7 জানুয়ারি Motorola Signature ভারতে আসছে, Premium Design, 50MP Cameras আর Flagship Performance জেনে নিন

Motorola অবশেষে ভারতীয় বাজারে তাদের স্মার্টফোন যাত্রার এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে। আগামী কাল অর্থাৎ 7 জানুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Signature কোম্পানির প্রথম নন ফোল্ডেবল প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে আত্মপ্রকাশ করবে। এতদিন মিড-রেঞ্জ সেগমেন্টেই সীমাবদ্ধ থাকা Motorola এবার সরাসরি ফ্ল্যাগশিপ বাজারে বড় বাজি ধরছে। অফিসিয়াল তথ্য এখনো সীমিত হলেও একাধিক টিজার ও নির্ভরযোগ্য লিক ইঙ্গিত দিচ্ছে, এই ডিভাইসটি শুধুই শক্তিশালী নয়, বরং সত্যিকারের প্রিমিয়াম অভিজ্ঞতা দেওয়ার জন্য তৈরি।

Motorola Signature Specification

লিক হওয়া স্পেসিফিকেশন অনুযায়ী, Motorola Signature এমন কিছু হার্ডওয়্যার নিয়ে আসছে যা সরাসরি OnePlus ও Samsung এর ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর সঙ্গে টক্কর দিতে পারে। 165Hz AMOLED ডিসপ্লে, Snapdragon 8 Gen 5 প্রসেসর, 50MP অল রাউন্ড ক্যামেরা সেটআপ এবং 7 বছরের সফটওয়্যার আপডেট, সব মিলিয়ে এটি Motorola এর ইতিহাসের সবচেয়ে উচ্চাভিলাষী স্মার্টফোন হতে চলেছে।

Motorola Signature Display

ডিসপ্লের দিক থেকে Motorola Signature স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে একটি 6.8 ইঞ্চির বড় Extreme AMOLED প্যানেল, যার রেজোলিউশন 1.5K এবং রিফ্রেশ রেট 165Hz। ভারতে খুব কম সংখ্যক স্মার্টফোনেই এই উচ্চ রিফ্রেশ রেট দেখা যায়। সর্বোচ্চ 6,200 nits পিক ব্রাইটনেসের ফলে রোদে ব্যবহার করলেও স্ক্রিন পরিষ্কার থাকবে। Dolby Vision ও HDR10+ সাপোর্টের সঙ্গে Gorilla Glass Victus 2 প্রোটেকশন এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পুরো অভিজ্ঞতাকে আরও প্রিমিয়াম করে তুলেছে।

Motorola Signature Camera
Motorola Signature Camera

Motorola Signature Camera

মটোরোলা সিগনেচার ক্যামেরার দিক থেকে নিজেকে আলাদা করে তুলতে পারে। সামনে থাকছে 50MP Sony LYT-500r ফ্রন্ট ক্যামেরা, যা সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য উন্নত কোয়ালিটি দেবে। পিছনে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ 50MP Sony LYT-828 প্রাইমারি সেন্সর, অটোফোকাসসহ 50MP আল্ট্রা ওয়াইড লেন্স এবং 3x অপটিক্যাল জুম ও সর্বোচ্চ 100x ডিজিটাল জুম সাপোর্ট করা 50MP Sony LYT-600 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে ফোনটি 8K Dolby Vision 30fps এবং 4K Dolby Vision 60fps পর্যন্ত সাপোর্ট করবে।

Motorola Signature Camera
Motorola Signature Camera

Motorola Signature Battery

ব্যাটারির ক্ষেত্রে Motorola Signature দেওয়া হয়েছে 5,200mAh ক্যাপাসিটির ব্যাটারি। যদিও বর্তমান বাজারে 7,000mAh এর বেশি ব্যাটারি দেখা যাচ্ছে, তবুও চার্জিং স্পিডের দিক থেকে এটি যথেষ্ট এগিয়ে। ফোনটি 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং এবং ওয়্যার্ড ও ওয়্যারলেস রিভার্স চার্জিং সাপোর্ট করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, Motorola নাকি চার্জার বক্সের মধ্যেই দিচ্ছে, যা ভারতীয় ব্যবহারকারীদের জন্য বড় সুবিধা।

Read also: Vivo V70 আসছে শিগগিরই IMDA সার্টিফিকেশনে ফাঁস দাম, ফিচার ও পারফরম্যান্স

Motorola Signature RAM & Storage

র‍্যাম ও স্টোরেজের ক্ষেত্রে Motorola কোনো কমতি রাখেনি। ফোনটিতে সর্বোচ্চ 16GB LPDDR5x RAM এবং 1TB UFS 4.1 স্টোরেজ দেওয়া হতে পারে, যা দীর্ঘদিন ব্যবহারের জন্য ফোনটিকে ফাস্ট ও ভবিষ্যৎ প্রস্তুত করে তুলবে।

Read also: Poco M8 5G India Launch: 8 January আসছে 6.77-ইঞ্চি Curved Display সহ

Motorola Signature Prosessor

পারফরম্যান্সের জন্য এই Signature ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm এর নতুন Snapdragon 8 Gen 5 চিপসেট। এই শক্তিশালী প্রসেসর হাই-এন্ড গেমিং, মাল্টিটাস্কিং এবং AI বেসড কাজ অনায়াসেই সামলাতে সক্ষম। এর ফলে ফোনটি OnePlus 15R এর মতো ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে অবস্থান নিতে পারে।

Read also: 10,080mAh Battery সহ Honor Power 2 আজ লঞ্চ হচ্ছে 8000nits Display ও Dimensity 8500 Elite দেখে চমকে যাবেন

Price in India (Expected)

ভারতে Motorola Signature এর অফিসিয়াল দাম এখনো প্রকাশ করা হয়নি। তবে ফিচার ও স্পেসিফিকেশন বিচার করলে এর সম্ভাব্য মূল্য 55,000 হাজার থেকে 65,000 হাজার এর মধ্যে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। যদি Motorola আগ্রাসী প্রাইসিং কৌশল অবলম্বন করে, তাহলে প্রিমিয়াম সেগমেন্টে এই ফোনটি সত্যিই বড় চমক হয়ে উঠতে পারে।

সব মিলিয়ে, লিক হওয়া তথ্য অনুযায়ী এই Signature স্মার্টফোনটি একটি শক্তিশালী, প্রিমিয়াম ও ভ্যালু-ফর-মানি ফ্ল্যাগশিপ স্মার্টফোন হওয়ার সব সম্ভাবনাই রাখছে। টপ টিয়ার পারফরম্যান্স, উন্নত ক্যামেরা, প্রিমিয়াম ডিজাইন এবং সাত বছরের সফটওয়্যার আপডেট, এই সবকিছুর সমন্বয়ে মটোরোলা সিগনেচার নিঃসন্দেহে এমন একটি ফোন, যেটার জন্য অপেক্ষা করা যায়।

Leave a Comment