ভারতের স্মার্টফোন বাজারে আবার চমক দিতে চলেছে Lava। কোম্পানি অফিসিয়ালি কনফার্ম করেছে যে, তাদের নতুন স্মার্টফোন Lava Blaze Duo 3 আগামী 19 জানুয়ারী ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। লঞ্চের আগেই Amazon লিস্টিং ও টিজার থেকে ফোনটির ডিজাইন এবং স্পেসিফিকেশন প্রায় সম্পূর্ণ প্রকাশ্যে এসেছে। বিশেষ আকর্ষণ হল, এই ফোনে থাকবে একটি রিয়ার সেকেন্ডারি ডিসপ্লে, শক্তিশালী MediaTek চিপসেট এবং আধুনিক Android 15 অপারেটিং সিস্টেম।
Lava Blaze Duo 3 Specification
লাভা ব্লেজ ডুও 3 মূলত সেই ইউজারদের জন্য ডিজাইন করা হয়েছে, যারা প্রিমিয়াম লুকের পাশাপাশি ইউনিক ফিচার চান। ফোনটিতে থাকছে AMOLED ডিসপ্লে, AI সমর্থিত 50MP ক্যামেরা, MediaTek Dimensity প্রসেসর, 33W ফাস্ট চার্জিং এবং ডুয়াল ডিসপ্লের মতো রেয়ার ফিচার, যা এই সেগমেন্টে এটিকে আলাদা করে তুলবে।
Lava Blaze Duo 3 Display
লাভার এই Blaze Duo 3 স্মার্টফোনটিতে রয়েছে 6.6 ইঞ্চি Full HD+ AMOLED ডিসপ্লে, যা সর্বোচ্চ 1,000 nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফলে রোদেও স্ক্রিন দেখতে অসুবিধা হবে না। পাশাপাশি ফোনটির পিছনে রয়েছে একটি 1.6 ইঞ্চি সেকেন্ডারি ডিসপ্লে, যেখানে নোটিফিকেশন দেখা, মিউজিক কন্ট্রোল, সেলফি প্রিভিউ এবং কিছু অ্যাপ ব্যবহার করা যাবে, যা ফোনটিকে দেয় একদম ইউনিক লুক ও এক্সপেরিয়েন্স।

Lava Blaze Duo 3 Camera
ক্যামেরা সেকশনে লাভা ব্লেজ ডুও 3 ফোনটিতে দেওয়া হয়েছে AI ব্যাকড 50MP Sony IMX752 প্রাইমারি সেন্সর (f/1.8 aperture), যা ভালো লাইটিংয়ের পাশাপাশি লো-লাইটেও শার্প ছবি তুলতে সক্ষম। সেলফির জন্য ফোনটিতে রয়েছে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা। রিয়ার সেকেন্ডারি ডিসপ্লে থাকার কারণে, মেইন ক্যামেরা দিয়েই সহজে সেলফি তোলা যাবে।

Lava Blaze Duo 3 Battery
এই স্মার্টফোনে থাকছে বড় 5,000mAh ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে সারাদিনের বেশি ব্যাকআপ দিতে সক্ষম। চার্জিংয়ের জন্য রয়েছে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট, ফলে খুব অল্প সময়েই ফোনটি দ্রুত চার্জ হয়ে যাবে ।
Lava Blaze Duo 3 RAM & Storage
লাভা ব্লেজ ডুও 3 ফোনটিতে 6GB LPDDR5 RAM এবং 128GB UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে, যা নিশ্চিত করবে ফাস্ট অ্যাপ লোডিং, স্মুথ মাল্টিটাস্কিং এবং দ্রুত ডেটা ট্রান্সফার স্পিড।
আরও পড়ুন: এখন 8,999 টাকায় 120Hz ডিসপ্লে, Android 15 আর 5000mAh ব্যাটারি, Tecno Spark Go 3 বাজেট ফোনে বড় চমক
Lava Blaze Duo 3 Processor
পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7060 চিপসেট। এটি দৈনন্দিন ব্যবহার, মাল্টিটাস্কিং এবং ক্যাজুয়াল গেমিংয়ের জন্য যথেষ্ট শক্তিশালী। সফটওয়্যার হিসেবে ফোনটি আউট-অফ-দ্য-বক্স চলবে Android 15 এর মাধ্যেমে।
Lava Blaze Duo 3 Launch Date in India
Lava অফিসিয়ালি কনফার্ম করেছে যে, লাভা ব্লেজ ডুও 3 ভারতের বাজারে লঞ্চ হবে 19 জানুয়ারি। ইতিমধ্যেই Amazon-এ ফোনটির লিস্টিং লাইভ হয়ে গেছে, যা ইঙ্গিত দিচ্ছে লঞ্চের পরপরই এটি বিক্রির জন্য উপলব্ধ হবে।
Lava Blaze Duo 3 Price in India (Expect)
কোম্পানি এখনও অফিসিয়ালি দাম প্রকাশ করেনি। তবে স্পেসিফিকেশন ও Blaze সিরিজের আগের ফোনগুলোর দাম অনুযায়ী অনুমান করা হচ্ছে, Lava Blaze Duo 3 ভারতের বাজারে 12,000 টাকা থেকে 15,000 হাজার টাকার মধ্যে লঞ্চ হতে পারে। সঠিক দাম লঞ্চের দিনেই জানা যাবে।