একাধিক লিক ও টিজারের পর অবশেষে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে iQOO 15R এর ভারতীয় লঞ্চ ডেট। কোম্পানি কনফার্ম করেছে, iQOO 15R India Launch on Feb 24। এই ফোনটি iQOO এর ফ্ল্যাগশিপ সিরিজে প্রথম “R” মডেল হতে চলেছে, যা মূল iQOO 15 এর তুলনায় কিছুটা সাশ্রয়ী হলেও পারফরম্যান্সে সাব ফ্ল্যাগশিপ সেগমেন্টে শক্ত অবস্থান তৈরি করবে।
iQOO 15R Specifications
iQOO 15R India Launch on Feb 24 মূলত সেই ইউজার জন্য আনা হচ্ছে যারা ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স চান কিন্তু তুলনামূলক কম দামে। লিক ও বেঞ্চমার্ক লিস্টিং অনুযায়ী, এই ফোনে Snapdragon 8 Gen 5 প্রসেসর, AMOLED 144Hz ডিসপ্লে, বিশাল ব্যাটারি ও আল্ট্রা ফাস্ট চার্জিং দেখা যেতে পারে। সব মিলিয়ে iQOO 15R একটি পারফরম্যান্স ফোকাসড সাব ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে চলেছে।
iQOO 15R Display
রিপোর্ট অনুযায়ী আইকু ফোনটিতে থাকতে পারে 6.59 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, যা 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই সেটআপ স্মুথ স্ক্রলিং, গেমিং ও মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্সকে আরও উন্নত করবে। ধারণা করা হচ্ছে, ডিসপ্লে কোয়ালিটিতে এটি OnePlus 15R এর কাছাকাছি পারফরম্যান্স দেবে।

iQOO 15R Battery
ব্যাটারি সেগমেন্টে এই 15R বড় চমক দিতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে থাকতে পারে 7,600mAh ব্যাটারি, যা 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ব্যাটারি সেটআপ একে সেগমেন্টের অন্যতম সেরা ব্যাকআপ ফোনে পরিণত করতে পারে, বিশেষ করে গেমার ও হেভি ইউজারদের জন্য।
iQOO 15R Camera
ক্যামেরা ডিপার্টমেন্টে iQOO 15R ফোনে থাকতে পারে 200MP প্রাইমারি সেন্সর এবং একটি 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে থাকতে পারে 32MP ফ্রন্ট ক্যামেরা। অর্থাৎ পারফরম্যান্সের পাশাপাশি ফটোগ্রাফির দিক থেকেও ফোনটি শক্তিশালী হতে পারে।

iQOO 15R RAM & Storage
15R ফোনটি একাধিক ভ্যারিয়েন্টে আসতে পারে। লিক অনুযায়ী এতে সর্বোচ্চ 16GB LPDDR5x RAM এবং 1TB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ দেওয়া হতে পারে। এই কনফিগারেশন ফোনটিকে মাল্টিটাস্কিং, হাই এন্ড গেমিং ও লং-টার্ম ইউজের জন্য একদম উপযুক্ত করে তুলবে।
iQOO 15R Processor
Geekbench লিস্টিং অনুযায়ী, আইকু 15আর ফোনে থাকবে Qualcomm Snapdragon 8 Gen 5 চিপসেট। এই ফোনটি Geekbench-এ মডেল নম্বর I2508 সহ দেখা গেছে, যাকে ভারতীয় ভ্যারিয়েন্ট বলে মনে করা হচ্ছে। লিস্টিংয়ে আরও জানা গেছে, ফোনটি Android 16 ও 8GB RAM সহ টেস্ট করা হয়েছে। এই প্রসেসর পারফরম্যান্সে Snapdragon 8 Elite Gen 5 এর খুব কাছাকাছি বলে ধরা হচ্ছে।
Launch in India
iQOO ইন্ডিয়ার CEO Nipun Marya অফিসিয়ালি ঘোষণা করেছেন, iQOO 15R India Launch on Feb 24। তিনি X (Twitter) এ ফোনটির ব্যাক ডিজাইনের একটি টিজারও শেয়ার করেছেন। টিজারে ফোনটিতে একটি চেকার্ড প্যাটার্ন ডিজাইন ও স্কয়ার টাইপ ক্যামেরা মডিউল দেখা গেছে, যা অনেকটাই চীনে লঞ্চ হওয়া iQOO Z11 Turbo এর মতো।
Price in India
iQOO 15R India Launch on Feb 24 দামই হবে iQOO 15R এর সবচেয়ে বড় ফ্যাক্টর। রিপোর্ট অনুযায়ী ফোনটির সম্ভাব্য দাম হতে পারে প্রায় 40,000 হাজার। যদি এই প্রাইসিং সত্যি হয়, তাহলে এটি সরাসরি OnePlus 15R, 47,999 টাকা এর থেকে সস্তা হয়ে বড় প্রতিযোগী হিসেবে বাজারে নামবে।