iQOO 15 সিরিজের সাফল্যের পর এবার কোম্পানি ভারতে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন iQOO 15R 5G লঞ্চ করতে চলেছে। এটি তুলনামূলক কম দামের ফ্ল্যাগশিপ হিসেবে বাজারে আসবে এবং শক্তিশালী Snapdragon প্রসেসর, বড় 7,600mAh ব্যাটারি ও প্রিমিয়াম ডিসপ্লে নিয়ে সরাসরি প্রতিযোগিতায় নামবে। বিশেষ করে যারা হাই-প রফরম্যান্স 5G ফোন খুঁজছেন, তাদের জন্য এটি বড় চমক হতে পারে।
iQOO 15R 5G Specification
iQOO 15R 5G কে একটি পারফরম্যান্স কেন্দ্রিক স্মার্টফোন হিসেবে আনা হচ্ছে। এতে থাকবে লেটেস্ট 3nm চিপসেট, 144Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, 100W ফাস্ট চার্জিং এবং IP68 + IP69 রেটিং। কোম্পানির দাবি অনুযায়ী, ফোনটি 3.5 মিলিয়নের বেশি AnTuTu স্কোর অর্জন করতে সক্ষম, যা এটিকে সেগমেন্টের অন্যতম শক্তিশালী ডিভাইস করে তুলতে পারে।
| Specification | Details |
|---|---|
| Display | 6.59-inch 1.5K LTPS OLED |
| Refresh Rate | 144Hz |
| Peak Brightness | Up to 5000 nits |
| Fingerprint Sensor | Ultrasonic In-Display |
| Processor (SoC) | Qualcomm Snapdragon 8 Gen 5 (3nm, Octa-Core, up to 3.8GHz) |
| Operating System | Android 16-based OriginOS 6 |
| Rear Camera | 50MP Sony LYT-700V (OIS) + 8MP Ultra-Wide |
| Front Camera | 32MP (Expected) |
| Battery Capacity | 7600mAh |
| Charging | 100W Fast Charging |
| RAM Options | Expected 12GB |
| Storage | Expected 256GB |
| Battery Life | Long battery backup (large capacity) |
| Connectivity | 5G, GSM/WCDMA/LTE/NR |
| Durability | IP68 + IP69 Rating (Expected) |
iQOO 15R 5G Display
এই স্মার্টফোনে 6.59 ইঞ্চির 1.5K রেজোলিউশনের LTPS OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 144Hz রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ 5000nits পিক ব্রাইটনেস সাপোর্ট থাকবে। পাশাপাশি আল্ট্রাসোনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত থাকবে, যা দ্রুত ও নিরাপদ আনলকিং অভিজ্ঞতা দেবে।

iQOO 15R 5G Camera
ফটোগ্রাফী এর জন্য এই ফোন ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এর প্রধান ক্যামেরা 50MP Sony LYT-700V সেন্সর, যা OIS (Optical Image Stabilization) সাপোর্ট করবে। এর সঙ্গে 8MP আল্ট্রা ওয়াইড লেন্স থাকবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।

iQOO 15R 5G Battery
ব্যাটারি সেকশনে iQOO 15R বড় চমক দিতে পারে। এতে 7,600mAh বিশাল ব্যাটারি দেওয়া হবে, যা দীর্ঘ সময় গেমিং ও মাল্টিটাস্কিংয়ের জন্য উপযুক্ত। 100W ফাস্ট চার্জিং প্রযুক্তির সাহায্যে ফোনটি দ্রুত চার্জ করা যাবে। তুলনায় OnePlus 15R এ 7400mAh এবং Motorola Signature এ 5200mAh ব্যাটারি রয়েছে।
iQOO 15R 5G RAM & Storage
যদিও অফিসিয়াল ভ্যারিয়েন্ট এখনো ঘোষণা করা হয়নি, তবে আশা করা হচ্ছে ফোনটি কমপক্ষে 12GB RAM এবং 256GB স্টোরেজ অপশনে আসবে। প্রতিদ্বন্দ্বী মডেলগুলির মতোই এটি হাই স্পিড স্টোরেজ প্রযুক্তি সাপোর্ট করতে পারে।
iQOO 15R 5G Processor
পারফরম্যান্সের জন্য ইকো 15আর 5জি ফোনে ব্যবহার করা হবে Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর। এটি 3nm ফ্যাব্রিকেশনে তৈরি অক্টাকোর চিপসেট, যা 3.32GHz থেকে 3.8GHz পর্যন্ত ক্লক স্পিডে রান করতে পারে। ফোনটি Android 16 ভিত্তিক OriginOS 6 এ কাজ করবে। ভারতে বর্তমানে কেবল OnePlus 15R এবং Motorola Signature এই চিপসেট ব্যবহার করছে।
Launch Date in India
iQOO 15R 5G ভারতে 24 ফেব্রুয়ারি লঞ্চ হবে। এই উপলক্ষে একটি বড় ইভেন্টের আয়োজন করা হবে, যা দুপুর 12টা থেকে লাইভ স্ট্রিম করা হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং Amazon এ লঞ্চ ইভেন্ট দেখা যাবে।
Price in India
দামের বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, অনুমান করা হচ্ছে iQOO 15R এর মূল্য প্রায় 50,000 হাজার টাকার কাছাকাছি হতে পারে। তুলনায় Motorola Signature লঞ্চ হয়েছিল 59,999 টাকায় এবং OnePlus 15R এর প্রারম্ভিক মূল্য 47,999 টাকা। প্রতিযোগিতামূলক দাম নির্ধারণ করা হলে ইকো 15আর 5জি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ সেগমেন্টে শক্ত অবস্থান তৈরি করতে পারে।