iQOO তাদের নতুন গেমিং কেন্দ্রিক ফ্ল্যাগশিপ iQOO 15 Ultra স্মার্টফোনটি চীনে লঞ্চ করেছে, যা বিশেষভাবে হার্ডকোর গেমারদের কথা মাথায় রেখে তৈরি। এই ফোনে রয়েছে অত্যন্ত শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 চিপসেট, প্রফেশনাল গ্রেড কুলিং সিস্টেম, আল্ট্রা-স্মুথ 6.85 ইঞ্চির ডিসপ্লে এবং হাই-এন্ড ক্যামেরা সেটআপ। পারফরম্যান্স, গেমিং টুলস এবং 7,400mA ব্যাটারি, সব দিক থেকেই এটি একটি পাওয়ার প্যাকড ডিভাইস হিসেবে বাজারে এসেছে।
iQOO 15 Ultra Specification
iQOO 15 Ultra মূলত একটি পারফরম্যান্স মনস্টার। 3nm প্রসেসরের ফ্ল্যাগশিপ চিপ, Esports ডেডিকেটেড চিপ, LPDDR5X Ultra Pro RAM এবং UFS 4.1 স্টোরেজের সমন্বয়ে ফোনটি হাই এন্ড ইউজ ও হেভি গেমিংয়ের জন্য অপ্টিমাইজ করা। AnTuTu তে প্রায় 4.51 মিলিয়ন স্কোর দাবি করা হয়েছে, যা এটিকে অ্যান্ড্রয়েড সেগমেন্টের শীর্ষ পারফর্মারদের কাতারে রাখে।
| Specification | Details |
|---|---|
| Model | iQOO 15 Ultra |
| OS | Android 16 based OriginOS 6 |
| Processor | Snapdragon 8 Elite Gen 5 (3nm) |
| GPU | Adreno 840 |
| Dedicated Chip | Q3 Esports Chip |
| RAM | 16GB / 24GB LPDDR5X Ultra Pro |
| Storage | 256GB / 512GB / 1TB UFS 4.1 |
| Display Size | 6.85-inch |
| Display Type | Samsung M14 AMOLED (Flat) |
| Resolution | 3168 × 1440 (2K) |
| Refresh Rate | 144Hz |
| Peak Brightness | Up to 8,000 nits |
| Touch Sampling | 4000Hz (Gaming) |
| Rear Camera | 50MP (Main) + 50MP (Ultra-wide) + 50MP (Periscope Telephoto) |
| Zoom | 3x Optical, 100x Digital |
| Rear Video | Up to 8K Recording |
| Front Camera | 32MP |
| Front Video | 4K Recording |
| Battery | 7,400mAh |
| Wired Charging | 100W Fast Charging |
| Wireless Charging | 40W |
| Cooling System | Ice Dome Cooling with Fan + Vapor Chamber |
| Protection | IP68 & IP69 |
| Fingerprint | 3D Ultrasonic (In-display) |
| Audio | Stereo Speakers with Dolby Atmos |
| Connectivity | Dual SIM 5G, Wi-Fi 7, Bluetooth 5.4, NFC, USB 3.2 Gen1 |
| Gaming Features | Shoulder Triggers, 4D Vibration Motor, 500Hz Gyroscope |
iQOO 15 Ultra Display
এই স্মার্টফোনে 6.85 ইঞ্চির ফ্ল্যাট Samsung M14 AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 2K রেজোলিউশন 3168×1440 পিক্সেল সাপোর্ট করে। 144Hz রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ 8,000 nits পিক ব্রাইটনেস থাকায় আউটডোর ভিজিবিলিটি ও গেমিং ভিজ্যুয়াল দুটোই দারুণ শক্তিশালী। ডিসপ্লেটি HDR, 118% DCI-P3 কালার, 2160Hz PWM ডিমিং ও DC ডিমিং সাপোর্ট করে, যা চোখের উপর চাপ কমায়। গেমিংয়ের জন্য 4000Hz টাচ স্যাম্পলিং এবং 480Hz মাল্টি ফিঙ্গার রেসপন্স দেওয়া হয়েছে।

