ফোল্ডেবল স্মার্টফোন সেগমেন্টে নতুন চমক নিয়ে হাজির হয়েছে Motorola। Razr সিরিজের সাফল্যের পর এবার ব্র্যান্ডটি তাদের প্রথম বুক স্টাইল ফোল্ডেবল ডিভাইস Motorola Razr Fold launch করেছে। MWC 2026 এর মঞ্চে প্রদর্শিত এই ডিভাইসটি প্রিমিয়াম ফিচার ও শক্তিশালী হার্ডওয়্যার নিয়ে এসেছে, যা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে Samsung Galaxy Z Fold7 এবং Honor Magic V6 এর মতো ফ্ল্যাগশিপ ফোল্ডেবল ফোনের সঙ্গে।
Motorola Razr Fold Specification
Motorola Razr Fold প্রিমিয়াম সেগমেন্টের জন্য তৈরি একটি হাই এন্ড ফোল্ডেবল। Android 16 ভিত্তিক My UX ইন্টারফেস, 3nm Snapdragon চিপসেট, 16GB RAM, 1TB স্টোরেজ এবং 7 বছরের সফটওয়্যার আপডেট সাপোর্ট, সব মিলিয়ে এটি লং-টার্ম ইউজারদের জন্য একটি শক্তিশালী অপশন। বড় ডিসপ্লে, 8K ভিডিও রেকর্ডিং ও ফাস্ট চার্জিং প্রযুক্তি এই ডিভাইসটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
| Feature | Details |
|---|---|
| Operating System | Android 16 (My UX) |
| Processor | Qualcomm Snapdragon 8 Gen 5 (3nm, Octa-Core, up to 3.8GHz) |
| GPU | Adreno A829 |
| Main Display | 8.1-inch LTPO pOLED, 2K Resolution, 120Hz, 6200 nits Peak Brightness |
| Cover Display | 6.6-inch LTPO pOLED, 1080×2520 pixels, 165Hz, 6000 nits |
| Rear Camera | 50MP Main (Sony LYTIA) + 50MP 3x Periscope Telephoto + 50MP Ultra-Wide |
| Front Camera (Main Screen) | 20MP |
| Front Camera (Cover Screen) | 32MP |
| Video Recording | 8K @ 30fps |
| RAM | 16GB LPDDR5X (+16GB Virtual RAM Boost) |
| Storage | 1TB UFS 4.1 |
| Battery | 6000mAh |
| Charging | 80W Fast Charging, 50W Wireless Charging |
| Security | Side-mounted Fingerprint Sensor |
| Connectivity | Wi-Fi 7, NFC, IR Blaster |
| Water & Dust Resistance | IP49 Rating |
Motorola Razr Fold Display
এই স্মার্টফোনে 8.1ইঞ্চির মেইন LTPO pOLED ডিসপ্লে রয়েছে, যা 2K রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 6200nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। বড় স্ক্রিন মাল্টিটাস্কিং ও ভিডিও স্ট্রিমিংয়ের জন্য আদর্শ। ফোনটি ফোল্ড করলে 6.6 ইঞ্চির কভার ডিসপ্লে পাওয়া যায়, যা 1080 × 2520 পিক্সেল রেজোলিউশন, 165Hz রিফ্রেশ রেট এবং 6000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই হাই রিফ্রেশ রেট কভার স্ক্রিন ব্যবহারকারীদের আরও স্মুথ এক্সপেরিয়েন্স দেবে।

Motorola Razr Fold Camera
ফটোগ্রাফির জন্য ডিভাইসটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ব্যাক প্যানেলে 50MP Sony LYTIA মেইন সেন্সর, 50MP 3x পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য মেইন স্ক্রিনে 20MP এবং কভার ডিসপ্লেতে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এছাড়া ফোনটি 30fps এ 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে, যা প্রিমিয়াম কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুবিধা।

Motorola Razr Fold Battery
পাওয়ার এর জন্য Razr Fold ফোনে রয়েছে 6000mAh বড় ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যাকআপ দিতে সক্ষম। চার্জিংয়ের ক্ষেত্রে এতে 80W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে। বড় ব্যাটারি ও দ্রুত চার্জিং সুবিধা একসঙ্গে পাওয়ায় এটি হেভি ইউজারদের জন্য উপযুক্ত।
Motorola Razr Fold RAM & Storage
গ্লোবাল মার্কেটে ফোনটি 16GB LPDDR5X RAM এবং 1TB UFS 4.1 স্টোরেজ সহ লঞ্চ হয়েছে। RAM Boost ফিচারের মাধ্যমে অতিরিক্ত 16GB ভার্চুয়াল RAM যোগ করে মোট 32GB পর্যন্ত ব্যবহার করা যায় (16GB + 16GB)। এই হাই এন্ড কনফিগারেশন স্মুথ মাল্টিটাস্কিং ও দ্রুত ডেটা ট্রান্সফার নিশ্চিত করে।
Motorola Razr Fold Processor
পারফরম্যান্সের জন্য মটোরোলা রেজার ফোল্ড ফোনে ব্যবহৃত হয়েছে Qualcomm Snapdragon 8 Gen 5 চিপসেট। এটি 3nm আর্কিটেকচারে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 3.32GHz থেকে 3.8GHz পর্যন্ত ক্লক স্পিডে কাজ করতে সক্ষম। গ্রাফিক্সের জন্য রয়েছে Adreno A829 GPU, যা হাই এন্ড গেমিং ও গ্রাফিক্স ইনটেনসিভ কাজ সহজে পরিচালনা করতে পারে।
Launched In MWC
Motorola Razr Fold প্রথমবার MWC 2026 এ লঞ্চ হয়েছে। ভারতীয় বাজারে কবে থেকে এটি বিক্রির জন্য উপলব্ধ হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট ঘোষণা আসেনি।
Motorola Razr Fold Price
গ্লোবাল মার্কেটে Motorola Razr Fold এর দাম EUR 1,999, যা ভারতীয় মুদ্রায় প্রায় 2,15,000 টাকা। তবে ভারতে এটির সম্ভাব্য দাম প্রায় 1.50 লক্ষের কাছাকাছি রাখা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। অফিসিয়াল ইন্ডিয়া প্রাইস ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।