এতদিন পর্যন্ত Motorola মূলত ফ্লিপ-স্টাইল ফোল্ডেবল ফোনেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার কোম্পানি সম্পূর্ণ নতুন পথে হাঁটতে চলেছে। প্রথমবারের মতো মোটো তাদের বুক স্টাইল ফোল্ডেবল স্মার্টফোন Moto Razr Fold লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি টিপস্টার Evan Blass সোশ্যাল মিডিয়ায় ফোনটির রেন্ডার শেয়ার করেছেন, যেখানে মোটো রেজার ফোল্ড এর ডিজাইন ও ফর্ম ফ্যাক্টর স্পষ্টভাবে দেখা গেছে। এই লিক থেকেই বোঝা যাচ্ছে, Motorola এবার সরাসরি প্রিমিয়াম ফোল্ডেবল সেগমেন্টে বড় ব্র্যান্ডগুলোর সঙ্গে টক্কর দিতে নামছে।
Moto Razr Fold Specification
যদিও Motorola এখনও অফিসিয়ালি মোটো রেজার ফোল্ড এর স্পেসিফিকেশন প্রকাশ করেনি, তবে লিক রেন্ডার ও রিপোর্ট থেকে ফোনটির ডিজাইন, ডিসপ্লে টাইপ এবং সম্ভাব্য ইউজার টার্গেট সম্পর্কে ভালোই ধারণা পাওয়া যাচ্ছে। বড় ইননার স্ক্রিন, স্টাইলাস সাপোর্ট এবং AI ফোকাসড বাটনের মতো ফিচার ইঙ্গিত দিচ্ছে যে এই ফোনটি বিশেষভাবে প্রোডাক্টিভিটি, মাল্টিটাস্কিং ও বিজনেস ইউজারদের কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে।
Moto Razr Fold Display
লিক অনুযায়ী, মোটো রেজার ফোল্ড এর ইনার ডিসপ্লে প্রায় স্কয়ার শেপের হতে পারে, যা মাল্টিটাস্কিং ও সাইড বাই সাইড অ্যাপ ব্যবহারের জন্য বেশি কার্যকর। এই ধরনের ডিসপ্লে লেআউট ডকুমেন্ট এডিটিং, নোট নেওয়া বা একসাথে দুইটি অ্যাপ চালানোর ক্ষেত্রে সুবিধা দেবে। ভিডিও দেখার সময় স্ক্রিনের উপরে নিচে কালো বর্ডার থাকতে পারে, তবে প্রোডাক্টিভিটির দিক থেকে এই ফর্ম ফ্যাক্টর অনেক বেশি ব্যবহারযোগ্য হবে।

Moto Razr Fold Battery
বর্তমানে মোটো রেজার ফোল্ড এর ব্যাটারি ক্যাপাসিটি বা চার্জিং স্পিড সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য লিক হয়নি। তবে যেহেতু এটি একটি বড় ইননার ডিসপ্লে ও স্টাইলাস সাপোর্ট সহ বুক-স্টাইল ফোল্ডেবল ফোন, তাই এতে বড় ব্যাটারি ও ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে, যাতে দীর্ঘ সময় মাল্টিটাস্কিং ও কাজের চাপ সামলানো যায়।
Read more: OPPO A6c Launch Today in China: 6500mAh Battery, Dimensity 6300 Processor & 120Hz Display (Leaked
Moto Razr Fold Camera
রেন্ডার অনুযায়ী, Moto Razr Fold এর ব্যাক প্যানেলে স্কয়ার শেপ ক্যামেরা মডিউল থাকবে, যার মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ ও LED ফ্ল্যাশ দেখা গেছে। ডিজাইন অনেকটাই Motorola Edge সিরিজের মতো। যদিও ক্যামেরা সেন্সরের মেগাপিক্সেল বা ফিচার সম্পর্কে এখনো কিছু জানা যায়নি, তবে প্রিমিয়াম ফোল্ডেবল হওয়ায় এতে শক্তিশালী ক্যামেরা সিস্টেম থাকার সম্ভাবনা রয়েছে।

Moto Razr Fold RAM & Storage
মোটো রেজার ফোল্ড এর RAM ও স্টোরেজ কনফিগারেশন নিয়ে এখনো কোনো অফিসিয়াল বা লিক তথ্য সামনে আসেনি। তবে যেহেতু এটি Samsung Galaxy Z Fold ও Pixel Fold সিরিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে আসতে পারে, তাই এতে হাই RAM ও বড় স্টোরেজ অপশন দেওয়া হতে পারে, যাতে হেভি মাল্টিটাস্কিং, স্টাইলাস ইউজ ও প্রফেশনাল কাজ সহজে করা যায়।
Moto Razr Fold Processor
ফোনটির প্রসেসর সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য নেই। তবে প্রিমিয়াম বুক-স্টাইল ফোল্ডেবল হওয়ায় মোটো রেজার ফোল্ড এ একটি ফ্ল্যাগশিপ গ্রেড চিপসেট ব্যবহারের সম্ভাবনা খুবই বেশি। শক্তিশালী প্রসেসর ছাড়া বড় স্ক্রিন, AI ফিচার ও স্টাইলাস-ভিত্তিক প্রোডাক্টিভিটি স্মুথভাবে চালানো সম্ভব নয়, তাই পারফরম্যান্স এই ফোনের অন্যতম বড় ফোকাস হতে চলেছে।
Read more: Google Pixel 10a Launch in 17 February: Price in India, Features, Battery, Processor
Moto Razr Fold Launch Date in India
বর্তমানে Motorola মোটো রেজার ফোল্ড এর লঞ্চ টাইমলাইন অফিসিয়ালি ঘোষণা করেনি। তবে যেহেতু রেন্ডার ইতিমধ্যেই সামনে এসেছে, তাই ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই কোম্পানি টিজার বা অফিসিয়াল ঘোষণা দিতে পারে। গ্লোবাল লঞ্চের পর ভারতীয় বাজারেও ফোনটি আনা হবে বলে আশা করা হচ্ছে, কারণ ভারতে ফোল্ডেবল ফোনের চাহিদা ধীরে ধীরে বাড়ছে।
Moto Razr Fold Price in India
Moto Razr Fold যেহেতু একটি প্রিমিয়াম বুক-স্টাইল ফোল্ডেবল স্মার্টফোন, তাই এর দামও প্রিমিয়াম সেগমেন্টেই থাকার সম্ভাবনা রয়েছে। Samsung Galaxy Z Fold ও Google Pixel Fold সিরিজের সঙ্গে প্রতিযোগিতা করবে বলে অনুমান করা হচ্ছে। তবে রিপোর্ট অনুযায়ী, Motorola যদি তুলনামূলক ভাবে কম দামে স্টাইলাস সাপোর্ট সহ এই ফোনটি লঞ্চ করে, তাহলে ভারতীয় বাজারে এটি বড় আকর্ষণ হয়ে উঠতে পারে।