iQOO 15 Ultra Camera
এই 15 Ultra স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 50MP Sony IMX921 প্রাইমারি সেন্সর OIS সহ, 50MP আল্ট্রা-ওয়াইড (107° FOV) এবং 50MP Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। টেলিফটো লেন্স 3x অপটিক্যাল ও 100x ডিজিটাল জুম সাপোর্ট করে। মেইন ও টেলিফটো ক্যামেরায় CIPA 4.5 লেভেল স্ট্যাবিলাইজেশন আছে। রিয়ার ক্যামেরা দিয়ে 8K ভিডিও রেকর্ডিং সম্ভব, আর সামনে 32MP সেলফি ক্যামেরা 4K ভিডিও সাপোর্ট করে।

iQOO 15 Ultra Battery
ডিভাইসটিতে বড় 7,400mAh Blue Ocean ব্যাটারি দেওয়া হয়েছে, যা দীর্ঘ সময় গেমিং ও হাই-পারফরম্যান্স ব্যবহারে ব্যাকআপ দিতে সক্ষম। এটি 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফলে বড় ব্যাটারি হলেও দ্রুত চার্জ হয়ে যায়।
iQOO 15 Ultra RAM & Storage
এই ফোনেএকাধিক হাই এন্ড RAM ও স্টোরেজ অপশনে এসেছে। এতে LPDDR5X Ultra Pro RAM এবং UFS 4.1 স্টোরেজ ব্যবহার করা হয়েছে, যা দ্রুত ডেটা ট্রান্সফার ও অ্যাপ লোডিং নিশ্চিত করে। ভ্যারিয়েন্টগুলো হলো 16GB + 256GB, 16GB + 512GB, 16GB + 1TB এবং টপ-এন্ড 24GB + 1TB, যা পাওয়ার ইউজার ও গেমারদের জন্য উপযুক্ত।
iQOO 15 Ultra Processor
এই ফোনে ব্যবহৃত হয়েছে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট, যা 3nm ফ্যাব্রিকেশনে তৈরি। এর সাথে Adreno 840 GPU যুক্ত রয়েছে। পাশাপাশি iQOO এর নিজস্ব Q3 Esports চিপ রিয়েল টাইম 2K আপস্কেলিং, ফুল-সিন রে-ট্রেসিং এবং 120fps ফ্রেম ইন্টারপোলেশন সাপোর্ট করে। উন্নত Ice Dome কুলিং সিস্টেম, 59 ব্লেড ফ্যান, বড় ভেপার চেম্বার এবং এরোজেল ইনসুলেশন দীর্ঘ সময় স্থিতিশীল পারফরম্যান্স ধরে রাখতে সাহায্য করে।
iQOO 15 Ultra Launched In China
iQOO 15 Ultra বর্তমানে চীনে লঞ্চ হয়েছে এবং প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। অফিসিয়াল সেল 10 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। গ্লোবাল বা ভারতীয় বাজারে লঞ্চ সম্পর্কে এখনও কোনো নিশ্চিত ঘোষণা নেই।
iQOO 15 Ultra Price In China
চীনে iQOO 15 Ultra চারটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। 16GB + 256GB মডেলের দাম প্রায় 5,699 ইউয়ান, যা ভারতীয় টাকায় প্রায় 74,200 হাজার। অন্য দিকে 16GB + 512GB ভ্যারিয়েন্টের দাম 5,999 ইউয়ান, ভারতে প্রায় 78,200 হাজার টাকা। 16GB + 1TB মডেল 6,999 ইউয়ান, ভারতে প্রায় 91,200 হাজার এবং টপ 24GB + 1TB ভ্যারিয়েন্টের দাম 7,699 ইউয়ান, যা ইন্ডিয়ান কারেন্সি তে প্রায় 1,00,300 লাখ টাকা।