Motorola তাদের X70 সিরিজের নতুন স্মার্টফোন Moto X70 Air Pro লঞ্চ করে চীনের প্রিমিয়াম স্মার্টফোন মার্কেটে বড়সড় চমক দিতে চলেছে। অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে যে, এই ফোনটি হবে আল্ট্রা-স্লিম ডিজাইন, ফ্ল্যাগশিপ পারফরম্যান্স এবং আধুনিক AI ফিচারের এক শক্তিশালী কম্বিনেশন। Motorola China এর অফিসিয়াল সাইটে ইতিমধ্যেই ফোনটির মাইক্রোসাইট লাইভ হয়েছে, যেখানে এর একাধিক গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে।
Moto X70 Air Pro Specification
Moto X70 Air Pro লঞ্চ হবে মাত্র 5.25mm পাতলা অল-মেটাল বডি নিয়ে, যা একে 2026 সালের সবচেয়ে স্লিম ফ্ল্যাগশিপ ফোনগুলোর মধ্যে অন্যতম করে তুলবে। ফোনটির ওজন প্রায় 186 গ্রাম এবং এটি Ink Black ও Phoenix Gold এই দুই আকর্ষণীয় রঙে পাওয়া যাবে। Android 16 ভিত্তিক নতুন সফটওয়্যার অভিজ্ঞতা, শক্তিশালী Snapdragon প্রসেসর এবং প্রিমিয়াম হার্ডওয়্যারের সমন্বয়ে ফোনটি হাই-এন্ড ইউজারদের টার্গেট করেই আনা হচ্ছে।
Moto X70 Air Pro Display
মটো এক্স70 এয়ার প্রো স্মার্টফোনে দেওয়া হয়েছে 6.78 ইঞ্চির OLED মাইক্রো কার্ভড ডিসপ্লে, যা 1.5K রেজোলিউশন ও 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। BOE Q10 ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এই প্যানেলে রয়েছে আল্ট্রা-ন্যারো বেজেল, ফলে ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স হবে আরও ইমার্সিভ। সিকিউরিটির জন্য এতে যুক্ত করা হয়েছে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা দ্রুত ও নির্ভুল আনলক সুবিধা দেবে।

Moto X70 Air Pro Battery
স্মার্টফোনটি দীর্ঘ সময়ের ব্যাকআপ নিশ্চিত করতে Moto X70 Air Pro এ ব্যবহার করা হয়েছে 5,200mAh ব্যাটারি। চার্জিংয়ের ক্ষেত্রে ফোনটি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, ফলে অল্প সময়েই দ্রুত চার্জ হয়ে যাবে। এছাড়াও এতে ওয়্যারলেস চার্জিং ফিচার থাকবে, যা প্রিমিয়াম ইউজারদের জন্য অতিরিক্ত সুবিধা যোগ করবে।
Read more: Google Pixel 10a Launch in 17 February: Price in India, Features, Battery, Processor
Moto X70 Air Pro Camera
ফটোগ্রাফির দিক থেকে মটো এক্স70 এয়ার প্রো হতে চলেছে বিশেষ আকর্ষণ। ফোনটিতে রয়েছে 50MP ফ্রন্ট ক্যামেরা এবং 50MP প্রাইমারি রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা সেটআপে দেওয়া হয়েছে 3.5° গিম্বল লেভেল AI অ্যান্টি শেক সিস্টেম, যার মাধ্যমে আরও স্থির ছবি ও ভিডিও তোলা সম্ভব হবে। ফোনটি ডুয়েল 8K ফটো ও ভিডিও রেকর্ডিং, 100x সুপার জুম এবং উন্নত স্ট্যাবিলাইজেশন সাপোর্ট করবে। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই ইমেজিং সিস্টেম Chinese National Geography ব্র্যান্ডিংয়ের সঙ্গে আসবে।

Moto X70 Air Pro RAM & Storage
মটো এক্স70 এয়ার প্রো তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হবে। বেস মডেলে থাকবে 12GB RAM ও 256GB স্টোরেজ। মিড ভ্যারিয়েন্টে দেওয়া হবে 16GB RAM ও 512GB স্টোরেজ। আর টপ ভ্যারিয়েন্টে মিলবে 16GB RAM সহ বিশাল 1TB ইন্টারনাল স্টোরেজ, যা হেভি ইউজার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য যথেষ্ট শক্তিশালী অপশন।
Moto X70 Air Pro Processor
পারফরম্যান্সের জন্য এই ফোনে Snapdragon 8 Gen 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে থাকবে Tianxi AI ফিচার, যা স্মার্ট পারফরম্যান্স অপটিমাইজেশন, উন্নত ক্যামেরা প্রসেসিং এবং স্মুথ Android 16 এক্সপেরিয়েন্স নিশ্চিত করবে। গেমিং, মাল্টিটাস্কিং কিংবা AI ভিত্তিক কাজ, সব ক্ষেত্রেই এই ফোন ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স দেবে।
Read more: OPPO A6c Launch Today in China: 6500mAh Battery, Dimensity 6300 Processor & 120Hz Display (Leaked
Moto X70 Air Pro Launch Date in China
Motorola অফিসিয়ালি জানিয়েছে, Moto X70 Air Pro আগামী 20 জানুয়ারি 2026, চীনের সময় অনুযায়ী সকাল 7:20 টায় চীনের বাজারে লঞ্চ হবে। ইতিমধ্যেই কোম্পানির অফিসিয়াল চাইনিজ ওয়েবসাইটে ফোনটির মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে লঞ্চ ইভেন্ট খুব কাছেই।
Moto X70 Air Pro Price in China (Expected)
এখনও পর্যন্ত Moto X70 Air Pro এর চীনা বাজারের অফিসিয়াল দাম প্রকাশ করা হয়নি। তবে ফোনটির আল্ট্রা স্লিম মেটাল ডিজাইন, Snapdragon 8 Gen 5 প্রসেসর, 50MP গিম্বল ক্যামেরা ও 1TB পর্যন্ত স্টোরেজ দেখে অনুমান করা হচ্ছে, এটি চীনে প্রিমিয়াম মিড-রেঞ্জ থেকে ফ্ল্যাগশিপ সেগমেন্টে লঞ্চ হতে পারে। সম্ভাব্যভাবে এর স্টার্টিং প্রাইস 3,500–4,000 ইউয়ানের আশেপাশে হতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 3,67000 থেকে 4,19000 লক্ষ টাকা, এবং এর টপ ভ্যারিয়েন্টের দাম আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।