচার এমন ব্যবহারকারীদের জন্য ডিজাইন করা হয়েছে যারা পারফরম্যান্স, ক্যামেরা ও ডিসপ্লে, সবকিছুতেই সেরা অভিজ্ঞতা চান।ফোনটিতে রয়েছে Android 16 ভিত্তিক Hello UI, যেখানে কোম্পানি দিচ্ছে 7টি OS আপডেট ও 7 বছরের সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি। অ্যালুমিনিয়াম ফ্রেম, মাত্র 6.99mm পুরু ডিজাইন ও প্রায় 186 গ্রাম ওজন ফোনটিকে প্রিমিয়াম লুকের পাশাপাশি মজবুতও করেছে।
Motorola Signature Display
Motorola Signature ফোনেটিতে রয়েছে 6.8 ইঞ্চি Super HD LTPO বড় AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1264×2780 পিক্সেল এবং রিফ্রেশ রেট সর্বোচ্চ 165Hz। স্ক্রিনটি 450ppi পিক্সেল ডেনসিটি ও সর্বোচ্চ 6,200 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে, ফলে রোদে ব্যবহারেও ভিজিবিলিটি দুর্দান্ত হবে। ডিসপ্লে সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে Corning Gorilla Victus 2, সাথে রয়েছে Dolby Vision সাপোর্ট।
Motorola Signature Battery
ফোনটিতে দেওয়া হয়েছে 5,200mAh সিলিকন কার্বন ব্যাটারি, যা লং ব্যাটারি লাইফ নিশ্চিত করবে। এটি সাপোর্ট করে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স চার্জিং। ফলে খুব কম সময়ে ফোন চার্জ হওয়ার পাশাপাশি অন্যান্য ডিভাইসও চার্জ দেওয়া যাবে এই ফোন থেকে।
Motorola Signature RAM & Storage
এই মটোরোলা সিগনেচার এ পাওয়া যাবে সর্বোচ্চ 16GB LPDDR5X RAM এবং 1TB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ, যা হাই-স্পিড পারফরম্যান্স ও বড় স্টোরেজ চাহিদা দুটোই পূরণ করবে। বেস মডেলেও শক্তিশালী কনফিগারেশন থাকায় মাল্টিটাস্কিং, হেভি গেমিং ও 4K ভিডিও এডিটিং সহজেই করা যাবে।
Motorola Signature Camera
ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির ক্ষেত্রে এই Signature নিজেকে একটি শক্তিশালী ফ্ল্যাগশিপ ফোন হিসেবে তুলে ধরেছে। ফোনটির পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে ব্যবহার করা হয়েছে 50MP Sony LYT-828 প্রাইমারি সেন্সর, যা উন্নত লো-লাইট পারফরম্যান্স ও শার্প ডিটেইল ক্যাপচার করতে সক্ষম। এর সঙ্গে রয়েছে 50MP আল্ট্রা ওয়াইড লেন্স, যা দিয়ে বড় ফ্রেমে ল্যান্ডস্কেপ বা গ্রুপ শট তোলা যাবে সহজেই। এছাড়া ফোনটিতে দেওয়া হয়েছে 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, যা 3x–3.5x অপটিক্যাল জুম সাপোর্ট করে, ফলে দূরের বিষয়ও কোয়ালিটি নষ্ট না করে ক্যাপচার করা সম্ভব। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে 50MP ফ্রন্ট ক্যামেরা, যা হাই রেজোলিউশন সেলফি ও 4K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা দেবে।
Motorola Signature Processor
এই ফোনে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8 Gen 5 (3nm) চিপসেট, যা বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী মোবাইল প্রসেসর। এর সঙ্গে রয়েছে Wi-Fi 7, Bluetooth 6, ইন-ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টেরিও স্পিকার, Dolby Atmos ও Sound by Bose সাপোর্ট। পাশাপাশি ফোনটি IP68 ও IP69 রেটিং এবং MIL-STD-810H সার্টিফিকেশন সহ আসবে।
Motorola Signature Launch Date in India
Motorola নিশ্চিত করেছে যে Motorola Signature ভারতের বাজারে 23 জানুয়ারি লঞ্চ হবে। ফোনটি Flipkart এর মাধ্যমে বিক্রি হবে এবং Pantone Martini Olive ও Pantone Carbon, এই দুইটি প্রিমিয়াম কালার অপশনে পাওয়া যাবে।
Motorola Signature Price in India
লিক অনুযায়ী, ভারতের বাজারে মটোরোলা সিগনেচার স্মার্টফোনটি ফ্ল্যাগশিপ হলেও তুলনামূলকভাবে আক্রমণাত্মক দামে লঞ্চ হতে চলেছে। তথ্য অনুযায়ী, ফোনটির 12GB RAM ও 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 59,999 হাজার এবং 16GB RAM ও 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে প্রায় 64,999 হাজার টাকা। অন্যদিকে যারা বড় স্টোরেজ চান, তাদের জন্য 16GB RAM ও 1TB স্টোরেজ মডেলের সম্ভাব্য দাম ধরা হচ্ছে 69,999 হাজার টাকা। এই দাম যদি অফিসিয়াল হয়, তাহলে Snapdragon 8 Gen 5, 165Hz AMOLED ডিসপ্লে ও ট্রিপল 50MP ক্যামেরা সহ এই ফোনটি প্রিমিয়াম সেগমেন্টে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।