iQoo তাদের জনপ্রিয় Z সিরিজ আরও শক্তিশালী করতে চীনের বাজারে লঞ্চ করল নতুন iQoo Z11 Turbo স্মার্টফোন। এই ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হলো কোম্পানির প্রথম 200MP ক্যামেরা, ফ্ল্যাগশিপ গ্রেড Snapdragon 8 Gen 5 প্রসেসর, এবং বিশাল 7,600mAh ব্যাটারি। পাশাপাশি এতে থাকছে উন্নত Ice Dome dual mesh cooling system, যা দীর্ঘক্ষণ গেমিং বা হাই-পারফরম্যান্স ব্যবহারে ফোন ঠান্ডা রাখতে সাহায্য করবে।
iQoo Z11 Turbo Specification
iQoo Z11 Turbo মূলত হাই পারফরম্যান্স ইউজার ও গেমিং লাভারদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। OLED ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেট, 200MP ক্যামেরা, IP68 + IP69 রেটিং এবং শক্তিশালী কুলিং সিস্টেম, সব মিলিয়ে এটি Z সিরিজের অন্যতম প্রিমিয়াম স্মার্টফোন হয়ে উঠেছে, এই Z11 Turbo ফোনের পুরো স্পেসিফিকেশন জানতে নিচের টেবিল দেখুন।
| Specification | Details |
|---|---|
| Display | 6.59-inch Flat AMOLED, 1260 × 2750 pixels |
| Refresh Rate | Up to 144Hz |
| Peak Brightness | Up to 5000 nits |
| Screen Protection | Schott Shield Glass |
| Processor | Qualcomm Snapdragon 8 Gen 5 (Octa-core) |
| Operating System | Android 16, Origin OS 6 |
| Rear Camera | 200MP (f/1.88, OIS) + 8MP Ultra-wide (f/2.2) |
| Front Camera | 32MP |
| Battery | 7,600mAh |
| Charging | 100W fast charging |
| Cooling System | Ice Dome dual-mesh cooling system |
| RAM | Up to 16GB |
| Storage | 256GB / 512GB |
| SIM | Dual SIM |
| Security | In-display fingerprint sensor |
| Durability | IP68 + IP69 rating |
iQoo Z11 Turbo Display
iQoo Z11 Turbo স্মার্টফোনটিতে 6.59 ইঞ্চির ফ্ল্যাট AMOLED ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 1260 × 2750 পিক্সেল। স্ক্রিনটি সাপোর্ট করে 144Hz রিফ্রেশ রেট, ফলে স্ক্রলিং ও গেমিং হবে আরও স্মুথ। কোম্পানির দাবি অনুযায়ী, এর পিক ব্রাইটনেস 5000 নিটস পর্যন্ত যায়, যা রোদে ব্যবহারের জন্য দারুণ। ডিসপ্লের সুরক্ষার জন্য উপরে দেওয়া হয়েছে Schott Shield Glass কোটিং।

iQoo Z11 Turbo Camera
ফটোগ্রাফির ক্ষেত্রে iQoo বড় চমক দিয়েছে। এই প্রথম কোনো iQoo ফোনে দেখা গেল 200MP প্রাইমারি ক্যামেরা, যার সঙ্গে রয়েছে OIS সাপোর্ট ও f/1.88 অ্যাপারচার। এর সঙ্গে দেওয়া হয়েছে 8MP আল্ট্রা ওয়াইড লেন্স (f/2.2)। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা, যা সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বেশ আকর্ষণীয়।

iQoo Z11 Turbo Battery
iQoo Z11 টার্বো ফোনটিতে ব্যবহার করা হয়েছে বিশাল 7,600mAh ব্যাটারি, যা একবার চার্জে দীর্ঘ সময় ব্যাকআপ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। ফোনটি ফাস্ট চার্জিং সাপোর্ট নিয়ে আসে (কোম্পানির দাবি অনুযায়ী এটি হাই-স্পিড চার্জিং সক্ষম)। বড় ব্যাটারির সঙ্গে শক্তিশালী কুলিং সিস্টেম থাকায় হেভি ইউজেও পারফরম্যান্স স্থির থাকবে।
আরও পড়ুন: চার্জারের চিন্তা শেষ, 9000mAh ব্যাটারি সহ OnePlus Ace 6 Ultra নামে আসতে পারে, গেমারদের জন্য সুখবর
iQoo Z11 Turbo RAM & Storage
এই স্মার্টফোনে সর্বোচ্চ 16GB RAM দেওয়া হয়েছে, যা মাল্টিটাস্কিং ও হাই-এন্ড গেমিংয়ের জন্য যথেষ্ট। স্টোরেজের ক্ষেত্রে পাওয়া যাবে 256GB এবং 512GB অপশন। সফটওয়্যার হিসেবে এতে রয়েছে Android 16 ভিত্তিক Origin OS 6, যা নতুন ফিচার ও স্মুথ ইউজার এক্সপেরিয়েন্স দেবে।
iQoo Z11 Turbo Processor
iQoo Z11 টার্বো এর সবচেয়ে বড় শক্তি হলো এর Qualcomm Snapdragon 8 Gen 5 চিপসেট। এটি একটি ফ্ল্যাগশিপ গ্রেড অক্টাকোর প্রসেসর, যা গেমিং, 4K ভিডিও, AI টাস্ক এবং হেভি অ্যাপ ব্যবহারে দুর্দান্ত পারফরম্যান্স দেবে। ফোনটির বিশেষ Ice Dome dual mesh cooling system তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে পারে, বলে কোম্পানির দাবি।
iQoo Z11 Turbo Launched in China
বর্তমানে iQoo শুধুমাত্র চীনে iQoo Z11 টার্বো লঞ্চ করেছে এবং সেখানে ফোনটি 15 জানুয়ারি থেকে সেল শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ভারতে লঞ্চ ডেট নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি। আশা করা হচ্ছে, আগামী মাসগুলোতে ভারত ও গ্লোবাল মার্কেট নিয়ে তথ্য সামনে আসবে।
আরও পড়ুন: Redmi Note 15 Pro 5G আসছে ঝড় তুলতে! 6.83″ Curved OLED, 50MP Sony ক্যামেরা ও বিশাল 7000mAh ব্যাটারি
iQoo Z11 Turbo Price in China
চীনে iQoo Z11 Turbo এই স্মার্টফোনটির শুরুর দাম 2699 Yuan, যা ভারতীয় মুদ্রায় প্রায় 35,000 হাজার টাকা। ভারতীয় বাজারে এলে ট্যাক্স ও আমদানি শুল্কের কারণে দাম কিছুটা কম বেশি হতে পারে। অফিসিয়াল ভারতীয় প্রাইস এখনো ঘোষণা করা হয়নি।